বিসমিল্লাহির রাহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি যে বিষয়ে নোটিস উপস্থাপন করছি সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ বাংলাদেশে ফিটনেস সনদ থাকা বাধ্যতামূলক তবে প্রায় 17 লক্ষ যানবাহনের মধ্যে প্রায় 6 লাখ যানবাহনের ফিটনেস সনদ নেই অথচ তারা রাস্তায় বহাল তবিয়তে তাদের যানবাহন চালাচ্ছে। শব্দ দূষণ পরিবেশের ক্ষতি হয়েই চলছে। 15 থেকে 20 লাখ চালক লাইসেন্স বিহীন অবস্থায় রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন চালাচ্ছেন। প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে। মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে স্লিপার বাসের নামে অরক্ষিত বাস চলছে প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন এই সকল বাস যেন না চলে তেমন দৃশ্যমান কোন ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে না এক বছরে একাধিক স্লিপার বাস দুর্ঘটনা ফিটনেস বিহীন অনুমোদনহীন এইরকম রমরমা ব্যবসার তথ্য দেশবাসীকে হতভাগ করেছে সুতরাং শতভাগ গাড়ির ফিটনেস বাস্তবায়ন শতভাগ লাইসেন্স বাধ্যতামূলক এবং নিয়ম অনুযায়ী গাড়ি পরিচালনা ও বৈধ স্লিপার বাস নিষিদ্ধকরণে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে অকালে এই দেশের জনগণ প্রাণ না হারায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম।

মাহফুজা হান্নান
মহিলা আসন-৪১ · আসন ৩৪১ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আমার জানার জন্য আমি বলতেছি যে সিলেট ঢাকা মহাসড়ক এটা কবে নাগাদ শেষ হবে দ্বিতীয়ত এই মহাসড়কের কাজ চলাকালীন ঘন ঘন এত দুর্ঘটনা ঘটতেছে বিশেষ করে বালাগঞ্জ থেকে খাসি কাপন পর্যন্ত এবং এক পরিবারের অনেকেই একসাথে শেষ হয়ে যাচ্ছেন আপনারা তো পত্রপত্রিকা টিভিতে দেখে থাকেন আমার কথা হচ্ছে কতদিন এই মৃত্যুর মিছিল চলবে এবং এই রাস্তার কাজ কবে নাগাদ শেষ হবে