বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর তেরাকা চিহ্নিত প্রশ্ন 2170 মাননীয় সদস্য মুন্সী রফিকুল আলম ফেনী এক উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার
সংসদের বক্তব্যের পাঠ্য · এই সম্প্রচার থেকে
বক্তব্যের পাঠ্য
নতুন স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপ্ট নিচে পড়তে পারেন। এই অংশগুলোর বক্তা শনাক্তকরণ ও কথোপকথন অনুযায়ী বিন্যাস এখনো বাকি; উদ্ধৃতির আগে মূল অডিও মিলিয়ে নিন।
পাঠ্য কপি করলে শনাক্ত বক্তার নাম, মূল ভিডিওর লিংক, অংশের শুরুর সময় ও যাচাইয়ের ছোট নোট যুক্ত হবে।
নির্বাচনী এলাকা 265 ফেনী এক আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা তান মন্ত্রী নিকট আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2170 আমি এই সংসদে উপস্থাপন করলাম মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ
ফেনী এক আসন সহ ফেনী জেলার দুর্যোগ কালীন সময় দ্রুত উদ্ধার কার্যক্রম জরুরী মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং জরুরী সারা প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ফেনী জেলার জন্য 10 টি উদ্ধারকারী স্পিডবোর্ড ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে তন্মধ্যে ফেনী এক আসনে পশুরাম ছাগলনায়া
ফুলগাছি চারটি উদ্ধারকারী স্পিডবোর্ড প্রদান করা হবে ভবিষ্যতে প্রয়োজনে ঝুঁকির মাত্রা অনুযায়ী ড্রোন সহ অন্যান্য উদ্ধার সরঞ্জাম সরবরাহের বিষয়টি বিবেচনাধীন রয়েছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মুন্সী রফিকুল আলম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার
যে নির্বাচনী এলাকা এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন যিনি এই দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য তিনি সারাটি জীবন সংগ্রাম করেছিলেন। তিনি বারবার এ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ছিলেন। এ এলাকার মানুষ
এর এই এলাকার মানুষ আমাদের এই প্রিয় মানুষটিকে অত্যন্ত ভালোবাসেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষীন দেশনীতি মরহুমা বেগম খালেদা জিয়া। আমি আজকের এই সংসদে সর্বপ্রথম আমার নেত্রীকে আমি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রীর নিকট একটি বিষয় জানতে চাই। এই ফেনিয়াক দীর্ঘ 17 টি বছর অবহেলিত।
শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হওয়ায় এ এলাকায় কোন উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। এ এলাকার মানুষ বারবার বন্যা এবং খরায় দুর্যোগকালীন সময়ে বে বারবার ক্ষতিগ্রস্ত
হয়েছে কিন্তু মানুষ তেমন কিছু পাই নাই। এই এলাকার মানুষ অনেক গরিব। তাই আমি মাননীয় মন্ত্রীর নিকট আমার প্রশ্ন সেটি হচ্ছে আপনি অন্যান্য এলাকাতে অনেক তান সামগ্রী দিয়ে থাকেন। এই এলাকার মানুষ অত্যন্ত গরিব। এছাড়া এই এলাকার মানুষ সবসময় বেগম খালেদা জিয়ার যে অভাব সেটা সবসময় অনুভব করে। তাই আমি উনাকে বলবো যে আগামীতে আপনার কি এমন কোন পরিকল্পনা আছে যে এই এলাকার মানুষের প্রতি আপনার মন্ত্রণালয়ের থেকে অতিরিক্ত
সাহায্য প্রদান করে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন কাজে আপনি আমাদেরকে সাহায্য করবেন আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সংসদ সদস্য যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন ফেনিয়া এক সেটি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী মেগাম খালেদা জিয়ার জন্মস্থান এবং উনি বারবার এখান থেকে নির্বাচিত হয়েছেন
কারণে আসন সম্পর্কে তো আমাদের আবেগ রয়েছে এবং দায়িত্ববোধ রয়েছে আমি মাননীয় সংসদ সদস্যকে বলব উনার এলাকায় যেগুলো কাজ আমাদের মন্ত্রণালয় থেকে করা সম্ভব উনি যদি আমার সঙ্গে তালিকা দিয়ে যোগাযোগ করে অবশ্যই সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিবেচনা করব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ওবায়দুল্লাহ সালাফি মাননীয় সদস্য নীল ফামারি তিন আসসালামু
আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নিকট প্রশ্ন যে আমার নির্বাচনী এলাকা নীলফামারী 3 জল ঢাকায় কিছুদিন আগে কঠিন শিলাবৃষ্টিতে হাজার হাজার ঘরবাড়ি টিনের ঘর ছিদ্র হয়ে গিয়ে এই ভরা মৌসুমে মানুষ অধিকাংশ মানুষ মানবীয়তার জীবন যাপন করছে। পলিথিন দিয়ে কোনরকম
ঘরবাড়িতে তারা আশ্রয় নিয়েছে এমত অবস্থায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা আমার যে জরুরি ভিত্তিতে এই টিনের ঘরগুলো মেরামতের জন্য বিশেষ করে গরীব অসহায় যারা তাদের তালিকা আমি উনার দপ্তরে দিয়েছি কোন বিশেষ বরাদ্দ দিবেন কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য অঞ্চলে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে এটি আমার নোটিসে এর আগে উনি নিয়ে এসেছিলেন
কিন্তু টিন প্রকিউরমেন্ট বিলম্ব হওয়ার কারণে দিতে পারি নাই গতকালকে ওনার জেলায় নীলফামারীতে আমরা বিশেষ বরাদ্দ দিয়েছি ঢেউটিন এবং গৃহনির্মাণ মঞ্জুরী ধন্যবাদ মাননীয় স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন 2171 শিল্পমন্ত্রী আসেন নাই এটা উনি আসতে পরে উত্থাপন করবো
