মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

অনিন্দ্য ইসলাম অমিত

যশোর-৩ · আসন ৮৭ · Bangladesh Nationalist Party (BNP)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
আসনের অন্তর্ভুক্ত এলাকা
বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা
জেলা ও বিভাগ
যশোর · খুলনা
পেশা
ব্যবসা
সংসদীয় ইমেইল
jessore.3@parliament.gov.bd
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য একটি সময়যোগী প্রশ্ন করবার জন্য মাননীয় স্পিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 সালে দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 24 হাজার থেকে 25 হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে আমরা মনে করছি এই চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জানানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জানানিকে অগ্রাধিকার প্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সে প্রেক্ষিতে সরকার জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026 2030 প্রণয়ন করেছে কৌশলপত্র অনুযায়ী 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 20 শতাংশ এবং 2040 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন অন্তত 30 শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সম্ভাবনা বাস্তবতা বিবেচনায় 2030 সাল পর্যন্ত বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে 5500 মেগাওয়াট ভূমি ভিত্তিক সৌর বিদ্যুৎ 4500 মেগাওয়াট এবং অন্যান্য প্রযুক্তি অর্থাৎ বায়ু বর্জ্য পানি বিদ্যুৎ ভাসমান সোলার এগ্রি ভোল্টেজ ইত্যাদি থেকে 450 থেকে 550 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের নিমিত্তে ইতোমধ্যে বর্তমান সরকার আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে বাজেটে আমরা শুল্ক সুবিধা নিশ্চিত করেছি। অর্থাৎ এই সমস্ত সোলার প্যানেল ইনস্টল করবার জন্য যে সমস্ত অপরিহার্য পণ্য রয়েছে সোলার প্যানেল ইনভার্টার ব্যাটারি এবং স্ট্রাকচার এবং এখানে আমরা কর সুবিধা দিয়ে মাত্র এক শতাংশ কর নিরূপণ করেছি যেটি গতকাল বলবার চেষ্টা করেছি এই পরিপেক্ষিতে যারা ক্ষুদ্র আমদানিকারক কমার্শিয়াল ইনপোর্টার হিসেবে আমরা যাদেরকে বিবেচিত করছি যেহেতু এই সোলার প্যানেলটি আমরা একেবারে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই তাই তাদের দাবির পরিপেক্ষিতে গতকালের কেবিনেট মিটিংয়ে আমরা সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জনসংখ্যার আমদানিতে যারা কমার্শিয়াল ইম্পোর্টার অর্থাৎ বাণিজ্যিক আমদানিকারক তাদের জন্য আগামী ছয় মাসের জন্য কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর ফলে প্রজ্ঞাপন জারি তারিখ থেকে 180 দিন পর্যন্ত আমদানি করার যন্ত্রাংশে 1 শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি রেগুলেটরি ডিউটি সম্পূরক শুল্ক মূল্য সংযোজন কর আগাম কর এবং অগ্রিম আয় কর থেকে পূর্ণ অব্যাহতি দেয়া হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ আগামী গ্রীষ্মের আগে যারা এই সমস্ত সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবেন তারা তাদের প্রয়োজনীয় বিদ্যুৎ এর উদ্বৃত্ত বিদ্যুৎ তারা জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার তাদের কাছ থেকে আকর্ষণীয় মূল্যে বিদ্যুৎটি কিনবে তার হার 10.50 টাকা এক্ষেত্রে উল্লেখ করতে চাই আমরা পিপিপি পদ্ধতিতে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে সরকারি সংস্থার মালিকানাধীন ভূমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়ন নির্দেশিকা 2026 এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বিধি বৃদ্ধি নীতিমালা 2025 জারি করেছি সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকার ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 নেট মিটারিং গাইডলাইন 2025 জাতীয় রুপটপ সোলার কর্মসূচি 2025 বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যবসায়িক মডেল আমরা চূড়ান্ত করেছি উল্লেখ করতে চাই আজকেও আমরা আমাদের বিদ্যুৎ ভবনে অংশীদারের সাথে একটা দীর্ঘ বৈঠক করেছি। যেখানেই যারা বড় বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করবেন তাদের বেশ কিছু চাওয়া আছে। হুইলিং চার্জ, ক্রপ সাবসিডি চার্জ এই সম্পর্কে তারা তাদের মতামত দিয়েছেন। আমরা ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে এইগুলো সমাধান করবার উদ্যোগ গ্রহণ করছি। এর পাশাপাশি বর্তমান সরকার ইতোমধ্যে আমরা সকলে নিশ্চয়ই জানি যে যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় তখন ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হতে পারে সেই আশঙ্কায় ওই এলাকার মানুষ সে সময় আন্দোলন করেছিলেন আজকে যিনি পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সেদিন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এখানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সাহেব তিনিও এই আন্দোলনের একটি অংশ ছিলেন আমরাও রাজনৈতিক কর্মী হিসেবে এই আন্দোলনের সাথী ছিলাম রামপাল পাওয়ার প্ল্যান তাদের সেকেন্ড ফেজে আরেকটি কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে চান কিন্তু ওই এলাকার মানুষের আবেগকে শ্রদ্ধা জানিয়ে সুন্দরবন এর প্রাকৃতিক ঐতিহ্য নিশ্চিত করবার লক্ষ্যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ওখানে কয়লা ভিত্তিক কোন প্রকল্প না করে যাতে করে আমরা সৌরবিদ্যুৎ প্রকল্প নিতে পারি কিনা এবং সেই ক্ষেত্রে আমরা 460 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প আমরা রামপালে স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি মাতারবাড়ি কোল পাওয়ার প্রকল্পে যে অ্যাশ পন্ড অর্থাৎ ছায়ের জন্য যে জায়গাটি নির্ধারিত রয়েছে ওইখানকার ছায়ের মান অনেক ভালো সেই কারণে ছায় উৎপাদনের পরেই বিক্রি হয়ে যায় সেই জায়গাটি যেটি পড়ে রয়েছে ওই জায়গাটি আমরা অন্য কোন কাজে ব্যবহার করতে পারবো না। কারণ গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে ওখানে অবশ্যই অ্যাশ পোর্ট রাখতে হবে। সেখানেও আমরা 70 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আমরা একটি সৌর বিদ্যুৎ প্রকল্প আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 17 তারিখে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান ফেনীতে মাননীয় প্রধানমন্ত্রী সফর করবেন এবং সেখানে বিভিন্ন সামাজিক সুবিধাপ্রাপ্তিদের মধ্যে তিনি এই সমস্ত সুবিধার কার্ড তিনি বিতরণ করবেন এই সুযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ফেনীতে 23 টি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে এবং তাদের সাথে সহযাত্রী হয়েছি আমরা বিদ্যুৎ বিভাগ ইনশাল্লাহ আমরা 17 তারিখে সেই প্রকল্প উদ্বোধন করতে পারব ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা আগামী দিনে এই জাতীয় সংখ্যা সকল কার্যক্রমে আমরা ন্যাশনাল গিট থেকে কোন বিদ্যুৎ গ্রহণ করব না সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা এই প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে চাই এ ব্যাপারে মাননীয় স্পিকার আপনাদের সাথে কথা হয়েছে মাননীয় চিফ হুইপ মহিদার সাথে কথা হয়েছে আমরা সে ব্যাপারে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করেছি এখানে আরেকটি কথা না বললেই নয় এই উদ্যোগ গ্রহণের ফলে একদিকে যেমন আমরা সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারবো যেটি যে কথাটি মাননীয় সংসদ সদস্য বলেছেন আমাদের জ্বালানি আমদানিতে যে অস্বাভাবিক বৈদেশিক মুদ্রা ব্যয় হয় সেটি আমরা কমিয়ে নিতে পারব অপরদিকে এই ছোট ছোট সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আমরা নতুন করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা তৈরি করতে পারব যেই তরুণ এবং যুবক সমাজ তাদের জীবনের সোনালী অধ্যায় গণতন্ত্রের জন্য লড়াই করতে যেয়ে আত্মত্যাগ করেছে তাদের একটি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করবার দায় রয়েছে বর্তমান গণতান্ত্রিক সরকারের এবং সেই কারণে আমরা এই উদ্যোক্তাদেরকে অর্থায়ন করবার জন্য বাংলাদেশ ব্যাংক এবং ডোনার এজেন্সির সাথে কথা বলেছি যাতে করে তাদেরকে আমরা সহজ স্বার্থে ঋণ দিতে পারি এবং এক্ষেত্রে তারা উদ্যোক্তা হিসেবে পরিগণিত হতে পারে এবং সৌর বিদ্যুৎ প্রকল্পে তারা এগিয়ে আসতে পারে। মাননীয় স্পিকার এই ছিল বর্তমান সরকারের গৃহত আমাদের এখন পর্যন্ত যা কর্মসূচি সে সম্পর্কে একটি সম্যক ধারণা। আগামীতে যদি আমরা নতুন কোন পরিকল্পনা নিয়ে থাকি সুযোগ পেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে সেটি উপস্থাপন করবার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।

ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমি যে কথাটি উল্লেখ করেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা যে বৃহৎ সৌর প্রকল্প তৈরি করতে চাচ্ছি এখানে সরকার জমি দিবে অর্থাৎ এই জমি একটি বড় মূল্য এই জমি যদি উদ্যোক্তাদের সংগ্রহ করতে হয় ক্রয় করতে হয় এখানে তার বিনিয়োগ বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে সৌর বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে সরকার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পরেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছিলেন যে তাদের কাছে যে সমস্ত জমি পতিত রয়েছে যেটি ব্যবহার হচ্ছে না কিংবা আগামী 20 থেকে 25 বছর পর্যন্ত ব্যবহার হওয়ার সুযোগ কম এরকম জমির একটি তালিকা দিতে সমস্ত মন্ত্রণালয় এরকম 60 হাজার একর জমির একটি প্রতিবেদন জমা দিয়েছিল তার থেকে বাছবিচার করে আমরা 30 হাজার একর একটি জমি আমরা চিহ্নিত করেছি মূলত এই জমিগুলো বরাদ্দ করবে সাবেক বিটা বর্তমানে ইনভেস্ট বাংলাদেশ তাদের মাধ্যমে অর্থাৎ সরকার এই জমিটি দিবে এবং যারা বিনিয়োগকারী সেই জমিতে তাদের বিনিয়োগ নিয়ে আসবেন প্রযুক্তি নিয়ে আসবেন এবং এর মাধ্যমে এটি করা হবে আমরা এই জমিগুলো চিহ্নিত করবার ক্ষেত্রে আমরা দেখবার চেষ্টা করেছি যে কোথায় বিতরণ লাইন এবং কোথায় সঞ্চালন লাইনের সক্ষমতা সেই বিবেচনা করে আমরা জমিগুলো মার্ক করেছি আর রুপটপ সোলারের ক্ষেত্রে আলাদাভাবে কোন মানচিত্র আমরা প্রকাশ করবার এখনো কোন উদ্যোগ নেই তবে আমরা সরকার যেটা উদ্যোগ গ্রহণ করছে সকল সরকারি ভবনের ছাদে বিদ্যুৎ কিন্তু আমরা স্থাপন করতে চাই সৌর বিদ্যুৎ প্রকল্প এবং এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীরা যেন এগিয়ে আসতে পারেন সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করেছি এবং যারা এ ব্যাপারে আগ্রহী তাদেরকে একটি তালিকাভুক্ত করবার প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 50:0257:56

· 58:3460:26

পরিচয়ের তথ্যসূত্র ↗