মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ভয়াবহতা যে উৎশৃঙ্খলতা আমরা লক্ষ্য করেছি তিনারা সেই সম্পৃক্ত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু মাননীয় স্পিকার সেখানে তিনি একটা বিষয় বলেছেন যে তরুণ প্রজন্মকে প্রজন্মকে মাদক আসক্ত থেকে বিরত রাখার জন্য তিনারা বই পড়ায় উৎসাহিত করেছেন কিন্তু মাননীয় স্পিকার আমাদের মাদকের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখতে সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো সুস্থ বিনোদন ও সৃজনশীল ব্যস্ততা। তরুণ প্রজন্মকে যখন সংস্কৃতি চর্চায় মগ্ন থাকে তখন তাদের মাদক আশক্ত হবার ঝুঁকি কমে যায়। দেশব্যাপী তরুণ সমাজকে দিয়ে মাদক বিরোধী নাটক, পথনাটক ও লোকসংগীতের যদি চর্চা করা হয় এবং সেগুলো যদি আমরা কোন কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারি আমার মনে হয় সেটা একটি কার্যকর ভূমিকা রাখবে আমাদের মন্ত্রী মহোদয় কিংবা মন্ত্রণালয় সেই বিষয়ে কোন পদক্ষেপ রয়েছে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার।

বীথিকা বিনতে হোসাইন
মহিলা আসন-২৪ · আসন ৩২৪ · Bangladesh Nationalist Party (BNP)
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
- পেশা
- ব্যবসা
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।