তারকর চিহ্নিত প্রশ্ন 2171 একেএম ফজিল হক মিলন গাজীপুর পাঁচ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন উত্থাপনের আগে আমি ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে
আমরা এসে সবাই দেখলাম প্রত্যেকটা সিটে একটা করে বালিশ দেওয়া হয়েছে এটা দেওয়াতে অনেকে কষ্ট পাচ্ছিল এবং ওইটার দাবি ছিল সেই প্রেক্ষিতে বসাটা খুব সুখকর এবং আরামদায়ক হয়ে আমরা পেয়ে আমরা পেয়েছি মানুষ প্রশ্ন করেন সেই বললাম মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন মাননীয় স্পিকার আমার
প্রশ্ন বাণিজ্য মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করিয়া আছে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ
আপনার মাধ্যমে প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত পদক্ষেপ সমূহ নিম্নরূপ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন আমদানি মজুদ সরবরাহ অমূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে
সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা, চাল সহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যবেক্ষণ
পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী আন্দামানি সহজীকরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্ক ও কর হার যৌক্তিকীকরণের এবং বিকল্প আমদানি অনুসন্ধানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বাজারে কৃত্রিম সংকট মজুদদারি অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন
ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নিম্ন ও নিম্ন মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য টিপসিভির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা এবং সর্বোরোহ শৃঙ্খল সাপ্লাই চেন কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে
অন্যের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যাতে সাধারণ বক্তাদের উপর মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব কমানো যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য একেএম ফজলুলক মিলন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার গতকালে আমরা জানতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সুন্দর সংবাদ
দিয়েছেন। সেটি হচ্ছে এই জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানি করার একটা ব্যবস্থা হয়েছে এবং এটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই। আমার এলাকা কালীগঞ্জ এবং গাজীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদিত হয় এবং এই সিজনে যখন এক সমানে কাঁঠাল পেকে যায় সেগুলো অনেক কম মূল্যে আমাদেরকে বিক্রি করতে হয় কারণ দূরবর্তী স্থানে নেওয়া খুব কষ্টকর হয়। আমি মানুষ
বাণিজ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমার এলাকায় সরকারি উদ্যোগে এই কাঁঠাল রপ্তানির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কোন প্রতিষ্ঠান গড়ে তুলবেন কিনা অথবা বেসরকারি উদ্যোগে যদি কোন প্রতিষ্ঠান আমরা করি প্রক্রিয়াজাতক প্রতিষ্ঠান সেই গুলিকে ইন্সেন্টিভ দেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রশ্নকর্তা, সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমরা গতকালকে জেমিয়া ভাবে আনুষ্ঠানিক ভাবে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে কাঁঠালকে বিদেশে রফতানি করার লক্ষ্যে বলেছেন এবং গত কয়েকদিন আগে উনি যখন চীন সফর করেন সেখানে উনি একটি এমইও করেছেন চীনের সাথে যাতে এই কাঁঠাল জাতীয় ফলকে বিদেশে রফতানি করা যায়। মাননীয় সংসদসদ যে এলাকায়
বসবাস করেন। এখানে যেমন কাঁঠাল অনেক বেশি পাশাপাশি আমার নির্বাচনী এলাকার পাশে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের যে নির্বাচনী এলাকা বেলাবো মনোহর্তি সেখানে প্রচুর কাঁঠাল হয়। অতএব আমি আপনাকে এই কথাটা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এমইউ করে এসেছেন এবং জাতীয় ফল কাঁঠাল বাজার বিদেশে বাজার রপ্তানির সৃষ্টি হচ্ছে অবশ্যই আমরা এই কাঁঠাল রপ্তানি করার জন্য আমরা আপনাদেরকে এই স্থানীয় পর্যায়ে যারা চাষিরা আছেন বা যারা এই কাঁঠাল উৎপাদন করেন তাদেরকে অর্থনৈতিকভাবে কিভাবে সহযোগিতা
করা যায় টেকনিক্যাল সাপোর্ট কিভাবে দেওয়া যায় প্রক্রিয়াজাতকরণ এর ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা পর্যালোচনা করে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এ ব্যাপারে ব্যবস্থা নিব আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য মারজিয়া বেগম মহিলা আসন 38 মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্যমন্ত্রীর নিকট আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কে
প্রশ্ন রয়েছে। সরকার তথ্যপ্রযুক্তি ও আইসিটি আইটিইএস খাতকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে ঘোষণা করলেও মাঠ পর্যায়ের চিত্র আইটি উদ্যোক্তাদের জন্য অচরম হতাশাজনক। আইটি ও সফটওয়্যার রপ্তানি বিপরীতে একসময় 10% নগদ প্রণোদনা দেওয়া হলেও তা কমিয়ে প্রথমে 8% এবং বর্তমানে 6% নামিয়ে আনা হয়েছে। একদিকে প্রণোদনার হার ক্রমান্বয়ে
