11200000
সংসদের দিনের কার্যক্রম · বক্তব্যের পাঠ্য
বক্তব্যের পাঠ্য ক্রমানুসারে পড়ুন এবং মূল সম্প্রচারের সঙ্গে মিলিয়ে নিন।
বক্তব্যের পাঠ্য
নতুন স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপ্ট নিচে পড়তে পারেন। এই অংশগুলোর বক্তা শনাক্তকরণ ও কথোপকথন অনুযায়ী বিন্যাস এখনো বাকি; উদ্ধৃতির আগে মূল অডিও মিলিয়ে নিন।
পাঠ্য কপি করলে শনাক্ত বক্তার নাম, মূল ভিডিওর লিংক, অংশের শুরুর সময় ও যাচাইয়ের ছোট নোট যুক্ত হবে।
11200000
11200000
পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে কিন্তু জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি আমার পাশে বসে থাকা খুলনা তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তার ওখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়ে
কিন্তু কবে সেখানে গ্যাস সংযোগ আমরা দিতে পারবো আমরা জানিনা এভাবে একের পর এক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা আছে এই সম্পদ রাষ্ট্রের এই সম্পদের অপচয়ে আজকে বাংলাদেশ এই পর্যায়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিগত দেড় যুগ কোনো ব্যবস্থা নেয়া হয়নি সেক্ষেত্রে যদিও আমরা বলছি যে লোড শেডিং নেই অর্থাৎ সরবরাহ এবং চাহিদার মধ্যে খুব বেশি পার্থক্য না থাকবার পরে গ্রামাঞ্চলে কিন্তু দীর্ঘসময় বিদ্যুৎইন থাকছেন কারণ বিদ্যুৎ
প্রাকৃতিক দুর্যোগের কারণে অল্প বাতাসে কিংবা রক্ষণ বেক্ষণের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ দিন থাকছে। যদি ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সমিশন লাইনে পর্যাপ্ত বিনিয়োগ আমরা করতাম বিগত দেড় যুগে আজকে এই সংকটে মফসালে মানুষকে পোহাতে হতো না। উৎস বৈচিত্র্যের দিকে আমরা তাকাইনি। আমাদের সকল জ্বালানি উৎস একটি নির্দিষ্ট ভৌগলিক জায়গা ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আজকে যখন এই মধ্যপ্রাচ্য সংকট হলো তখন একদিকে জ্বালানির হুহু করে বাড়তে থাকলো আরেকদিকে ওইখান থেকে আমরা জ্বালানি পাচ্ছি না। আমি আপনাকে বলেছি আপনার মাধ্যমে দেশে
কে যে, আমরা এই সেপ্টেম্বরে আমরা সর্বশৃঙ্খলা স্বাভাবিক করতে চাচ্ছি। আমরা একের পর এক টেন্ডার আহ্বান করছি। কিন্তু আমরা আমাদের চাহিদা মোতাবেক এলএনজি পাচ্ছি না। কিন্তু যদি উৎসর বৈচিত্র্য থাকতো তাহলে এই সংকট মোকাবেলা করা আমাদের সহজ হতো। আমরা উৎস বৈচিত্র্যের দিকে মনোযোগ দিয়েছি। আর যে নবায়নযজ্ঞ জ্বালানি নিয়ে গত প্রায় আট 10 বছর যাবৎ সারা পৃথিবীতে কথা হচ্ছে। অথচ কার্যকর কোন পদক্ষেপ অতীতে কোন সরকার নেয়নি। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পরেই এখানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই কথাগুলো এই কারণেই বললাম এই সত্যটা সকলের জানা প্রয়োজন। আমি আপনার মাধ্যমে আবারো এখানে উপস্থিত সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে বলছি যে আপনারা জনগণের কাছে প্রায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। আমি আবারো আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকার তা প্রাণন্তকর চেষ্টা করছে এই পরিস্থিতির উত্তরণে। আপনারা ধৈর্য্য ধারণ করুন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ
এই সংকট অচিরেই কেমন যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এই প্রশ্নের উপরে অনেক আলোচনা হয়েছে। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি তারকা চিহ্নিত প্রশ্ন 311 মাননীয় সদস্য মোঃ ফজলি হুদা নওগাঁ 3। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বাংলাদেশের ভূতাত্বিক
জরিপ অধিদপ্তর। এর তথ্য অনুযায়ী 2016 সালে আমার নির্বাচনী এলাকা বদলগাছি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের তাজপুর গ্রামে প্রায় 2224 ফুট গভীরে দেশের অন্যতম বৃহৎ চুনাপাথরের মজুদের সন্ধান পাওয়া গিয়েছে। যার সম্ভাব্য বিস্তৃতি প্রায় 50 কিলোমিটার। উক্ত খনিজ সম্পদের পরিমাণ গুণগত মান ও বাণিজ্যিকভাবে উত্তোলনের যোগ্যতার বিষয়ে
কোনো বিস্তারিত ভূতাত্ত্বিক সমীক্ষা সম্ভাব্যতা যাচাই হয়ে আছে কিনা হয়ে থাকলে এর ফলাফল কি? ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ
মাননীয় স্পিকার, আমি আপনাকে নিশ্চিত করছি এবারের বক্তব্য আমার সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, 2016 সালের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তাজপুর এলাকায় প্রায় 677.8 মিটার গভীরে প্রায় 18.5 মিটার পুরু চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে এর বিস্তৃতি প্রায় 50 বর্গ কিলোমিটার বলে ধারণা করা হয়েছিল। পরবর্তীতে 2016-17 সালে বদলগাছি
উপজেলার ভগবানপুর এলাকায় আরো একটি অনুসন্ধান কূপ খনন করা হয় সেখানে প্রায় 39.94 মিটার পুরু চুনাপাথর পাওয়া যায় এ চুনাপাথরের গুণগত মান সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে সম্ভাবনাময় জিএসবি এর তথ্য অনুযায়ী তাজপুর বদলগাছি ভগবানপুর এলাকায় চুনাপাথর মজুদ এখনই নিশ্চিত বলা যাবে না চুনাপাথরের প্রকৃত মজুদ গুণগত মান গভীরতা এবং বাণিজ্যিকভাবে উত্তোলন করা লাভজনক হবে কিনা তা নিশ্চিত
করতে আরো অনুসন্ধান কূপখনন নমুনা পরীক্ষা এবং পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা অর্থাৎ ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য মোঃ ফজলে হুদা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি সম্পূরক প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি বাংলাদেশে কয়লার মজুদ প্রায় 300 বছরের
জন্য আছে এবং বিলিয়ন বিলিয়ন টন কয়লার মজুদ নয় এটি সাত বিলিয়ন টন মজুদ আছে এর মধ্যে শুধুমাত্র জয়পুরহাটের জামালগঞ্জে মজুদ যে কয়লা ক্ষেত্র সেখানে প্রায় পাঁচ বিলিয়ন টন কয়লার মজুদ আছে অথচ প্রত্যেক বছর আমরা দেড় থেকে দুই কোটি মেট্রিক টন কয়লা আমদানি করি যার আর্থিক মূল্য প্রায় 25000
হাজার কোটি টাকা বা 1.2 বিলিয়ন ডলার এই কয়লা আমরা নিয়ে আসি ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসি দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসি ভারত থেকে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যেটার মজুদ আছে আমরা কেন ফরেন এক্সচেঞ্জ দিয়ে এই কয়লা বাইরে থেকে নিয়ে আসি এ ব্যাপারে মাননীয় মন্ত্রীকে মহান সংসদে জানাবেন কিনা ধন্যবাদ মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার
যদিও চুনাপাথর নিয়ে কথা বলছিলাম সম্পূরক প্রশ্নে কয়লা উঠেছে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন তারপর তার সূত্রধরে আমি বলতে চাই হ্যাঁ আমাদের বাংলাদেশের আমাদের জমির নিচে যে কয়লা রয়েছে তার মান অত্যন্ত উঁচু মানের এবং আমরা যদি এই কয়লা উত্তোলন করতে পারি তাহলে আমরা প্রতিবছর বিলিয়ন ডলারের আমরা বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারবো কিন্তু এ ব্যাপারে একটা কার্যকরী উদ্যোগ নেবার প্রয়োজন।
