মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 868 উত্থাপন করছি। বস্ত্র ও পাট মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি? রংপুর চার আসনের কাউনিয়া ও পীরগাছায় বিপুল সংখ্যক বেকার যুব সমাজকে বস্ত্রকল ও তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি হিসেবে গড়িয়ে তুলিবার জন্য কাউনিয়া বা পীরগাছায় একটি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোন প্রস্তাবনা সরকারের বিবেচনাধীন আছে কিনা? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।

আখতার হোসেন
রংপুর-৪ · আসন ২২ · National Citizens Party-NCP
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- জাতীয় নাগরিক পার্টি-এনসিপি
- আসনের অন্তর্ভুক্ত এলাকা
- (ক)পীরগাছা এবং(খ) কাউনিয়া উপজেলা
- জেলা ও বিভাগ
- রংপুর · রংপুর
- পেশা
- সংসদ সদস্য
- সংসদীয় ইমেইল
- rangpur.4@parliament.gov.bd
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ যে টিভিআই গুলোতে শিক্ষার্থী সংকটের কথা বলা হয় তার পিছনে শিক্ষার্থীদের অনাগ্রহ যতটা না দায়ী তার থেকে বেশি দায়ী এই প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল গড়ে তোলার জন্য যে পরিমাণ যন্ত্রপাতি প্রয়োজন মেশিন প্রয়োজন ল্যাব প্রয়োজন শিক্ষক প্রয়োজন এবং শিল্পের সাথে যে সংযোগটা প্রয়োজন সেটার অভাব একটা রয়েছে মাননীয় স্পিকার কিন্তু আমাদের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো আছে সেখানকার মানুষেরা অনেকেই কিন্তু এই টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের সঙ্গে তারা যুক্ত থাকেন এবং আমার যে নির্বাচনী আসন কাউন্সিলের গাছা সেখানে অনেক বেকার যুবকেরা আছেন তারা যদি একটা মানসম্মত প্রতিষ্ঠান পায় সেখানে তারা অবশ্যই ট্রেনিং গ্রহণ করবে এবং সেটা এলাকার বেকার সমস্যার সমাধানে একটা কার্যকর ভূমিকা রাখবে সেক্ষেত্রে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো যে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য ল্যাব ফ্যাসিলিটিস বাড়ানো সেখানকার কারিকুলামকে উন্নতি করা, শিল্পের সাথে সংযোগ সাধন করা এই উদ্যোগগুলো গ্রহণ করার পাশাপাশি যদি সত্যিকার অর্থে জনগণের কাছে এবং বেকার সমাজের কাছে যাওয়ার কোন পরিকল্পনা সরকার গ্রহণ করে সে সময়টাতে আমার যে নির্বাচনী আসন যে দূরত্বের একটা ব্যাপার আছে রংপুর সদরের সাথে সেই সদরকে সদরের প্রতিষ্ঠান তো বড়
সেক্ষেত্রে যদি সরকার উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে আমার এলাকাটা তারা আসলে পরবর্তীতে এটা বিবেচনা করবে কিনা সেটা মাননীয় মন্ত্রীর কাছে আমার জানবার ইচ্ছা।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা অত্যন্ত দুঃখের সাথে একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশের একজন অতি পরিচিত অভিনেত্রী নারী তিনি বিদেশে গিয়েছেন কিন্তু সেখানে পলাতক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপরে বর্বরতম হামলা করছে এবং সে হামলা করার সময়টাতে তিনি যে জুলাইতে অংশগ্রহণ করেছিলেন সেটাকেই তার দোষ হিসেবে তারা উপস্থাপন করছে এবং এরকম ধরনের হামলা বিভিন্ন সময় এটা ঘটে থাকে আমি ইন্টারমিডিয়ামের সময়টাতে আমেরিকায় গিয়েছিলাম জাতীয় সংগঠনের প্রোগ্রামে সেখানে আমার উপরেও এই ধরনের হামলা তারা করেছিল এবং বিভিন্ন সময়ে যারা জুলাইতে অংশগ্রহণ করেছিল বিএনপির হোক জামাতের হোক বা অন্য যে কেউ হোক সাধারণ মানুষ যদি হয়ে থাকে তারা যদি বিদেশের মাটিতে যায় সেই সময়টাতে আওয়ামী লীগের এসব গুন্ডারা তাদের উপরে হেনস্থা করে হামলা করে নানাভাবে তাদেরকে দেখে নেওয়ার তারা হুমকি দেয় এবং বিভিন্নভাবে এই যে হামলাগুলো তারা করছে এগুলো করার পরে তারা পার পেয়ে যাচ্ছে এমত অবস্থায় এইসব হামলাকারী যেসব ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কোন পরিকল্পনা আছে কিনা এবং সে ব্যাপারে সরকার আসলেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে কিনা সেটা আমাদের জানবার ইচ্ছা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