কমছে। অন্যদিকে এই সামান্য 6% পেতে অত্যন্ত জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া এবং কাগজপত্রের বেড়াজালের প্রকৃত উদ্যোক্তাদের পদে পদে হরিয়ানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি বিশ্ববাজার ধরতে উদ্যোক্তারা যখন প্রথাগত সফটওয়্যারের বাইরে দেশীয় বি টু বি মার্কেটপ্লেস তৈরি করছে অথবা সেমি কন্ডাক্টর ডিজাইন ড্রোন ইউএভি এর মতো উচ্চ মূল্য
উচ্চমূল্যের ইমার্জিং হার্ডওয়ার প্রযুক্তির দিকে এগোচ্ছে তখন এই আধুনিক খাতগুলোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যুগোপযোগী কোন রপ্তানি নির্দেশিকা বা কাস্টম ছাড়পত্র নীতিমালা বাস্তবে কার্যকর নেই।
আমার প্রশ্ন হলো, তত্ত্ববৃত্তি খাতের কাঙ্খিত প্রবৃদ্ধি ধরে রাখতে নগদ প্রণোদনার হার হ্রাস করার এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরিয়ে এসে তা পুনরায় সম্মানজনক পর্যায়ে উন্নীত করার এবং এই প্রণোদনা প্রাপ্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও হয়রানি মুক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? একই সাথে সেমিকন্ডাক্টর আবারো একই সাথে আছে ওই ইউভির মতো হার্ডওয়্যার
সরল প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন করুন। জ্বী, সংক্ষিপ্ত। হার্ডওয়্যার প্রযুক্তির রপ্তানি এবং দেশীয় বি টু বি প্লাটফর্মগুলোর মাধ্যমে আন্তসীমা বাণিজ্য, ক্রস বর্ডার ই-কমার্স বাধামুক্ত করতে দীর্ঘদিন ধরে আটকে থাকা নীতিমালাগুলো কবে নাগাদ চূড়ান্ত করে বাস্তবে প্রয়োগ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী, কবে নাগাদ বাস্তবায়ন হবে? বলুন। মাননীয় স্পিকার, প্রশ্নকর্তাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে আমরা ছিলাম
বাণিজ্য মন্ত্রণালয় কাঁঠাল রপ্তানির বিষয় বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির দায়ী অসাধু ব্যবসায়ী মজুদারের বা বিষয়ে আমরা ছিলাম বাজার নিয়ন্ত্রণের বিষয়ে প্রশ্নটা আমার কাছে রিলিভেন্ট মনে হয়নি এটা এবং তথ্য প্রযুক্তির প্রণোদনা এবং তথ্য প্রযুক্তির আইসিটি সেক্টরের বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা আইসিটি মন্ত্রণালয়ের বিষয় আমি এই প্রশ্নটা এজন্যই উনি করেছেন আমি মনে করি আপনি যদি নোটিস দেন তথ্য আইসিটি মিনিস্ট্রি সেটা ক্ষতি দেখতে পারবে আমি কতটুকু এটার সাথে
যুক্তিযুক্ত এই প্রশ্নটা সেক্ষেত্রে আমি মানুষ স্পিকার আপনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এটা সম্পূরক প্রশ্ন হয়নি। আপনি নোটিস দিতে বলেছেন সংসদ মন্ত্রী জবাব দেবেন। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2172 মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ পাঁচ ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এলাকা
কিশোরগঞ্জ, বাজিদপুর, নিকলি, কিশোরগঞ্জ পাঁচ। মাননীয় স্পিকার, হাওর অঞ্চল এখানে খাদ্য গোদাম দুই থানায় যে পরিমাণ আছে তাও প্রতুল। বিশেষ করে আমার এলাকায় হাওর অঞ্চলে একটি ফসল হয়, একটি ফসলের পরে মাননীয় স্পিকার ওখানে খীরা, টমেটো এইসব ব্যাপক পরিমাণ হয়। রাস্তাঘাট ভালো নাই বলে এগুলি শহরে আনা সম্ভব হয় না। এগুলি ন্যায্যমূল্য কৃষক পায় না, অতি সত্তর।
এখানে দুই থানায় হিমাগারের প্রয়োজন এবং খাদ্য ঘটানো আবার বাড়ানো প্রয়োজন আমাদের এলাকার লোক অত্যন্ত গরিব মাননীয় সদস্য আপনার প্রশ্ন যা লেখা আছে ওইটা পড়েন জি অতএব এখানে খাদ্য গোদাম করার পরিকল্পনা আছে কিনা এটা মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন নিকলি বাজিদপুরে খাদ্য গোদাম আর হবে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী
বিসমিল্লাহি রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে শেখ মুজিবুর রহমান ইকবাল মাননীয় সংসদ দর্শক মহোদয়কে প্রশ্ন করার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার হ্যাঁ কিশোরগঞ্জ জেলার বাজিদপুর ও নিকলি উপজেলায় খাদ্য গোদাম রয়েছে বর্তমানে বাজিদপুর উপজেলায় বিদ্যমান খাদ্য গ্রামের ধারণ ক্ষমতা 2000 মেট্রিক টন এবং নিকলি উপজেলায় বিদ্যমান খাদ্য
গোদামের ধারণ ক্ষমতা 1500 মেট্রিক টন বিদ্যমান খাদ্য গোদামের মাধ্যমে সংগ্রহ ও বিলি বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যাইতেছে বিধায় উক্ত খাদ্য গোদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি করিবার পরিকল্পনা সরকারের আপাতত নেই তবে নিকলি এলএসডির খাদ্য গোদাম আধুনিকায়ন এবং মেরামত করা হইবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল আপনি একটি সম্পূরক প্রশ্ন
করতে পারেন। মেরামতের পাশাপাশি যাদের টমেটো খীরা এসব প্রিজারভ করতে পারে সে কারণে হিমাগারের অত্যন্ত প্রয়োজন। আমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেখানে এই নিকলি বাজিদপুরে হিমাগার স্থাপন করা যায় কিনা বিষয়টি বিবেচনা করার জন্য মন্ত্রীর কাছে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার যে বিষয়ে