এজন্য কয়লার নীতি প্রণয়ন হওয়ার প্রয়োজন এবং যেটা আলোচিত হয়েছে এই কয়লার নীতি চূড়ান্ত করবার ক্ষেত্রে কিংবা কিভাবে আমরা কয়লা উত্তোলন করব সেখানে ওই সংশ্লিষ্ট এলাকার জনগোষ্ঠীর সাথে আলোচনা করা প্রয়োজন এবং তাদেরকে আস্থা নেবার প্রয়োজন বিশেষজ্ঞ মত গ্রহণ করা প্রয়োজন আধুনিক প্রযুক্তি কি বলছে এবং পরিবেশ বান্ধব উপায়ে সে কাজটি কিভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করার প্রয়োজন এ ব্যাপারে আমরা আলোচনার উদ্যোগ গ্রহণ করেছি আমরা মনে করি সকল অংশীজনের সাথে আলোচনাক্রমে আমরা
একটি কংক্রিট ডিসিশন নিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাহফুজা হান্নান মহিলা আসন 41 আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আসলে বিদ্যুতের ব্যাপারে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাচ্ছি। মাননীয় সদস্য বিদ্যুৎ বাদ দেন। এখন এই বর্তমান প্রশ্নের সম্পূরক করুন। একটু
শুধু বলবো আমি খুব ছোট প্রশ্ন যদিও উনি অনেক লম্বা উত্তর দিয়েছেন আমার কোশ্চেনের উত্তরটা আসে নাই বিধায় আমি করবো। মাননীয় সদস্য এত লম্বা উত্তর দিয়েছে এটার পরে আর ব্যাখ্যা প্রয়োজন নেই আপনি অন্য পরবর্তীতে আবার সুযোগ দেবো আপনাকে আপনি পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুত থাকেন এটার জন্য একটা ইয়ে এই ছোট্ট আচ্ছা ঠিক আছে আপনি যদি মনে করেন এখন বসবো পরে দিবেন আমি বসে যাচ্ছি প্রশ্ন সম্পূরক এটা একচুয়ালি সম্পূরক প্রশ্ন না প্রশ্ন ছিল চুনাপাথর নিয়ে আসছেন কয়লা তাও যেহেতু কাছাকাছি সেইজন্য
ওকে আপনি আমাকে একটু সময় দেন দুই মিনিট। মন্ত্রী মহোদয় এক থাকলে হবে না প্রশ্ন এক থাকতে হবে। ঠিক আছে। এনিওয়ে আতিকু রহমান মুজাহিদ কুড়িগ্রাম দুই সম্পূরক প্রশ্ন করবেন চুনাপথরের উপরে। চুনাপথর না হলে কাছাকাছি করলে হবে না। একটু সুযোগ দেন একটু দাঁড়িয়ে আছি দেখুন। আচ্ছা প্রশ্ন করেন দেখি কেউ কাছাকাছি হয় কিনা। আমার একটা খুবই রিলেভেন্ট প্রশ্ন আমরা সামিট গ্রুপের নাম শুনেছি যে
আমাদের বাংলাদেশের যে কয়টা ডাকাত টাকা নিয়ে পালিয়ে তার মধ্যে না এটা সম্পূর্ণ হবে না। তাহলে আমি ওই ভদ্রমহিলাকে দেই নাই। আমি মাহফুজা হান্নানকে দেই নাই। মহিলাদের তো অগ্রভূতিতে উনি বলুক মহিলাটাই শুনি আপনি বসেন।
অনুগ্রহ করে বসেন। মাহফুজা হান্নান গো এহেড। মাননীয় স্পিকার, আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ থেকে হাত উঠেছি, হাতও একটু ব্যথা করতেছে। মাননীয় মন্ত্রী বিদ্যুতের ব্যাপারে বলেছেন, অনেক কথা বলেছেন, আমি ওইদিকে যাব না। আমার ছোট্ট একটা প্রশ্ন সিলেট একটা ছোট্ট জেলা। ওইখানে বিদ্যুৎ তো আর নাই এটা তো সবাই বলতেছে। ওইখানে
বিদ্যুৎ থাকে না তবে ভৌতিক একটা কারণ আমি এক মাসে এত কম জ্বালায় 25000 টাকা বিল দিয়েছি বিদ্যুতের আমি না এটা শুধু আমার প্রশ্ন না প্রশ্ন করুন প্লিজ যে সবাই মিটারে এই ভৌতিক বিলটা কোথা থেকে আসে বিদ্যুৎ দিলে তো বিদ্যুতের বিল নিবে 100 বার নিবে কিন্তু বিদ্যুৎ আসে যায় আসা যাওয়ার মধ্যেই থাকে ধন্যবাদ এইটা এক নাম্বার এক নাম্বারে দুই নম্বরে যায়েন না এক নম্বরে থাকেন মাননীয় প্রতিমন্ত্রী এটা সম্পূরক প্রশ্ন না তো
মাননীয় মহিলা সদস্য প্রশ্ন করেছেন বলতে পারেন আপনার মন্ত্রণালয় যেহেতু ধন্যবাদ মাননীয় স্পিকার প্রশ্নটা ভৌতিক বিল কেন হয় তাই তো প্রশ্নটা সম্পূরক না হলেও প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের কথা প্রায়শই আমরা শুনি এ ধরনের অভিযোগ আমরা প্রায়শই শুনি এবং সেই অভিযোগগুলো আমরা সমাধান করবার উদ্যোগ গ্রহণ করি মাননীয় স্পিকার এই অভিযোগগুলো আরো দুই এক মাস আগে বেশি শোনা যেত এখন অভিযোগগুলো কমে আসছে
কারণ অভিযোগগুলো পাওয়ার পরে অভিযোগগুলো শুনবার জন্য আমরা প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রে এবং আমরা যে গ্রাহক সেবা কেন্দ্রে আমরা আলাদা ডেস্ক স্থাপন করেছিলাম। সেখানে আমরা হট নাম্বার দিয়েছিলাম, একটা সুনির্দিষ্ট ব্যক্তিকে অ্যাসাইন করেছিলাম, ফোকাল পয়েন্ট অ্যাসাইন করেছিলাম যাতে করে কারো যদি বিদ্যুৎ বিল সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে তিনি যেন সেই ডেস্কে সমাধান পান। এবং আলোচনা করতে যে দেখা গেছে যে অনেকাংশেই সেটা যৌক্তিক সমাধানে আমরা আসতে পেরেছি। কিছু বিচ্ছিন্ন যে ঘটনা নেই ত্রুটি
নেই ব্যাপারটা আমি সেটা বলবো না। কিছু ত্রুটি ছিল এবং ত্রুটি হয়তোবা আছে। সেই ত্রুটিগুলো সমাধান করবার আসলে একটাই উপায় সেটি হচ্ছে প্রতিটি জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন। আমরা কিন্তু এখনো সকল জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারিনি। আমরা যদি সকল জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারি তাহলে যে সমস্যাগুলো বিল সংক্রান্ত রয়েছে এটা কার্যত কখনোই থাকবে না। তাই আমি এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দের প্রতি বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা
এলাকায় আমরা যেন স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারি সে ব্যাপারে আপনারা আমাদেরকে সহায়তা করবেন ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 312 মাননীয় সদস্য শিরিন সুলতানা মহিলা আসন 2 মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ শিল্পমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সাম্প্রতিক সময়ে গ্যাস ও জ্বালানি সরবরাহের সংকট দেশের বিভিন্ন শিল্প কারখানা কারখানা
উৎপাদন ব্যহত এবং নতুন বিনিয়োগে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার পরপর ক্ষেত্রে শিল্পখাতে নির্বিচিন্ন উৎপাদন বিনিয়োগ কর্মসংস্থা নিশ্চিত করিতে এবং জ্বালালী সংকটের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলির ক্ষতি কমাইতে কি ধরনের সমন্বিত দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হয়ে আছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় শিল্পমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে এবং প্রশ্নকর্তা সদস্য মাননীয় সদস্য
সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, উত্তরটি অনেক বড় আপনি চাইলে আমি পুরোটা পড়তে পারি অথবা উপস্থাপিত হিসেবে আপনি দয়া করেন। এটা পঠিত বললে গণ্য হোক। মাননীয় সদস্য শ্রীন সুলতানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্রশ্নটি যেন সম্পূরক হয়। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, গ্যাস ও জ্বালানির সর্বোন্নতির পাশাপাশি শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ কোনো সহায়তা
