মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

জহরত আদিব চৌধুরী

মহিলা আসন-২৭ · আসন ৩২৭ · Bangladesh Nationalist Party (BNP)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
পেশা
আইনজীবি
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম। হয়তোবা এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না। কিন্তু বিষয়টি আসলে আমাদের জন্য খুবই ইম্প্যাক্টফুল। তাই আমি চাচ্ছিলাম যে এটা নিয়ে সারা বাংলাদেশের জনগণই আমার ধারণা এটা নিয়ে উনার কালকে রাত্রের পর থেকে এই জিনিসটা দেখছেন জানছেন এবং তাদের একটা রিএকশন আছে। সো আমি এই বিষয়টা নিয়ে আপনার বিশেষ ক্ষমতার অধিকারে আমি আপনার কাছে সুযোগ চাচ্ছি বিষয়টা তুলে ধরার জন্য।

আমাদের বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী আজমিরী হক বাধন উনি একটি ফিল্মের আপনার যে কারণে উনি গিয়েছিলেন ইতালির ভেনিস শহরে এটা যে এটা ইনোগরেশনের একটা আপনার যে ভিউ ছিল ওই ইভেন্টের পরে উনাকে গতকালকে যেটা আমরা জানতে পেরেছি উনি নিজে সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছেন এবং বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উনার উপরে উনি যখন পার্সোনালি একটা পার্কের মধ্যে আসছিলেন সাথে উনার ফ্যামিলি মেম্বারস ছোট বাচ্চা ছিল উনাকে ফিজিক্যালি এসল্ট করা হয়েছে, ভার্বালি এবিউজ করা হয়েছে, খুবই খারাপ কথাবার্তা বলে উনাকে আক্রমণ করা হয়েছে এবং আক্রমণ করার পিছনে একমাত্র কারণ হচ্ছে উনি একজন জুলাই যোদ্ধা। উনি 24শে জুলাই এর সময় উনি এই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে ছিলেন। এই একজন গুণী অভিনেত্রী, একজন নারী হিসেবে উনার উপর যেরকম চরমভাবে ফ্যাসিস্ট সরকারের একদম আইডেন্টিফাই লোকজন সোশ্যাল মিডিয়াতে এরা এত তাদের মানে আস্পর্ধা যে বাংলাদেশে নাই মনে করে উনারা মনে করেছে পৃথিবীর যেকোনো জায়গাতে দাঁড়িয়ে উনারা আইনশৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন এবং একজন মহিলার উপরে এভাবে আক্রমণ করতে পারেন শুধুমাত্র সে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ছিল বলে তো আমি জানতে চাই যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে 24 ঘন্টা হয় না কিন্তু এদেরকে অলরেডি আইডেন্টিফাই করা গিয়েছে সো আমি জানতে চাই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালি আইনশৃঙ্খলা বাহিনী এবং ইতালি সরকারের কাছ থেকে কিভাবে উনারা স্ট্রং একশন নেয়ার জন্য কাজ করছে আমি দেখতে পাচ্ছি আমাদের মন্ত্রী মহোদয় কেউ উপস্থিত নাই কিন্তু উনারা আসলে পরে আমি অনুরোধ করব উনাদের কাছে আমরা জানতে চাই আমার সংসদ মনে হয় জানতে চাইবে এবং এই জাতীয় জানতে চাইবে যে কি করা হচ্ছে ধন্যবাদ

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 1:482:18

· 2:203:53

পরিচয়ের তথ্যসূত্র ↗