এগুলো মাননীয় সংসদ উপস্থাপন করলেন এটি খাদ্য মন্ত্রণালয় আওতাভুক্ত নয় এটি মূলত কৃষি মন্ত্রণালয় থেকে করা পরিকল্পনা হয়ে থাকতে পারে এ ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের যদি প্রশ্ন করা হয় তাহলে তারা হয়তো এটির উত্তর দিতে পারবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 3
আসসালামু আলাইকুম। দুঃখিত ময়মনসিংহ 6 কামরুল হাসান।
ধন্যবাদ। আমরা জানি যে এই খাদ্য গোদামে গোদামজাত করার জন্য বিভিন্ন সময়ে ধান ক্রয় করা হয়ে থাকে বা চাল ক্রয় করা হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে প্রান্তিক কৃষক যাদেরকে এই নীতিমালার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে প্রত্যেক কৃষক তিন টন মিনিমাম তিন টন ধান বিক্রি করতে পারে। কিন্তু আমার জানামতে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়া সহ সারাদেশেই যে প্রান্তিক
কৃষক আছে যারা পাঁচ মণ 10 মণ ধান বিক্রি করবে সেটা আসলে নেওয়ার কোন সুযোগ নাই নীতিমালার কারণে আজকে দেখা যাচ্ছে যে বাজার দর থেকে প্রায় 500 টাকা বেশি দরে সরকার ধান কিনছে কিন্তু এই সুবিধাটা তান্ত্রিক কৃষকরা পাচ্ছে না আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই নীতিমালা শিথিল করে কমপক্ষে মানে 10 মণ যার 10 মণ ধান আছে সেই এই খাদ্য গোদামে দিতে পারবে এরকম একটা নীতিমালা যদি
করা হয় তাহলে আমার প্রান্তিক কৃষকরা উপকৃত হবে। মাননীয় স্পিকার এই বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নিবে কিনা এটা আমার বিনীত প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার এখানে প্রান্তিক কৃষকরা যাতে এই বেনিফিটটা নিতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী অত্যন্ত
স্বচ্ছতার সাথে সারাদেশে ধান চাল সংগ্রহ কার্যক্রম চলছে এবং আমরা ইতিপূর্বে অ্যাপসের একটা সিস্টেম করা হয়েছিল সেটি আমরা উঠিয়ে দিয়েছি আমরা যেকোনো কৃষক ভাইয়েরা এখানে গোডাউনে গেলে যে পরিমাণ ধান নিয়ে যাক সেই ধান সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করা হচ্ছে আমি মাননীয় সংসদ সম্পাদককে বিনীত অনুরোধ করব উনি যদি এই মেসেজটি আমরা তো দিয়েছি উনি যদি দিয়ে দেন তাহলে আমার মনে
মনে হয় এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2173 মোঃ জাহিদুল ইসলাম ধলু নওগাঁ 5 উত্থাপন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটি হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি নওগাঁ সদর উপজেলায় বেকার যুবক ও নারী সমাজকে
দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে কোন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা বিশেষ কর্মসংস্থান প্রকল্প চালুর পরিকল্পনা সরকারের রয়ে আছে কিনা ধন্যবাদ মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যের সদা অবগতির জন্য জানা যাচ্ছে যে
বৈদেশিক শ্রমবাজার সুসংগতকরণ সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইজতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এছাড়া আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী প্রেরণের
পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই পরিপেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমান 104 টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি মোট 110 টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55 টি কর্মসংস্থান উপযোগী স্বল্প দীর্ঘ মেয়াদী ট্রেড কোর্সের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা করা হচ্ছে। নোয়াগাঁও জেলা
সদর উপজেলা সহ সকল উপজেলার বেকার যুবক ও নারী সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরপূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নয়াগাঁও জেলা সদরের বাংড়াবাড়িয়া নয়াগাঁও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এবং রানীনগর উপজেলা রানীনগর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে বর্তমানে নয়াগাঁও জেলার উল্লেখিত দুইটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে বেকার যুবক ও নারীকর্মীরা
বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় সদস্য জাহিদুল ইসলাম ধুলু একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি তার উত্তরে যে পুষ্পান্তি ট্রেডের কথা উল্লেখ করেছেন। আমরা জানি বর্তমান বিশ্বের প্রথাগত কাজের চেয়ে আইটি এবং কেয়ার গিভিং বা আধুনিক ড্রাইভিংের মতো হাই ভ্যালু
কাজের চাহিদা বেশি। আমার সম্পূরক প্রশ্ন নওগাঁ এই দুইটি টিএস টিটিসিতে আন্তর্জাতিক বাজারের চাহিদার সাথে সংগতিপূর্ণ এই
এই দুটি আধুনিক ও উচ্চমানের ট্রেডগুলো পর্যাপ্ত পরিমাণে চালু আছে কিনা না থাকলে তা চালুর কোন পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ মাননীয় মন্ত্রী আন্তর্জাতিক মানসম্পন্ন এই ট্রেডের জন্য আমাদের কর্মসূচি রয়েছে আমরা প্রত্যেকটা ট্রেড সেন্টারে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ তাহসিনা রুশদিস