প্রণোদনা দেওয়ার পরিকল্পনা সরকারের আছে কি? মাননীয় স্পিকার ধন্যবাদ। শিল্পমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে এবং মাননীয় সদস্যকে আবারো ধন্যবাদ। প্রত্যেক শিল্পই এনার্জি ইন্টেন্সিভ না মাননীয় স্পিকার। সবগুলিতে একই ধরনের যে জ্বালানি নির্ভরতা ব্যাপারটা সেরকম না এবং সবগুলিতে যে গ্যাস লাগবে সেরকম সেটাও ঠিক না। তো আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রি
এনার্জি ইন্টেন্সিভ না এবং বিকল্প জ্বালানি ব্যবহারে পরিচালনা করা যায় বা বিদ্যুৎ দিয়ে পরিচালনা করা যায় সেগুলির ব্যাপারে উৎসাহ দিচ্ছি। দ্বিতীয়ত বাংলাদেশের যেসব জায়গায় আগ্রহী শিল্প উদ্যোক্তা আছেন তাদের প্রোভাইড করার জন্য আমরা নতুন নতুন বিসিক ইন্ডাস্ট্রিয়াল স্টেট করছি এবং সেই সমস্ত স্টেটে যেন এনার্জি ইন্টেন্সিভ না সেই ধরনের ক্ষুদ্র কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প
ইত্যাদি লাইট ইঞ্জিনিয়ারিং এই জাতীয় শিল্প স্থাপন করতে পারেন সেজন্য অন্ট্রপ্রেনারিয়াল স্কিল বিল্ডিং এবং সেই জন্য তাদের সফট টার্মে লোন দেয়ার ব্যাপারে আমরা আমাদের কোন
চালু আছে সেই ব্যাপারে আমরা নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহ যোগাচ্ছি এবং আগামী দিনে তাদের নতুন উদ্যোগের প্রতিফলন আমরা বিসিক ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিট গুলিতে দেখব ইনশাল্লাহ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মোঃ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় শিল্পী শিল্পমন্ত্রী মহোদয়ের প্রতি আমার প্রশ্ন হচ্ছে আমার
সাধারণ এলাকা চট্টগ্রাম বাসখালী যেখানে সরকার গঠিত হবার ছয় মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সফর হয়েছে বন্যার্ত মানুষকে দেখার জন্য। এখানে উদীয়মান শিল্প অঞ্চল রয়েছে। মেগা প্রজেক্ট রয়েছে। জোয়াদোগের উন্নত ব্যবস্থা রয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডিউ লটার দিয়েছি। আমার অনুরোধ মাননীয় শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী মহোদয়ের প্রতি বাসখালীতে কোন শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা আছে
কিনা? প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এবং সাথে সাথে এলাকাবাসীর দাবি এতে করে আমাদের পূরণ হয়ে যাবে। মাননীয় মন্ত্রী আপনার প্রতি আমার এই প্রশ্ন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় শিল্পমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে এবং মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে জানাতে চাই প্রথমত শিল্প মন্ত্রণালয়ের অধীন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান
চট্টগ্রাম আপনি যে উপজেলার কথা বললেন সেটি এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামী দিনে দ্রুত সেটি বেসরকারি বিনিয়োগের জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি। দ্বিতীয়ত এই সমস্ত জায়গায় অনেকেই ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা খুবই আশাবাদী যে আগামী দুই তিন বছরের মধ্যেই এই সমস্ত পুরনো শিল্প প্রতিষ্ঠান যেগুলি নতুনভাবে বিনিয়োগ আকর্ষণের জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি।
সেখানে সিগনিফিক্যান্ট নাম্বারের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার চট্টগ্রাম কেন্দ্রিক দুটি শিল্প শিপ রিসাইক্লিং এবং শিপ বিল্ডিং এই দুটি শিল্পকে আমরা থ্রাস্ট সেক্টর হিসেবে নিয়েছি এবং আগামী দিনে এই দুটি সেক্টরের নবজাগরণের জন্য আমরা আমাদের বিস্তারিত কর্মপরিকল্পনা জাতিকে জানাবো এবং আমার বিশ্বাস এই দুইটি সেক্টরেই আগামী দিনে বিপুল বিনিয়োগ এবং রপ্তানি পোর্ট শিপ বিল্ডিং
রপ্তানি পটেনশিয়াল এবং শিপ রিসাইক্লিং এর ক্ষেত্রে শুধুমাত্র টার্নোভার বিষয় না মাননীয় স্পিকার এটি আমাদের স্টিল শিল্পের কাঁচামাল যোগান দেয়ার ক্ষেত্রে এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আগামী দিনে একটি বিরাট ভূমিকা পালন করবে ধন্যবাদ মাননীয় স্পিকার তার কাছে চেন্নিত প্রশ্ন 313 মোহাম্মদ রাশেদ আল ইসলাম রাশেদ শেরপুর এক আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ রাশেদ
ইসলাম রাশেদ 143 শেরপুর এক আপনার মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয়ের প্রতি তারকা চিহ্নিত প্রশ্ন 313 উত্থাপন করলাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তথ্য প্রতিদিন তি ইয়াসের মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যর প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়ায় পড়া অসত্য অভিবাদ
ভ্রান্তিকর তথ্য শনাক্তকরণের জন্য সরকারি তথ্য ব্যবস্থায় সমন্বিত ফ্যাক্ট চেকিং কাঠামো গড়ে তুলবার উদ্বেগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অধীনস্থ তথ্য অধিদপ্তর পিআইডি এর মাধ্যমে একটি সমন্বিত ফ্যাক্ট চেকিং ও তথ্য যাচাই কাঠামো গড়ে তোলা হয়ে মাননীয় স্পিকার উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রতিপন্থী উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ একটি সম্পূর্ণ
পূর্ণ প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর উত্তর আমরা পড়েছি এটি আমাদের কাছে টেবিলে রয়েছে। আমরা এখানে যে বিষয়টি দেখলাম যে সরকার একটি বাংলা ফ্যাক্ট নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছে যার মাধ্যমে ফ্যাক্ট চেকিং হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা যা তথ্য দেখছি এই ফ্যাক্ট চেকিংটা ফ্যাক্ট চেক না হয়ে গভর্মেন্ট চেক হচ্ছে। বিশেষ করে তথ্যগুলো
যদি আমি উত্থাপন করি বিএনপির এই যাবৎ ছয় মাসে বিএনপির 60 টি জামাতিস্লামির 12 টি এবং এনসিপির চারটি আরো বাকিগুলো হয়তো উল্লেখ করলে ভালো হতো। এমতাবস্থায় মাননীয় স্পিকার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকারের ফ্যাক্ট চেকিং বর্তমানে যেভাবে আমরা দেখছি কোন তথ্যকে মিথ্যা বা অপপ্রচার হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে যদি সরকারি প্রতিষ্ঠানে হয় বিচারক তাহলে রাজনৈতিক পক্ষপাত বা স্বার্থের সংঘাতের আশঙ্কা থেকে যায়। এক্ষেত্রে
সরকার কি এমন একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং ব্যবস্থা গড়ে তোলার কথা বিবেচনা করছে? যেখানে সরকারের বক্তব্য ও বিরোধী দলের বক্তব্য উভয় একই মানদণ্ডে যাচাই হবে এবং ফ্যাক্ট চেকের পক্ষে
প্রমাণ ও উৎস প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির আপিলের সুযোগ থাকবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য যেটা বললেন বিষয়টা হচ্ছে এই যে বট বাহিনী বট বাহিনী যদি অসত্য তথ্য সমানে প্রচার করে সেটা তো ফ্যাক্ট চেকিং এর আওতায় আসবে
এবং ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেটা পরিবর্ধন করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন বটবাহিনী চালায় না যার জন্য বিএনপির ছয় মাসের 60 এবং অন্যান্য দলের যেটি তথ্য দিয়েছেন যেহেতু বিএনপি এসব বটবাহিনী পরিচালনা করে না সেই জন্য অন্যান্য দলের সংখ্যাটা মনে হয় কম আর মাননীয় স্পিকার আমরা নিরপেক্ষভাবে করি এবং ফ্যাক্ট চেকিং এর জন্য শুধু ম্যানুয়াল না আমরা অটোমেটিক
