মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

এম, এ, মুহিত

সিরাজগঞ্জ-৬ · আসন ৬৭ · Bangladesh Nationalist Party (BNP)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
আসনের অন্তর্ভুক্ত এলাকা
শাহজাদপুর উপজেলা
জেলা ও বিভাগ
সিরাজগঞ্জ · রাজশাহী
সংসদীয় ইমেইল
sirajganj.6@parliament.gov.bd
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদকে এই প্রশ্নটি করার জন্য আমরা সরকারে আসার পর থেকেই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় মানসম্পন্ন আধুনিক এবং সুলভ মূল্যে কিংবা বিনামূল্যে মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করছি ক্যান্সারের যে ভয়াবহ পরিস্থিতি সেই কারণেই ক্যান্সারকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন সরকারি পর্যায়ে আমাদের একটি বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল রয়েছে। ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। বর্তমানে 50 শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে এবং জনগণকে সেবা দিচ্ছে এছাড়াও সরকারের দেশের প্রায় সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং সশস্ত্র বাহিনী পরিচালিত হাসপাতালগুলোতে এই ক্যান্সার এবং অনকোলজি ইউনিট রয়েছে যেখানেও ক্যান্সারের ভালো চিকিৎসা দেয়া হয়। এছাড়া 24 টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট রয়েছে এবং চারটি বড় বড় যে কর্পোরেট হসপাতাল রয়েছে স্কয়ার এভার কেয়ার ল্যাব এইড এবং ইউনাইটেড সেখানেও ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আরো বিস্তারিত এখানে আছে মাননীয় স্পিকার দয়া করে এটিকে পঠিত বলে গণ্য করুন ধন্যবাদ।

ধন্যবাদ মাননীয় স্পিকার আপনারা জেনে খুশি হবেন যে এই আর্টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা চলছে বিশেষজ্ঞ জনগণ পদায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমরা আশা করছি আগামী অর্থবছরের মধ্যেই এই ক্যান্সার হাসপাতাল গুলো পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আমরা আশা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার

ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য প্রথমেই আমি আপনার যে কষ্ট একজন সংসদ সদস্য হিসেবে সেই কষ্টের সঙ্গে সমব্যথিত হিসেবে দুঃখ প্রকাশ করছি এই কষ্টটি শুধু আপনার নয় আমিও একজন সংসদ সদস্য হিসেবে আমার এলাকায় একই কষ্ট ভোগ করছি আমাদের অনেক সংসদ সদস্যই কারণ আমি এর আগেও বলেছি এই মহান জাতীয় সংসদে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই দীর্ঘমেয়াদী সমস্যাগুলো আছে আমরা আসার পর থেকে কাজ করছি বিভিন্ন প্রত্যেকটি উপজেলায় গত ছয় মাসে আমরা কিছু হলেও নতুন ডাক্তার দিতে পেরেছি আপনি যে প্রশ্নটি করেছেন গাইনিক ডাক্তার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাদের জনপদে আমাদের এখানে সংকট আছে জনবলের আমরা নতুন ডাক্তার নিয়োগ দিচ্ছি এবং প্রশিক্ষিত ডাক্তারদের নতুনভাবে পদায়নের ব্যবস্থা করছি অতি দ্রুতই আপনারা আরো কিছু নতুন ডাক্তার পাবেন বিশেষজ্ঞ ডাক্তারদের জন্য আর একটু আমাদের সময় লাগবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।

ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার নামক প্রশিক্ষণ সেন্টার গুলো আছে ম্যাথস বলা হয় এর অনেকগুলোতে দীর্ঘদিন ধরে বিল্ডিং তৈরি করে ফেলে রাখা হয়েছিল এবং কার্যক্রম চলছিল না আমরা আসার পরপরই মাননীয় সংসদ সদস্য তার প্রশ্নে যেমনটি বলেছেন সম্ভবত আটটির ব্যাপারে ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেটার কাজগুলো চলছে অতি দ্রুতই সেগুলো চালু হবে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে বুঝতে পারবেন মাননীয় সংসদ সদস্যগণ যে এই প্রক্রিয়াটি দীর্ঘ মানুষের জনবল নিয়োগ থেকে শুরু করে প্রতিটি এবং ধাপে ধাপে আমাদের করতে হচ্ছে। আমরা এই আর্টি করছি পাশাপাশি বাকিগুলো আমাদের ধাপে ধাপে চালু করার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।

ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য খুব সংক্ষেপে 20 কোটি মানুষের দেশের একটি স্বাস্থ্য ব্যবস্থায় যত রকমের সমস্যা আমাদের আছে খুব চমৎকারভাবে সেটি তুলে ধরেছেন তিনি অব্যবস্থাপনার কথা বলেছেন যেটা আমরা ইনহেরিট করেছি আমরা সে অব্যবস্থাপনা কাটিয়ে ইতিমধ্যেই আমাদের যে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তি সিভিল সার্জেন্ট তাদেরকে আরো জোরদার করেছি প্রতি মাসে আমরা তাদের সাথে বৈঠক করে আমাদের মনিটরিং ব্যবস্থাকে জোরদার করেছি আমাদের প্রত্যেকটি হাসপাতালে আগের চেয়ে চিকিৎসকদের উপস্থিতি উন্নতি ঘটেছে আরো উন্নতি ঘটতে হবে এটি গেল একটা দিক তিনি আরো বলেছেন আমরা এই প্রতিটি হাসপাতালে যে অপরিচ্ছন্নতা দেখতে পাই সেটার ব্যাপারে কি করতে পারি আপনারা জানেন যে এটা শুধু হাসপাতালে নয় সার্বিকভাবে আমাদের বিশেষ করে নগরী মহানগরী গুলোতে আমাদের যে পরিবেশ এটি স্বাস্থ্যসম্মত এবং আধুনিক পরিচ্ছন্ন পরিবেশ নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই পরিচ্ছন্নতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন গতকালকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি সভায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তিনি এবং সেটার রেসপন্স হিসেবে আজকে আমরা আবার সিভিল সার্জেন্টদের সাথে বৈঠক করে প্রত্যেক জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হাসপাতাল প্রেমিসেসে আরো জোরদার করছি। শুধু ডেঙ্গুর জন্য নয় সার্বিকভাবে হাসপাতালের পরিবেশ উন্নয়নে কাজ করছি। এইভাবে প্রত্যেকটি সমস্যা নিয়েই আমরা স্পেসিফিক কাজ করছি। আমরা আশা রাখি এর পরিবর্তনগুলো আপনারা অচিরেই দেখতে পাবেন। উত্তর দীর্ঘ হয়ে যাবে তাই আমি আর বাড়াবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 38:4939:51

· 39:5639:57

· 39:5940:27

· 41:0641:30

· 42:5443:49

· 44:4445:28

· 46:2448:03

পরিচয়ের তথ্যসূত্র ↗