বিসমিল্লাহির রাহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তর দানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন নয় মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি ইহা সত্য কিনা যে বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধে আপনার সরকারের বেশ কিছু নির্দেশনা রয়েছে এবং বিষয়টি সত্য হলে অযথা প্রকল্পের ব্যয় বৃদ্ধি যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে আপনার সরকারের নির্দেশনা সমূহ কি কি এবং উক্ত নির্দেশনা বাস্তবায়নে মনিটরিং এর কোন পরিকল্পনা রহিয়া সিকিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।

মোঃ মোবাশ্বের আলম ভুঁইয়া
কুমিল্লা-১০ · আসন ২৫৮ · Bangladesh Nationalist Party (BNP)
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
- আসনের অন্তর্ভুক্ত এলাকা
- (ক)কুমিল্লা সদর দক্ষিন,(খ) লালমাই এবং(গ) নাঙ্গলকোট উপজেলা
- জেলা ও বিভাগ
- কুমিল্লা · চট্টগ্রাম
- পেশা
- ব্যবসা
- সংসদীয় ইমেইল
- comilla.10@parliament.gov.bd
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আমার প্রশ্নের তথ্যবহুল বিস্তারিত উত্তর প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার বিগত ফেসিস্ট সরকারের 16 বছরে যে সমস্ত মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেখানে ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। বিপুল অংকের ঋণের টাকা গৃহীত মেগা প্রকল্পগুলোতে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এই সময়ে জনগণের মুখে কথিত ছিল মেগা প্রকল্প মেগা দুর্নীতি মাননীয় স্পিকার। এমতো অবস্থায় মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সবিনয় প্রশ্ন বর্তমান গণতান্ত্রিক সরকার বিদায়ী ফ্যাসিস্ট সরকার কর্তৃক গৃহীত মেগা প্রকল্প গুলোতে অতিরঞ্জিত ব্যয় ও দুর্নীতির বিষয়ে জনস্বার্থে তদন্তপূর্বক কোন পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা এবং করিলে তাহা কি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কোন
অন্য পরিবহনে কোশ্চেন আছে।