ভাবে ফ্যাক্ট চেকিং করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি অচিরেই এই বিষয়ে আমরা সংসদকে অবহিত করতে পারবো বলে আশা করি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য আবুল হাসনাত কুমিল্লা চার ছোট প্রশ্ন করবেন সরাসরি প্রশ্ন করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিদ্যমান প্রেস কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রিন্ট মিডিয়ায় ছাপানো
অপতথ্য বা বিভ্রান্তিমূলক নিউজের বিরুদ্ধে কেবলমাত্র অভিযোগ করা যায় সেই টিকে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রিন্ট মিডিয়া যারা চালায় তাদের অনলাইন মিডিয়াতে ব্যক্তিকে আক্রমণ করে বিভিন্ন ধরনের অপতথ্য যদিও ছড়ানো হয় সেগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায় না যেহেতু কেবল প্রিন্ট মিডিয়ার ছাপানোর ক্ষেত্রে ব্যবস্থা নেয়া যায় সেক্ষেত্রে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই বিদ্যমান প্রেস কাউন্সিল যে এক
রয়েছে সেটিকে যুগোপযোগী করা হবে কিনা এবং যে অনলাইন ভার্সনে কাউকে যদি ব্যক্তি আক্রমণ করে যেমন আমি এই সংসদে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিরুদ্ধে তথ্যমূলক কথা বলার পরে 48 ঘন্টায় আমার বিরুদ্ধে 109 টি হচ্ছে উদ্দেশ্যমূলক নিউজ করানো হয়েছে 48 ঘন্টায় এখন প্রেস কাউন্সিলে সেটি নিয়ে অভিযোগ দেয়া যায়নি কারণ এগুলো যেহেতু প্রিন্ট মিডিয়ায় আসেনি তো আজকে আপনার কাছে প্রশ্ন যে বিরোধী
দলকে টার্গেট করে এভাবে অপত্যৎ্য যে সবসময় করে যাওয়া হয় সেগুলির বিরুদ্ধে আমরা প্রেস কাউন্সিলে কিভাবে ব্যবস্থা নিতে পারি এবং এই আইনটিকে সংশোধন করা হবে কিনা ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যের প্রশ্নটা খুব সুন্দর আমরা বিস্তারিত বলতে গেলে একটি নোটিসের প্রয়োজন তারপর আমি একটু বলতে চাই মাননীয় স্পিকার যদি শুধু বিরোধীদলীয় সদস্যদেরকে যে আক্রমণ করা হচ্ছে তা কিন্তু নয়।
বাংলাদেশের মা-বোনদেরকেও আক্রমণ করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন সরকারি দলের সদস্যদেরকেও এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে আক্রমণ করা হচ্ছে আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি প্রেস কাউন্সিল আমরা রিভ্যাম্প করছি সুন্দরভাবে প্রেস কাউন্সিল গঠন করা হবে এবং আপনি যেই অনলাইনের কথা বলেছেন সেটাও আমাদের বিচারাধীন আছে আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করবো অতি দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ
বাংলাদেশে মিসিনফরমেশন এবং ডিজিনফরমেশন কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়, সেই বিষয়ে অন্যান্য দেশে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করেছে সেই বিষয়ে আমরা বিবেচনা করছি, আমরা এই বিষয়ে কনসাল্টেশন করছি, করার পরে আমরা একটি সুন্দর কাঠামো দাঁড় করাতে পারবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রশ্ন উত্তর কাল শেষ হলো। এখন আমি মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক আপনি একটি
বিবৃতিতে চেয়েছিলেন, এখন বিবৃতিটি দিতে পারেন। ওই ইত্যাদি অবস্থা আসে। আমার পেপারটা জ্বি জ্বি জ্বি জ্বি শর্ট করে বলেন। শর্ট শর্ট বলেন। শর্ট শর্ট মাননীয়
স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশের আলম ভুইয়ার প্রদত্ত নোটিসের বিষয়ে কিছু বলতে চাচ্ছি। মাননীয় সংসদ সদস্য 10 টি বিষয়ে প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলেছেন এক নাম্বারে ই-পাসপোর্ট জটিলতা নিরসন। ই-পাসপোর্ট কিংবা পাসপোর্টের পুরো বিষয়টি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে। এ বিষয়ে আমরা আন্ত মন্ত্রণালয়ের সমন্বিতভাবে কাজ
করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ও নির্দেশনা রয়েছে সমস্যা সমাধানে কাজ চলছে কিন্তু একটি সমস্যা এনআইডির এবং পাসপোর্টের সাথে মিল রেখে পাসপোর্টের সংশোধনের ক্ষেত্রে দেখা যায় অনেকের
বয়স 10-15-20 বছরের গ্যাপ রেখে সংশোধন করার প্রায় আবেদন এসে থাকে। এটি নির্বাচন কমিশনে আমরা সুপারিশ করে পাঠাই যে প্রবাসীদের সমস্যা বিবেচনায় যত দ্রুত সংশোধন করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আইনের কারণে কিন্তু এটা করা যায় না। এই বিষয়ে আমাদের সকলের একটু জেনে থাকা ভালো। দুই নাম্বার অপহরণের নির্যাতন বন্ধ যেটা সৌদি আরবে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশী পাকিস্তানি সহ দুই
তিনটি দেশের প্রবাসীদের সমন্বয়ে কিছু অপহরণ চক্র সৌদিতে একটা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে করার অভিযোগ আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমাদের দূতাবাসের সমকল্যাণ উইং এর কর্মকর্তারা সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন। একই সাথে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তারা পদক্ষেপ নিচ্ছেন। তিন নাম্বারে দালাল চক্র ও আইনি সহায়তার বিষয়ে বলেছেন যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন
দেশে যেতে গিয়ে প্রবাসীরা যারা দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত হন তাদের ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা একটা বিষয় করে থাকি যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে সমস্ত রিক্রুটিং এজেন্সি গুলোকে নিবন্ধন দিয়ে থাকে তাদের বিষয়ে যদি কোন অভিযোগ জমা পড়ে আমরা তাদেরকে ডেকে সেই অভিযোগগুলো নিষ্পত্তি করার চেষ্টা করি সেটা যদি আমাদের সালিশী ব্যবস্থার মধ্যস্থতায় সম্পন্ন করা যায় তাহলে আমরা সেই প্রক্রিয়ার সমাধান
করি আর না হলে আমরা আইনগতভাবে মামলা কিংবা অন্যান্য প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন দক্ষ জনশক্তির বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের অধীনে 104 টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ছয়টি মেরিন 10 টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ জনশক্তি তৈরির কাজ চলছে একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী স্টেয়ার অনুযায়ী আপনারা জানেন যে বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির একটি প্রতিশ্রুতি আমাদের সরকারের রয়েছে সেই লক্ষ্যে
বিভিন্ন দেশ থেকে ডিমান্ড ম্যাপিং করে চাহিদাপত্র আমরা সরবরাহ করেছি এবং কোন দেশে কি ধরনের স্কিলের লোক প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী আমরা আমাদের প্রশিক্ষণ কোর্সগুলোকে পুনর্বিন্যাস করা হচ্ছে। গামকাবা মেডিকেল সেন্টার দুর্নীতির বন্ধ করার কথা বলা হয়েছে। বিদেশ গমন ইচ্ছুকদের জন্য 181 টি মেডিকেল সেন্টারকে অনুমোদন করা হয়েছে। সে সমস্ত মেডিকেল সেন্টারগুলো বিদেশগামীদের মেডিকেল পরীক্ষা করে থাকে। দুইটি মেডিকেলের বিরুদ্ধে
