মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

সুলতানা জেসমিন

মহিলা আসন-৪৯ · আসন ৩৪৯ · Independent

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
স্বতন্ত্র
পেশা
রিচার্স এন্ড কনস‌ালট‌্যান্সি
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার 71 বিধ অনুসারে জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য আমার উত্থাপনীয় বিষয়টি বাংলাদেশে আন্তর্জাতিক মানের এআই ভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গে মাননীয় স্পিকার দেশের 58 টি সরকারি এবং 110 টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এআই ভিত্তিক যে কোর্স সমূহ পড়ানো হয় তা খুবই বেসিক লেভেলের এবং সংখ্যায়ও তা অপ্রতুল একাধিক প্রকাশিত গবেষণার প্রতিবেদন বলছে পোশাক শিল্পে এআই এর ব্যবহার সম্প্রসারিত হওয়ায় বাংলাদেশ ও ভিয়েতনামের মত পোশাক রপ্তানি নির্ভর অন্যান্য দেশগুলোতে শ্রমবাজারের আন্তর্জাতিক যে গুরুত্ব তা অতি দ্রুত হারাবে। অর্থাৎ এদেশের পোশাক শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ শ্রমিক কর্মসংস্থান হারাবে। এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের এই গুরুত্বপূর্ণ মাধ্যমটির ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে। বৈদেশিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে এআই ভিত্তিক দক্ষ মানবসম্পদ এখন সময়ের দাবি। চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক প্রযুক্তি নির্ভর দেশ বাংলাদেশের সাথে এআই খাতে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। দেশের প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের যে পরিকল্পনা সরকার নিয়েছে সেসব বিশ্ববিদ্যালয়গুলো এই ভিত্তিক নতুন কোর্স বিষয় ও অনুষদ চালুর পাশাপাশি অন্তত একটি পূর্ণাঙ্গ এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করা এই মুহূর্তে খুবই জরুরি যেখানে পূর্ণাঙ্গ স্থায়ী কাঠামো এখনো তৈরি হয়নি সেখানে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতে স্বাক্ষর করে তাদের কারিকুলাম অনুসরণ করা যেতে পারে গ্যাস টিচার এবং বিদেশে শিক্ষাদানকারী বাংলাদেশের স্বনামধর শিক্ষকদের মাধ্যমে আমরা আমাদের এই শিক্ষার মান আন্তর্জাতিক মানের করতে পারি। বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং অর্থনীতির সাথে সম্পৃক্ত বলে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 67:0068:58

পরিচয়ের তথ্যসূত্র ↗