সিলেট। রহমানের রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন আমার নির্বাচনী এলাকা সিলেট 2 বিশ্বনাথ এবং ওসমানী নগর এই এলাকায় মানুষ কম শিক্ষিত এবং শিক্ষার হার খুবই কম এই স্বল্প শিক্ষিত মানুষ
যারা সিলেটের বাইরে গিয়ে তারা কোন কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হতে আগ্রহী নয় তো এই স্থানীয়ভাবে কোন কর্মসংস্থান তাদের নাই এই সমস্ত যে কম শিক্ষিত যারা নারী-পুরুষ আছে এবং যারা বিধবা তাদের জন্য তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের কর্মসংস্থানের কোন পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ আমরা বিধবা এবং বাংলাদেশের যেকোনো স্থানে আমাদের দক্ষ শ্রমিক তৈরি করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ আমরা উনার এলাকাতে আমরা সেটা করবো ইনশাআল্লাহ তারকা চেন্দ্রিক প্রশ্ন 2175 নীলফর চৌধুরী মনি মহিলা আসন 10
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটি হলো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি? ক প্রবাসীদের অর্জিত অর্থ দিয়া তাহাদের কল্যাণে সরকার কি কি কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করিয়া আছে? খ বাস্তবায়িত কার্যক্রমে প্রবাসীদের পরিবারবর্গ কি কি সুবিধা পাইতেছে? গ সুবিধাভোগীদের পরিসংখ্যান কি? এবং ঘ এই বিষয়ে সরকারের আগামী পরিকল্পনা আছে কি? ধন্যবাদ
মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, উল্লেখযোগ্য পদক্ষেপ গুলো হলো বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেক্সের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের বিমানবন্দরের সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পাদনের সহায়তা যেমন লাগেজ রেপিং লাগেজ প্রাপ্তি ছটির কাগজ প্রিন্ট ফটোকপি ও সত্যায়ন
সেবা কর্মী নিয়োগের মাধ্যমে সহায়তা ইমিগ্রেশন কাস্টম সংক্রান্ত কার্যাদি সম্পাদনে সহায়তা করা হয়। প্রবাসী রেমিট্যান্স যুদ্ধাদের জন্য ফ্রি ওয়াইফাই টেলিভিশন সংবাদপত্র ও ফ্রি টেলিফোন সুবিধা সহ 30% ডিসকাউন্টে প্রবাসী ক্যাফেতে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা করা হয়। তিন দেশের তিনটি বিমানবন্দরে ওয়েজার স্কলার বোর্ড কর্তৃক স্থাপিত প্রবাসী কল্যাণ ডেক্সের মাধ্যমে মাননীয় মন্ত্রী চার পৃষ্ঠা ব্যাপী উত্তর
আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে। উত্তরে বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। নীলফর চৌধুরী মনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার এই প্রবাসীরাই আমাদেরকে বাংলাদেশে টিকিয়ে রেখেছে তাদের রেমিট্যান্স দিয়ে। এই রেমিট্যান্স যোদ্ধারা প্রত্যেকটা পদক্ষেপে অসহায়ের মত তাদের অবস্থা দেশের বাইরে যাওয়ার জন্য প্রথমেই তারা আনস্কিল হিসেবে যান। আনস্কিল
হিসেবে তারা কিভাবে বাথরুম ইউজ করে, কিভাবে আপনার ইমিগ্রেশনের জন্য কাগজে লিখতে হয় এগুলো কিছুই জানে না। এই জায়গাগুলোতে আমাদের কোন ওইখানে হেল্পার নাই। আমরা যারা তাদের সাথে কোন বিদেশে গমন করি, আমরা হয়তো তাদেরকে কখনো হেল্প করি এই লিখে দেয়া কাগজগুলোকে। তারপরে যেটা হয় প্রবাসীরা যখন মৃত্যুবরণ করে বিদেশে আমাদের জন্য ইনকাম করতে গিয়ে মুখে রক্ত তুলে যখন মৃত্যুবরণ করে, এই লাশটা দেশে আনার তেমন ব্যবস্থা এম্বাসি থেকে
থেকে ওই ভাবে করা হয় না, যে কারণে রাজগুলো আপনার দিনের পর দিন মর্চুয়ারিতে থাকতে থাকে কিংবা ওই দেশেই হয়তোবা তাদের দাফন হয়। এই যে তাদের আত্মীয় পরিজনরা তাদের লাশ পর্যন্ত দেখতে পারে না। প্রশ্ন করুন মাননীয় সদস্য প্রশ্ন করুন। আমরা বলি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রবাসী বান্ধব একজন মন্ত্রী এই দেশের একজন নেতা তার কাছে আপনার মাধ্যমে বলতে চাই যে এই লাশগুলো কিভাবে সত্যর আসতে পারে সেই ব্যবস্থাটা
উনি যেন করেন এবং এই ই-প্যাসপোর্ট ব্যবস্থা টা সহজীকরণ করার জন্য তাদের কাছে আমাদের তাদের হয়ে আমি আবেদন করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এবং আরেকটা যেটা প্রশ্ন মাননীয় স্পিকার
সেটা এই দেশ থেকে যারা নারীরা যায় প্রবাসে তাদের যে কত হেনস্থ হতে হয় তাদের সম্রম তাদের ইজ্জত তাদের সবকিছু সদস্য প্রশ্ন করবেন এই নারীদেরকে মাননীয় স্পিকার এই নারীদেরকে কিভাবে আরো সহজীকরণ ভাবে বাইরে পাঠানো যায় তাদের সম্মান ইজ্জত নিয়ে তারা যেন থাকতে পারে এই ব্যবস্থাটা মাননীয় মন্ত্রী কিভাবে করবেন আমি জানতে চাই আপনার মাধ্যমে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এই ব্যাপারে আমাদের মাননীয়
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা প্রত্যেকটি সেন্টারে যেভাবে আমরা দক্ষ শ্রমিক তৈরির জন্য সব প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য হয়তো জানেন বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে যে বিদেশে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে এই সরকারের সময় আমরা আমাদের সরকারের রাষ্ট্রীয় খরচে আমরা শুধু লাশ আনি নাই লাশ
আজকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন-কাফন সহ সবকিছুই আমরা সম্পন্ন করে আসছি এবং এটা হয়তো এই বাংলাদেশে প্রথম আমি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের সমস্ত দক্ষ শ্রমিক তৈরি করে আমরা বিদেশে পৌঁছাব যাতে বিদেশে গিয়ে যেন আর হ্যাসল না হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ওসামদ নাজমুন্নাহার মহিলা 49
ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় মন্ত্রীর কাছে আমার জানামতে প্রবাসী নারী শ্রমিকদের কেউ কেউ এখনো বৈদেশিক কারাগারে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার কোন পরিকল্পনা আছে কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এ যাবৎ পর্যন্ত আমরা বিভিন্ন দেশে যারা কারাগারে আছেন আমরা আমাদের প্রবাসী আমাদের এম্বেসির মাধ্যমে
যোগাযোগ করছি এবং ইতিমধ্যে অনেককে আমরা নিয়ে এসেছি এবং এই ধরনের কোন ইনফরমেশন পেলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা একটা ইমেইলের আমরা ব্যবস্থা রেখেছি যারা ইনফরমেশন দিবেন সঠিক ইনফরমেশন দিলে আমরা আমাদের আমাদের রাষ্ট্রদূতদের সঙ্গে কথাবার্তা বলে আমরা অবশ্যই আমরা আমাদের এদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারকা চিন্তিত প্রশ্ন 2001
176। মাননীয় সদস্য মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর তিন উত্থাপন করুন। আমি জানি না। তোর এতো আমার না। না। এটা
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার তারকা সেনিত প্রশ্ন 2176 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 129 পিরিসপুর
মোটবাড়ি উপজেলাটি সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কাছাকাছি বিভিন্ন সময় ঘূর্ণিঝড় বন্যা ও সামান্য ঝড় হওয়ায় জ্বর হওয়ায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় উক্ত সময় বিদ্যুৎ সংকটে বিভিন্ন রাস্তায় চলাচল ও ধর্মীয় প্রতিষ্ঠানে মুসল্লীদের সহায়তায় বিঘ্ন সৃষ্টি হয় বিধায় আমরা আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন রাস্তার মোড়ে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে
সোলার প্যানেল স্থাপন করিবার কোন পরিকল্পনা সরকারের আছে কিনা ধন্যবাদ মাইনস পি। দুই যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ। আমাদের যে টিয়ার প্রকল্প রয়েছে সেই টিয়ার প্রকল্পের মাধ্যমে উনি সোলার প্যানেল স্থাপন করতে পারবেন। তার বাইরে উনি সিসি ক্যামেরা বিভিন্ন জনবহুল স্থানে সেটা স্থাপন করতে পারবেন।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ উল্লাহবিন দুলওয়াল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আসলে আমাদের এলাকা সর্বদক্ষিণে এবং বিভিন্ন সময় আমাদের যে টিয়ারের যে স্বাভাবিক বরাদ্দ দেওয়া হয় আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকাশক
এটাই বলতে চাই, এই সোলারের বিষয় জানি একটু স্পেশাল বেশি বরাদ্দ দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মাননীয়
স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের যে বাৎসরিক যে বরাদ্দটা আমরা পেয়ে থাকি বাজেটের মাধ্যমে গত আর্থিক বছরে আমরা মাননীয় সংসদ সদস্যদের মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু বরাদ্দ দেয়ার জন্য। যেহেতু আর্থিক বরাদ্দ এ বছর আমরা পেয়েছি। আমরা হয়তো শীঘ্রই সে বরাদ্দ দিব। তো মাননীয় সংসদ সদস্য যেহেতু বলছেন যে সোলার প্ল্যানের জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়ার বিধান নাই। ওটি উনি উনার স্থানীয়ভাবে এই
টিয়ার প্রকল্পের মাধ্যমে যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে বরাদ্দ দিতে পারবেন। এই প্রকল্পের আওতায় উনি সোলার এবং সিসি ক্যামেরা স্কুলের ল্যাপটপ ও উনি দিতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোঃ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সোলারের কথা বললে প্রেসিডিয়ামের
উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন ওই কথা মনে পড়ে। মাননীয় স্পিকার তখন নির্দিষ্ট কয়েকটি কোম্পানিকে কন্টাক্ট দিয়ে মার্কেট ডেটের তিন গুণ টাকা দিয়ে রাষ্ট্রের টাকা অপচয় করা হতো। আমি অনুরোধ করব ওই জাতের এই দুর্নীতিপরায়ন কোন কোম্পানিকে কন্টাক্ট না দিয়ে টিয়ার এবং সরাসরি কাভিটা কাভিটার মাধ্যমে এ এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা স্বাধীনবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার আমার এলাকার এক লাখের মতো মানুষ পানি তো বন্দি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি দৃষ্টা
আকর্ষণ করছি। বাসকালের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। উনি যাতে বাস্তবহারা সেই ঘরের খারাপ মানুষগুলোর আশ্রয় দিতে পারে। কিছু জরুরী ভিত্তিতে টিন এবং গৃহ সামগ্রী বরাদ্দ দিয়ে বাসকালের মানুষগুলো যাতে বাঁচাতে পারে। এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর মানুষগুলো পানিতে বন্দি। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহোদয়ের কাছে গতকাল গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম। উনার বরাদ্দের স্পেশাল দেয়া হয় মাননীয় স্পিকারের মাধ্যমে উনার বাসকালের