অভিযোগ এসেছে। তারা আনফিট দেখায় আবার পয়সা দিলে সেটাকে ফিট করে দেওয়া হয়। এ ধরনের যদি আরো অভিযোগ থাকে আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নিতে পারি। বিএমইটির দুর্নীতির বন্ধের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার এটি আমাদের অস্বীকার করা ওয়ে নেই। আমাদের মন্ত্রণালয়ের কিছু কিছু জায়গায় হয়তো কিছু অনিয়মের ঘটনা ঘটে। বিশেষ করে বিএমইটির কিছু অভিযোগ আমরা পেয়েছি এবং বলা চলে যে অনেক কর্মকর্তাকে আমরা পরিবর্তন করেছি। শাস্তির মুখোমুখি আমরা করেছি।
আজকে আমরা একটি ঘটনা পেয়েছি যে সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে ফেক ভিসা তারা এপ্রুভাল দিয়ে দিয়েছে যেটা ইমিগ্রেশন থেকে তাদেরকে ব্যাক করানো হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি অভিযোগ পেলে আমরা সেটার বিষয়ে জিরো টলারেন্স নিয়ে থাকি আরেকটি বিষয় আমি মাননীয় সংসদ সদস্যদের সহ দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে বর্তমান মাননীয় মন্ত্রী বিবৃতি দিবেন শর্ট একটি মূল বিষয়ের উপরে এবং এটা আপনি
কারো প্রশ্নোত্তর করছে না এখানে। কেউ একটা প্রশ্ন রেজ করেছে সেজন্য আপনি বলছেন কারো নাম উল্লেখ করার দরকার নেই। আপনার মন্ত্রণালয়ের যে পজিশন, যে বক্তব্য সেটি আপনি বলবেন। এতে সকল সদস্য তো বুঝে নিবেন যে কোন ক্ষেত্রে আপনি বক্তব্য দিছেন। কারো নাম উল্লেখ করে তে বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। আর একই বিষয়ের উপরে থাকেন। সব বিষয়ের উপরে যাবেন না। আপনার কি কাজ শেষ হয়ে আসছে? শেষ করুন। জ্বি মাননীয় স্পিকার, যেহেতু 10 টি পয়েন্টে মডারেটর সংসদ সদস্য বলেছেন এবং এটি আমাদের অনেক সদস্যদেরই কনসার্ন প্রবাসীদের এই বিষয়গুলো নিয়ে
আগে বিশেষ নোটিস আলোচনা আচ্ছা, বলুন বলুন আপনি শেষ করুন কারণ নাম উল্লেখ করার দরকার নাই। আপনি আপনার মন্ত্রণালয়ের সমস্যা জনগণের বা কারো সমস্যা সমাধানের জন্য আপনার মন্ত্রণালয়ের যে বক্তব্য সেটি তুলে আমার আসলে দেড় দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বর্তমানে আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাইরের যে ডিমান্ড লেটার গুলো আসে কিংবা এটাস্টেশন এই পুরো প্রক্রিয়া এখন অনলাইনে করা হয় অনলাইনে ওভারসিস এমপ্লয়ের মেন্ট প্লাটফর্ম এমনকি সেখানে কোন ভুক্তভোগী অভিযোগ
অনলাইনে দায়ের করতে পারে এবং অভিযোগের নিষ্পত্তির সময়কাল সবকিছু ডিটেলস অনলাইনে দেখা যাচ্ছে। সুতরাং যে কেউ এ ধরনের ঘটনা স্বীকার হলে তারা অভিযোগ দায়ের করতে পারেন। অতিরিক্ত অভিবাসন ব্যয় সেটি নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি এবং আমাদের মন্ত্রণালয়ের এটি একটি অগ্রাধিকার যে এই অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো। দূতাবাস থেকে সরাসরি আইনি সহায়তার কথা বলা হয়েছে। দূতাবাস সহ আমাদের আপনার মন্ত্রণালয় দুটো কল সেন্টারে অনলাইন নাম্বার দেওয়া আছে। সেখানে তারা যোগাযোগ করলে
আমরা প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে থাকি। পাশাপাশি বিভিন্ন দেশের 11 টি দেশের 13 টি কনসুলেটের প্রায় 22 টি ল ফর্মের সাথে আমাদের চুক্তি রয়েছে অর্থাৎ ওই সমস্ত দেশে আমাদের
ক্ষতিগ্রস্ত হলে দূতাবাসে অভিযোগ দিলে আমরা আইনগত প্রতিকারের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকি। সর্বশেষ অসুস্থ প্রবাসী ও মৃত্যু প্রবাসীদের সরকারি খরচের লাশ দিশে আনার একটি বিষয় এখানে রয়েছে। ঠিক আছে, আমি পরিষ্কারভাবে আমি একটু দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যেটা আমাদের প্রবাসীদের অনেক কনসার্ন যারা আমাদের বিএমটির কার্ড নিয়ে যায় বা ক্লিয়ারেন্সের মাধ্যমে যায় তারা বিদেশে মারা গেলে সরকারি খরচে পরিপূর্ণভাবে তাদের লাশ আনা হয় তাদের পরিবারকে পর্যায়ক্রমে প্রায় 13 লক্ষ
35000 টাকা পর্যন্ত সহায়তা করা হয় কিন্তু যারা বিএমটির ক্লিয়ারেন্স নিয়ে যায় না অর্থাৎ আনডকুমেন্টেড তাদের বিষয়ে আমাদের ওইভাবে ফান্ড থাকে না মন্ত্রণালয়ের অল্প একটু ফান্ড থাকে সেটি দিয়ে এত আবেদন পড়ে সেটি লাশ খরচে আনা যায় না এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আমরা একটা সদয় দৃষ্টি আকর্ষণ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়টিতে আমাদের একটু দিকনির্দেশনা দেন দেশের বাইরে যে সমস্ত প্রবাসীরা হোক ডকুমেন্টেড কিংবা আনডকুমেন্টেড তারা মারা গেলে দেশে তাদের
কবরস্থ করা হবে এটা তাদের পরিবার কিংবা একটা আবেগের জায়গা এখানে যদি একটু অর্থমন্ত্রী আমাদের দৃষ্টি দেন তাহলে ফান্ড পেলে আমরা বিনা খরচে সকল প্রবাসীদের এই লাশটি দেশে আনার জন্য ব্যবস্থা নিতে পারবো ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী এখন আমি জরুরি জনগুরুত্বপূর্ণ জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ বিধি একাত্র যাচ্ছি মাননীয় সদস্যবৃন্দ আজ কার্যপলী বিধির
জরুরী জনগুরুত্বপূর্ণ গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে 61 টি মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে নোটিস দাতা মাননীয় সদস্যগণ হলেন মোঃ আজিজুর রহমান যশোর 1 এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18 মোঃ গোলাম রসুল যশোর 4 সাবিকুল নাহার মহিলা আসন 39 সালাউদ্দিন গাজীপুর 4 মোঃ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1 আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 শকতারা আক্তার মহিলা আসন 33 রাশেদা বেগম হিরা মহিলা আসন 3
মোঃ আব্দুল আলিম বাগেরহাট চার মোঃ মুক্তার আলী যশোর ছয় জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 মোঃ মাহবুবুল আলম কুড়িগ্রাম তিন মোঃ ফরিদুল কবির তালুকদার জামালপুর চার শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ পাঁচ মোঃ মনিরুল হক চৌধুরী কুমিল্লা ছয় নিলুফর চৌধুরী মনি মহিলা আসন 10 মোঃ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10 এম মাহবুবুদ্দিন নওখালী এক মোঃ আনোয়ারুল হক নেত্রকোনা দুই এস কে আজিজুল বারী আজিজুল বারী খুলনা
মজহারুল ইসলাম কিশোরগঞ্জ এক হেলেন জেরিন খান মহিলা আসন নয় মোঃ রুহুল আমিন দুলাল পিরোজপুর তিন শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা দুই মাসুম মোস্তফা নেত্রকোনা পাঁচ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া তিন সানসিলা জেব্রিন মহিলা আসন 15 জয়নুল আবেদীন ঢাকা চার মোঃ সামাদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন ছয় উন্সি রফিকুল্লা আলম ফেনী এক নাদিয়া পাঠান পাপু
মহিলা আসন 32 এডভোকেট মোঃ জালালুদ্দিন কিশোরগঞ্জ 2 মোঃ আব্দুল হান্নান চাঁদপুর 4 মোঃ আমির হামজা কুষ্টিয়া 3 মোঃ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আক্তার হোসেন রংপুর 4 রেহানা আক্তার রানু মহিলা আসন 4 মোঃ মোবাসের আলম ভুইয়া কুমিল্লা 10 সরোয়ার আলমগীর চট্টগ্রাম 2 জয়নুল আবেদীন বরিশাল 3 মোঃ আবুল হাসান সিলেট 5 সুলতান আহমেদ
আসন 17 মোহাম্মদ আশরাফুদ্দিন নয়সিংদী পাঁচ মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর এক মোসাম্মদ নাজমুল নাহার মহিলা আসন 40 আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল সাত মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আমির রেজাউল খান খুলনা এক শহীদুল ইসলাম ফরিদপুর চার মারদিয়া মমতাজ মহিলা আসন চার 44
মোঃ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোঃ রেজাউল করিম বাদশা বগুড়া 6, সাইদুদ্দিন আহমদ হানজালা মাদারীপুর 1, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, আরিফা সুলতানা মহিলা আসন 30, মোঃ নুরুল ইসলাম চাপাই নববগঞ্জ 3, সুলতানা জেসমিন মহিলা আসন 49, হাফেজ মোঃ রবিউল বাসার সাতক্ষীরা 3, দেওয়ান মোঃ সালাউদ্দিন ঢাকা 19, নোটিস
মধ্যে থেকে আমি মাননীয় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা মহিলা আসন তিন মোঃ মুক্তার আলী যশোর ছয় এবং দেওয়ান মোঃ সালাউদ্দিন ঢাকা 19 এর নোটিশ গুলো গ্রহণ করলাম বাকি নোটিস গুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত যাদের নোটিস গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্যে থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিসের বিষয়বস্তু সম্পর্কে দুই মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সংসদ সদস্যের পক্ষে বক্তব্য রাখা সম্ভব
ততজনই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিসটি শুধু পড়বেন। অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিসটি দয়া করে
এখনো আমি বক্তব্য রাখার জন্য আহবান জানাচ্ছি মাননীয় সদস্য মোঃ আজিজুর রহমান যশোর 1 আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ যশোরের সারসা উপজেলা একটি জনবহুল গুরুত্বপূর্ণ অঞ্চল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল এই উপজেলাতে অবস্থিত দুঃখের বিষয় অপার অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে বেকারত্ব একটি প্রকট সমস্যা
জেলায় কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় অন্তত 20,000 অশিক্ষিত বেকার যুবকের পাশাপাশি প্রতিবছর শত শত শিক্ষিত কর্মক্ষম যুবক যুবতী পড়ালেখা শেষ করে বের হচ্ছে কিন্তু স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার বেকারত্বের কারণে এলাকার যুবসমাজের মধ্যে দিন দিন হতাশা বাড়ছে অনেকেই মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে না পারলে আমাদের সামগ্রিক উন্নয়ন শুধু বাধাগ্রস্ত হবে।
হবে না, সমাজ অশান্তিতে ভরে যাবে। আমি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যেহেতু সরকারি চাকরির সুযোগ সীমিত, তাই সারসায় স্থানীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে তরুণদের স্বাবলম্বী করা যেতে পারে। এজন্য এক বেনাপোল স্থলবন্দরকে কেন্দ্রিক লজিস্টিক ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন এবং গুদামজাতকরণ ব্যবসার বিপুল সুযোগ আছে। তরুণদের এই খাতে প্রশিক্ষণ দিয়ে ছোটো ছোটো চেইন
Transcription pending review.
মোবাইল সার্ভিসিং এবং কম্পিউটার পরিচালনার মত শর্ট কোর্সের সংখ্যা বাড়াতে হবে প্রশিক্ষণ শেষে সহজ শর্তে জামানত বিহীন ঋণের ব্যবস্থা করতে হবে চার সারসার এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18
পরবর্তী বক্তা মাননীয় সদস্য সাবিকুল নাহার মহিলা আসন 39 মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উপস্থাপনীয় বিষয় হচ্ছে ফুটপাতগুলো পথচারীদের জন্য দখল মুক্ত করা প্রসঙ্গে আমরা জানি জনগণের আজ স্বাভাবিক জীবনযাত্রা দুর্ভোগের
শেষ নেই। সেই সাথে যুক্ত হয়েছে আরেকটি বিষয় অনিরাপদ সড়ক। ফুটপাত গুলো মূলত আমরা জানি পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত হলেও বর্তমানে রাজধানী সহ দেশের অধিকাংশ নগর এলাকায় ফুটপাত অবৈধ দোকান ভাসমান ব্যবসা ও স্থায়ী স্থায়ী বাণিজ্যিক স্থাপনার দখলে চলে গেছে। এর ফলে সাধারণ মানুষ ফুটপাতে চলাচল করতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছেন। এটা আজ ওপেন সিগরেট যে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি চক্র
গড়ে উঠেছে। বিভিন্ন স্থানে প্রতিদিন সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে অবৈধ অর্থ আদায়ের মাধ্যমে ফুটপাত বাণিজ্য পরিচালিত হচ্ছে। ফলে সরকারের আইন ও স্থানীয় প্রশাসনের কর্তৃত্ব ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং একটি অবৈধ অর্থনৈতিক ব্যবস্থার বিস্তার লাভ করছে। প্রথম আলোর রিপোর্টে এসেছে যে একজন রিপোর্টার ছদ্দবেশে দোকানের দরদাম করতে এসে সে চাঁদাবাজি চক্রের এক সদস্য তাকে জানায় যে চা দোকান দিলে 20,000 অন্যটি দিলে 30,000। এমতাবস্থায় আমি মাননীয়
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। চাঁদাবাজি যেন আজ সরকারি দলের এক কমিউনিকেবল ডিজিজে পরিণত হয়েছে। সুতরাং এই চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোন পদক্ষেপ আছে কি? এ বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য সালাউদ্দিন গাজীপুর চার
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিতে যৌথ অভিযান প্রসঙ্গে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় সাধারণ মানুষের মাঝে মারাত্মক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সংসদ ভবনের সামনে ছিনতাইকের হামলায় নারী শিক্ষিকার মৃত্যু বিমানবন্দরে ছাত্রদল নেতা কর্তৃক স্বর্ণালঙ্কার ছিনতাই ধানমন্ডিতে প্রকাশ্য দিবালোকে 39 লক্ষ টাকা ছিনতাই
মুগদা হাসপাতালে প্রকাশ্য দিবালুতে চিন্তাই যাত্রাবাড়িতে সুরে কাঘাতে নিহত এবং মাত্রাচরিত লুট শেডিং এর কারণে গ্রামে গঞ্জে নিয়মিত
গরিচুরি সহ নানা ধরনের চুরি, ডাকাতি, সিদেল চুরি, প্রকাশ্য জীবলোকে হত্যার পর গুম করার ঘটনা পর্যন্ত ঘটছে। এসকল আসামি গ্রেপ্তার না করে বরং ভুক্তভোগী পরিবারকে পরিবারকে হয়রানি করা, প্রকাশ্যে মাদক ব্যবসায়ী ও ডিলারদের চলাফেরা ও ব্যবসা পরিচালনা করা, প্রায় প্রতি সপ্তাহে শিশু অপহরণের ঘটনা, রাজনৈতিক মদদে প্রকাশ্যে চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসীদের
জামিন এবং বিভিন্ন কারণে পুলিশের নিষ্ক্রিয়তা নিরলিপ্ত তা এবং অক্ষমতার কারণে মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এই অবস্থায় এই পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ রেপ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরোধী মন্ত্রীর প্রতি বিশেষভাবে আহবান জানাচ্ছি