চাইতে আলাদা বরাদ্দ দেয়ার প্রস্তাবনা আছে কিনা এই অনুরোধ আমার কাছে এই প্রশ্নটি মাননীয় মন্ত্রীর কাছে আমার আছে। মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন অভিযোগটা অনেকখানি সত্য গত সরকারের মানে গত মানে আওয়ামী সরকারের আমলে এই প্রজেক্টটা পরিচালনা করা হয়েছে বিভিন্ন অঞ্চলে এই সোলার প্যানেল এটি অকার্যকর উনি বলেছেন যে
দুর্নীতিবাজ বা দুর্নীতিপরাণ কোন কোম্পানিকে দেয়া হয়েছিল। আমরা সেজন্য ওই প্রজেক্টটাকে আমরা চলমান রাখি নাই। আমরা চাচ্ছি যে সংসদ সদস্যরাই তার এলাকায় তারা এটা টিয়ার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করবেন। আর উনি যে প্রশ্নটা নিয়ে এসেছেন এটা আমি আমি বিবৃতি দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। 20177 তারা কয় চিহ্নিত প্রশ্ন মোহাম্মদ গোলাম রসুল যশোর চার
উত্থাপন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি সরকারী খাদ্য গোদামে চাইলো গোদাম ক্রয়ের সময় যে মানদণ্ড নির্ধারণ করা হয় তা বিতরণের সময় অনুরূপ করা হচ্ছে না কেন সরকার কি তা পরিবেক্ষণ করে ক্রয়কালীন সর্বোচ্চ মানের খাদ্যশস্য গোদামে প্রবেশ করার পর বিতরণের সময় নিম্নমানের খাদ্য বের হওয়ার অভিযোগ সম্পর্কে
সরকার অবগত কিনা? যদি অবগত হন এই অনিয়মের জন্যে কর্মকর্তা ব্যক্তিদের বিরুদ্ধে এপর্যন্ত কি ব্যবস্থা নেয়া হয়েছে? গোদামে খাদ্য শস্য প্রতিস্থাপন বা মানহানি রোধে সরকার ভবিষ্যতে কি পদক্ষেপ নেবে? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মাননীয় সংসদসদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার সরকারি খাদ্য
গুদামে চাল ও গম ক্রয়ের সময় যে মানদণ্ড নির্ধারণ করা হইতেছে বিতরণের সময় সেই মানদণ্ড অনুসরণ করা হইতেছে তবে চাল গুদামে দীর্ঘদিন মজুদ থাকিবার ফলে কিছু কিছু ক্ষেত্রে গুণগত মান স্বাভাবিক ভাবেই পরিবর্তিত হওয়ার সম্ভাবনা তৈরি হইয়া আছে এছাড়া ক্রয়কালীন সর্বোচ্চ মানের খাদ্য শস্য গুদামে প্রবেশ করিবার পর বিতরণের সময় নিম্নমানের খাদ্য বাহির হওয়ার অভিযোগ সব সময় সঠিক নয় গুদামে
খাদ্যশস্য সংরক্ষণের পর স্বাভাবিক নিয়মে মানের কিছু অবনমন হইতে পারে যা প্রতিরোধে সরকারি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তদুপরি কোন কর্মকর্তা কর্মচারী গাফিলতের কারণে খাদ্যশস্যের গুণগত মান গ্রহণযোগ্য মাত্রা নিম্নে নামিলে দায়ী কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলার ওজু সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ গোলাম রসুল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার
আপনাকে ধন্যবাদ। এ বছর কৃষককে তার ধানের উপযুক্ত মূল্য দেবার জন্যে সরকার প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করে ছিল 1,440 টাকা। আমার নির্বাচনী এলাকা
এলাকা 88 জসুদ চার দুইটা উপজেলা আছে বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা দুইটা উপজেলায় যে ক্রয় কমিটি সেই ক্রয় কমিটির মিডি আমি ছিলাম কিন্তু সেখানে যে সরকারের নির্দেশনা ছিল তাতে দেখা গেল যে ধান শুকনো হইতে হবে চিটে থাকা চিটে থাকলে হবে না চিকুন ধান হতে হবে তার যে নিয়মকানুন অত্যন্ত কঠিন এবং সেই নিয়মকানুন মেনটেন করেই খাদ্য গোদামে সেখানে ধান ক্রয় করা হয় এবং চাল ক্রয় করা হচ্ছে কিন্তু তাদের কাছে যখন
আমি প্রশ্ন করলাম যে সরকার গ্রামীণ জনগোষ্ঠীর অসচ্ছল মানুষের মাঝে যে চাউল বিতরণ করে ভিজিএফ এর মাধ্যমে টিসিবি অথবা ওএমএস অথবা কাবিকার মাধ্যমে যে প্রকল্পগুলো দেয়া হয় এখানে যে চাউল গুলো আসে একেবারে নিম্নমানের সেটা খাওয়ার অনুপযুক্ত প্রশ্ন করুন মাননীয় সদস্য কাজেই আমি বলতে চাই যে অতীতে আওয়ামী ফ্যাসিবাদের সময় যেভাবে দুর্নীতি ছিল এখনো ঠিক সেভাবে এই
জায়গাটা দুর্নীতিমুক্ত হতে পারেনি। কত সময় নাগাদ বা কতকাল নাগাদ এই জনগণ আমরা যে খাদ্য শস্য খাদ্য গোদামে দিচ্ছি সেই খাদ্য গোদামে সেই ভালো ভালো খাবারটা মানুষ পাবে গ্রামের মানুষ পাবে এটা আমি জানতে চাই কারণ সেখানে আমি প্রশ্ন করেছিলাম কর্মকর্তাদের আমরা যে এত ভালো চাউল কেনার ব্যবস্থা করছি এত ভালো চিকন ধান কেনার ব্যবস্থা করছি কিন্তু যখন বিজিএফের চাউল দেয়া হয় অথবা কাভিকার কাভিটার যে চাউল দেয়া হয় এগুলো বাজারে বিক্রয় করা যায়
তাহলে মাঝে এই ধান এবং চাল গুলো কোথায় যায় তার কোন উত্তর কিন্তু তারা দিতে পারেনি মাননীয় স্পিকার এজন্য মাননীয় মন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই তখন এটা দূর হবে অনেক লম্বা প্রশ্ন মাননীয় প্রতিমন্ত্রী কবে নাগাদ ভালো চাল দেবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এখানে উনি যে মাননীয় সংসদ মহোদয় যে প্রশ্ন করেছেন ধানের ক্ষেত্রে আদ্রতা 14% বিজাতীয় পদার্থ 0.5%
বিভিন্ন জাতের ধানের মিশ্রণ 8% অপুষ্ট দানা 2% ও চিটা 0.5% মাননীয় স্পিকার এই মানদণ্ড অনুযায়ী যদি ধান ক্রয় না করা হয় তাহলে সেই ধান থেকে যে চাল আসবে সেই চালটি কিন্তু প্রকৃতপক্ষে ভালো চাল আসবে না এজন্য এই মানদণ্ড রাখা হয়েছে আর মাননীয় সংসদ সম্পাদক যে কথা বললেন এখানে সর্বোচ্চ স্বত্বতা এবং স্বচ্ছতার সাথে