অথবা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানাবো অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিধান পরিচালনা করে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোঃ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা এক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আমার
উত্থাপনের বিষয় চুয়াডাঙ্গা সহ সারাদেশব্যাপী বিভিন্ন স্থানে সার বিতরণ ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রয়োজনীয় স্থানে সার ডিলার নিয়োগ এবং কৃষকদের সহজে সার প্রাপ্তি নিশ্চিতকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার চুয়াডাঙ্গা জেলার নির্বাচনী এলাকা এই জেলা ইতিপূর্বে বলেছি মাননীয় স্পিকার আমাদের যে খাদ্য শস্য উৎপাদিত হয় তা আমাদের চুয়াডাঙ্গা জেলার খাদ্য চাহিদা পূরণ করা সত্ত্বেও দেশীয় খাদ্য চাহিদার 1 লক্ষ 48,000 মেট্রিক টন চাহিদা পূরণ করতে সক্ষম হয়।
আমাদের এ বছর 2000002414 হেক্টর জমিতে আউস আমন বোরো ভুট্টা গম শীতকালীন সবজি গ্রীষ্মকালীন সবজি পাট আলু এবং ফলের চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর পাশাপাশি মাননীয় স্পিকার মৎস্য চাষীদের জন্য 5400 হেক্টর জমিতে মৎস্য চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিন্তু মাননীয় স্পিকার যেটা আমরা ভেরি রিসেন্ট লক্ষ্য করেছি 2025 সালের যে নীতি
ছিলো সারের বিতরণের সে ব্যবস্থাপনার সেই নীতিমালা অনুসরণ আংশিক অংশে অনুসরণ করার কারণে কৃষকরা ডিলারের কাছে গিয়ে তাদের পরিমাণমতো সার পাইতে তারা ব্যহত হয়েছে এবং বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন তারা সারাদিন দাঁড়িয়ে থেকে সার না পেয়ে ঘুরে এসেছেন এবং অনেক প্রান্তিক কৃষক আছে যারা নগদ টাকা নেয় কিংবা অল্প সার লাগবে সে ডিলারের কাছে গিয়ে সার পায় নাই খুচরা বাজারে সার না পাওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই কারণে আমি মাননীয় কৃষি মন্ত্রীর কাছে অনুরোধ রাখতে
দেখতে চাই আগামী বড় মৌসুমে ভুট্টা চাষ সহ যে সার যেখানে বেশি প্রয়োগ হবে সেই উপলক্ষে আমাদের সারের 25 সালের নীতিমালা পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং উন্মুক্ত ভাবে সার বিতরণ নওপাড়া থেকে ডিলার বাদে অন্যান্যদেরকে সার বিতরণের সহজ ব্যবস্থা করে দেবেন সেই উদাত্ত আহ্বান রাখছি এবং খাদ্য শস্য উৎপাদনে আমাদের যে ভূমিকা আছে সেই ভূমিকা রাখার সুযোগ করে দেবেন এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল হায়েত
মাসুদ নোয়াখালী 6। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় নৌপরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আমার নির্বাচনী আসন 273 নোয়াখালী 6 হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। আমার হাতিয়ায় প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফেরি মহানন্দাগত অর্থবছরে চালু করার মাধ্যমে এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সম্প্রতি হাতিয়াকে বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর এবং তৃতীয় উপকূলীয় নদীবন্দর হিসেবে ঘোষণা
করা হয়েছে। যা এই অঞ্চলের জোয়াজুগ ও নৌবাণিজ্যের সম্ভাবনাকে আরো সম্প্রসারিত করেছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় ফেরি চলাচলের জন্য নির্মিত নলসিঁড়া ও সেরমেনঘাট এলাকায় অবকাঠামোগত গাছ কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। উভয় ঘাটে লো ওয়াটার ও মিডল ওয়াটার ঘাট মিডল ওয়াটার ঘাট তৈরি করা হলেও হাই ওয়াটার ঘাট তৈরি করা হয়নি। ফলে জোয়ারের সময় নদীতে পানির উচ্চতা বাড়লে নোয়াখালী ও হাতিয়াবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ঘাট দুইটির কাজ সম্পূর্ণ করার জন্য মাননীয় মন্ত্রীবন্দী
মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ফেরিঘাট দুটি তীব্র নদী ভাঙ্গন ঝুঁকির মুখে রয়েছে। অনতিবিলম্বে স্যারভেনঘাট ও নলসিরাঘাট এলাকায় ব্লকের মাধ্যমে ট্যাকসই নদী সংরক্ষণ কাজ না করা হলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আমাদের এই স্বপ্নের ফেরিঘাট দুটি নদীকর্মে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমার হাতিয়ার 7.5 লাখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি সম্পদের স্থায়ী সুরক্ষার দ্রুততার সাথে সুরক্ষায় দ্রুততার সাথে হাই ওয়াটার ঘাট নির্মাণ ও ব্লক পেলে ঘাট দুটি ট্যাকসই ভাবে সংরক্ষণের কার্যকর।
পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মূল ভূখণ্ডের সাথে 7.5 লক্ষ মানুষের যোগাযোগের মাধ্যম নলসীরাঘাট, সেরমনঘাট এবং তমরুদীঘাট কিন্তু রাজনৈতিক প্রভাবশালী ইজারাদারদের দৌরাত্যে এই
দ্বীপের মানুষজন অসহায়। ঘাট টিকেট নির্ধারিত পাঁচ টাকা স্থলে 10 টাকা, ছোট ঘাট ব্যাগ পরিবহনের ছাদা আদায়, অতিরিক্ত ভাড়া আদায় মৃত্যুদিনের ঘটনা। বারবার বলার পরে সমাধান পাচ্ছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুক্তি চাই। এই দ্বীপের 8.5 লক্ষ মানুষকে এই জিম্মি দশা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনার মাধ্যমে সরকারের নিকট আহবান জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সকতারা আক্তার মহিলা আসন 33।
বিসমিল্লাহির রাহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার উত্থাপনীয় বিষয় ক্ষতিকারক প্লাস্টিক বা পলিথিনের খাদ্যদ্রব্য প্যাকেজিং সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিবেশবান্ধব ও ফুড গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক করা প্রসঙ্গে মাননীয় স্পিকার বর্তমানে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন পলিথিন ব্যাগ স্টোর ওয়ান টাইম
কাপ ও গ্লাস ইত্যাদি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। খাদ্য প্যাকেজিং এ ফাস্ট ফুড আইটেম পাওয়ারুটি, বিস্কুট, চানাচুর, আটা, ময়দা ইত্যাদি বাজারজাতকরণে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করা হয়। এসব প্লাস্টিক এবং পলিথিনের থাকা বিষাক্ত রাসায়নিক উপাদান শুধু পরিবেশ নয় মানব দেহের জন্য ক্ষতিকার। এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ মানবদেহের হরমোনের ভারসাম্যহীনতা, প্রজনন সমস্যা
স্নায়ু শক্তির ক্ষতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় অপরদিকে পরিবেশবান্ধব ও ফুড গ্রেড প্যাকেজিং এমন একটি খাদ্য সংরক্ষণ ব্যবস্থা যা বিষাক্ত বা ক্ষতিকারক রাসায়নিক মুক্ত এতে খাবার প্যাকেজিং এ কোন রং গন্ধ বা বিষাক্ত পদার্থ মিশে যাওয়ার ঝুঁকি থাকে না এটি ব্যবহারের পর প্রকৃতিতে মিশে যায়
জনস্বাস্থ্য, সুরক্ষা এবং খাবারের আসল ও গুণগত মান স্বাদ ও সুবাস অটুট থাকা এটি অপরিহার্য। তাই ক্ষতিকারক প্লাস্টিক বা পলিথিনের খাদ্যদ্রব্য প্যাকেজিং সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিবেশবান্ধব ও ফুড গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক করা জনসার্যে অপরিহার্য। বিষয়টি অতীব জরুরী জনগণের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিধায়ক।
মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী সহকতারা দুই মাসের দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে আপনার বক্তব্য এখনো শেষ হয়নি কাছেই লবি আছে সেখানে গিয়ে শেষ করে আসুন মাননীয় সদস্য আব্দুল আলিম বাগেরহাট চার এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না কাছেই তো লবি আছে সেখানে গিয়ে শেষ করে চলে আসেন সংসদের শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদেরকে
বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধি অনুযায়ী জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আজকে হাউজে নেই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
মাননীয় স্পিকার, আমার আজকের উত্থাপনীয় বিষয় হলো মোড়েলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন থেকে চলে আসা শিক্ষক ও জনবল সংকট নিরসন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বিদ্যালয়টি আমার নির্বাচিত আসন 98 বাগেরহাট চার এর অধীন মোড়েলগঞ্জ পৌরসভার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। নারী শিক্ষা বিস্তারে
যার অবদান অপরিসীম। কিন্তু দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ গুরুত্বপূর্ণ শিক্ষকের পথ শূন্য থাকায় বিদ্যালয়টি আজ ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়ে আছে। ফলে মোরেলগঞ্জ উপজেলায় নারী শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, এ বিদ্যালয়ের 18 টি শিক্ষকের পথ থাকলেও কর্মরত রয়েছে মাত্র
ছয় জন শিক্ষক। নয় বছর যাবৎ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। বিজ্ঞান বিভাগ চালু থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে নেই কোন বিজ্ঞানের শিক্ষক। আরো দুখু আরো দুখুজনক বিষয় হলো একটি বালিকা বিদ্যালয় হওয়া সত্ত্বেও নেই একজনও নারী শিক্ষক। সাতটি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ থাকলেও সাতটি পদই শূন্য রয়েছে। এমতাবস্থায় মাননীয় স্পিকার অতি সত্বর
এই প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক মাননীয় সদস্য মোঃ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ কার্যপ্রণালী অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমার নোটিশ হচ্ছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী বরাবর চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার জল কদরকাল কনন সহ ফোল্ডার 64 ট্যাক্সোই পানি ব্যবস্থাপনার প্রকল্প অনুমোদন প্রসঙ্গে মাননীয় স্পিকার বাসখালী উপজেলার 60 টি ফোল্ডার রয়েছে এবং 60 ফোল্ডারের আওতায় 34
30.49 কিলোমিটার উপকূলীয় বান এবং 103.36 কিলোমিটার অভ্যন্তরীণ বান অপরদিকে সাঙ্গু নদীর তীর রয়েছে আমাদের 70 টি সুজগেটের মধ্যে 46 টি অচল 13 টি আংশিক সচল 11 টি সম্পূর্ণ নষ্ট মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সম্প্রতি ভয়াবহ বন্যার বন্যার্ত মানুষের দয়া করতে গিয়েছেন উনি স্বচক্ষে দেখেছেন বাঁশখালীর এ ভয়াবহ বন্যার কারণ হচ্ছে
জলাবদ্ধতা। আমি অনুরোধ করবো আমার এই প্রকল্পটি এই ডিপিপি তৈরি হয়ে প্রধান প্রকৌশলী বরাবর প্রেরিত হয়েছে। যাতে করে বাঁশখালী আট লক্ষ দিয়ে মানুষের একটি মাত্র ড্রেন সেটা হচ্ছে জলকতর হাল। এটা যদি সত্যিকার ড্রেজিং হয় এবং কানেক্টিং কাল করণ হয় রেগুলেটর এবং সুইচগার্ড যদি সত্যিকারভাবে স্থাপন হয় এবং মেরামত হয় বাঁশখালীর মানুষ আর দুঃখ দুর্দশা সহকারে মুক্তি পাবে। আমি এই বিষয়টি ভৌগলিক অবস্থানের কারণে এদিকে সামুদ্রিক
জলোৎসাহসহ আবার পাহাড়ি ডল হয় 91 থেকে শুরু করে শেড ইন্ডিয়াতে তুফানের পরে আমার মনে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত বাসকালের মানুষ সাড়ে তিন হাজার মানুষ গৃহহীন হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বদন্যতা 100 ঘর পেয়েছে বাকি লোক এখনো পর্যন্ত গৃহহারা আমি অনুরোধ করব এই প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে গৃহহারা মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় পারিশ্রমিক মন্ত্রী বরাবর আমার এই দৃষ্টি আকর্ষণ রয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ
মাননীয় সদস্য মোঃ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3 মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উপর উত্থাপনীয় বিষয়টি হলো কুড়িগ্রাম উলিপুর চিলমারী সড়ককে চার লেনে আঞ্চলিক মহাসড়কে উন্নতিকরণ এবং মাওলানা ভাসানী সেতু হয়ে বগুড়া মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্দেশনা
নির্বাচনী জেলা কুড়িগ্রাম এবং গাইবান্ধার মধ্যে প্রায় 1000 কোটি টাকা ব্যয় দেড় কিলোমিটার একটা সেতু করা হয়েছে মাওলানা ভাসানী সেতু এই সেতুটা করার উদ্দেশ্য ছিল যেন এই অঞ্চলের মানুষ দুই ঘন্টা সময় সেভ করে বগুড়া হয়ে ঢাকা যেতে পারে। দুঃখজনকভাবে সেতুর দুইপাশের রাস্তাগুলো খুব চলাচল উপযোগী না হবার কারণে এই সেতুটি কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করতে পারতেছে না। এই সেতুর উপর দিয়ে কোন বাস বা কোন যানবাহন চলছে না। মাননীয় স্পিকার আমাদের
এই জেলাতে চিলমারী নদীবন্দর আছে, আমাদের এই জেলাতে একটা সোনাহাট স্থলবন্দর আছে, প্রস্তাবিত কুড়িগ্রাম ইপিজেটের পরিকল্পনা আছে এবং আমার নির্বাচনী আসন উলিপুরে একটি বাইপাস সড়ক নির্মিত হচ্ছে। এর পাশাপাশি মাননীয় স্পিকার ভবিষ্যতে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল বিবিআইএন উপাঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের ক্ষেত্রে এই করিডোরটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই যেহেতু নদী
শাসিত আছে, একটি সেতু, একটি সেতু আছে, এখানে যদি ছোট্ট করে একটি রেল সেতু করা হয় তাহলে কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম চিলমারী হয়ে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যেই ঢাকার সাথে চলাচল করতে পারবে। এজন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনীত অনুরোধ করতে চাই এই প্রজেক্টটি গ্রহণ করার জন্য এর সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে আমাদের অঞ্চলকে মূলধরার উন্নয়নের অঞ্চল হিসেবে পরিগণিত পরিগণিত করার জন্য পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ
আমরা লোকের আফ্রা গুলি আফ্রা লোকের আফ্রা গুলি
আমরা নতুন নতুন নতুন কুড়ি 2026 চোখ রাখুন বিটিভির পর্দায়।
যদি চাই, জ্বালানি সাশ্রয়ের বিকল্প নাই। বা এসি 25 ডিগ্রিতে চালাও তাহলে আরামও হবে আবার বিদ্যুৎ সাশ্রয় বাঁচবে দেশ। সবার আগে বাংলাদেশ
কোনো মিল পাওয়া যায়নি।
যেসব সম্প্রচারের পাঠ্য এখনো প্রস্তুত নয়
উপরে এই দিনের সম্পূর্ণ পাঠ্য নেই। বাকি সম্প্রচারগুলো এখানে শুনতে পারেন।