ধান চাল সংগ্রহ করা হচ্ছে। সারাদেশে সর্বনিম্ন তিন বস্তা এবং সর্বোচ্চ তিন টন পর্যন্ত ধান কৃষক ভাইয়েরা দিতে পারেন এবং এটি মাননীয় সংসদস্য মহোদয়গণ অবগত আছেন এবং তারা অনেকেই ধান সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করছেন, পরামর্শ দিচ্ছেন। চাল সংগ্রহের ক্ষেত্রে একই ধরনের আমাদের মানদণ্ড আছে। চাল সংগ্রহ করা হচ্ছে এবং ব্যাপকভাবে চাল আরো বেশি সরবরাহ করার জন্য বিভিন্ন জায়গা থেকে
মাননীয় স্পিকার অনুরোধ পাওয়া যাচ্ছে আমরা এপর্যন্ত যে সংগ্রহ আমাদের হয়েছে এখন বর্তমানে যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ এখানে 18 লক্ষ 29 হাজার 387 মেট্রিক টন চাল 3 লক্ষ 28 হাজার 495 টন গম 2 লক্ষ 3694 মেট্রিক টন ধান অর্থাৎ চালের আকারে 22 লক্ষ 90 হাজার
277 মেট্রিক টন খাদ্য শস্য আমাদের মজুদ আছে এটি আমাদের দেশে যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ অর্থাৎ সকলেই আমাদের কৃষক ভাইয়েরা ধান দিতে পারছেন মিলাররাও চাল দিতে পারছেন মাননীয় সংসদ মহোদয় যে অভিযোগটি উত্থাপন করলেন আমি ব্যক্তিগতভাবে সেই অভিযোগটি তদন্ত করে দেখবো এবং যদি কোন ব্যক্তি দোষী হয় তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং খাদ্যের কোথাও কোথাও মাননীয় স্পিকার
খাদ্যের এধরনের মজুদের ক্ষেত্রে হয়তো তাদের গাফিলতের কারণে কখনো কখনো এধরনের সমস্যা হয়েছে এজন্য বেশকিছু কর্মকর্তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি এবং কয়েকজন একজনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং পাঁচজনকে বিভিন্ন ভাবে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে বিভিন্ন জায়গাতে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সাফিকুন্নাহার মহিলা আসন 39
মাননীয় স্পিকার, আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আপনার মাধ্যমে সেটা হচ্ছে যে আসলে খাদ্য আমরা জানি যে খাদ্য ছাড়া মানুষের জীবন মৃত্যু স্বাভাবিক কিন্তু আমরা আজকে বাজারে দেখতে পাচ্ছি যে খাদ্য রয়েছে বিশেষ করে এই ফলের মৌসুম ফলের রাজ্যে পৃথিবী গোদ্রময় কিন্তু কোন ফলটি যে কিনবো কোনটি যে ফরমালিন মুক্ত কোনটি যে আমার স্বাস্থ্যের জন্য
উপকারী সেটা আমরা ডিসাইড করতে পারি না। তো এই অবস্থা কতদিন চলবে? আসলে আমরা যেটা দেখি যে আমাদের মাদকের মধ্যে ভেজাল নেই কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল। এটা বড়ই আশ্চর্যজনক বিষয়।
ভেজালের দুনিয়া কিন্তু মাদকে কিন্তু ভেজাল নেই। তো আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রণালয়ের মন্ত্রী মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা এই ভেজাল মুক্ত খাদ্য এটা নিশ্চিত করণে কি ধরনের পদক্ষেপ রয়েছে খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণ যেন ভেজাল মুক্ত খাদ্য গ্রহণ করতে পারে সেটা সামান্য হোক এ ব্যাপারে আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের পদক্ষেপ জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মহোদয় যে প্রশ্ন উত্থাপন করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে এই খাদ্যে ভেজাল এর কারণে বিভিন্ন ধরনের অসুখ যেমন ক্যান্সার, কিডনি থেকে শুরু করে ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অত্যন্ত কনসার্ন। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই এই
ভেজাল বিরোধী অভিযানগুলো পরিচালনার জন্য একেবারে ক্ষেত্র পর্যায়ে যারা কাজ করেন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে প্রায় তিন ঘন্টা এ বিষয়ে আলোচনা করেছেন এবং কিভাবে এই ভেজাল মুক্ত করা যায় খাদ্যদ্রব্যকে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা সহ অন্যান্য বিষয় নিয়ে একটি মোট অন্যান্য বিষয় নিয়ে কাজ করার জন্য এবং কি করা যায় এ সম্পর্কে
প্রকৃত পরামর্শ প্রদানের জন্য একটি কমিটি গঠন করেছেন মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে এবং আমরা গতকালই সেই কমিটির একটি মিটিং করেছি এবং সেই মিটিং থেকে আমরা কিছু কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছি যে যারা এই ভেজাল মুক্ত খাদ্য যাতে পরিবেশন না হয় এজন্য যারা কাজ করেন বিএসটিআই ভোক্তা অধিকার সহ আমাদের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা সম্মিলিত
ভাবে এটি একটা প্রচেষ্টার উদ্ভাবন করব এবং সেই অনুযায়ী চেষ্টা করা হবে এবং আমি ব্যক্তিগত মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এই ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য সচেষ্ট হবো এবং সব ক্ষেত্রেই যেহেতু আমরা সব ক্ষেত্রেই স্বচ্ছতা জবাবদিদার সাথে এ সরকার কাজ করছে এবং সকল ক্ষেত্রেই যেহেতু সাকসেস অর্জন করার জন্য প্রচেষ্টা
শুরু হয়ে ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা সাকসেস হবো এই আশাবাদ ব্যক্ত করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2,100
কোনো মিল পাওয়া যায়নি।