মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

রাশেদা বেগম হীরা

মহিলা আসন-৩ · আসন ৩০৩ · Bangladesh Nationalist Party (BNP)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
পেশা
সমাজসেবা
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

প্লিজ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই আমাদের দেশে মুসলিন একটি আকর্ষণীয় বস্ত্র শিল্প। এটি বাংলাদেশের একটি জিআই পণ্যও বটে। কিন্তু এই শিল্প দিন দিন পরিকল্পনার অভাবে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। এই শিল্পের প্রধান রেশম শিল্প বা সেরিকালচার। এই রেশম শিল্পের শিল্পের মন্ড তৈরি করার জন্য প্রয়োজন গুটিপোকা। আমরা দেখেছি বিগত দিনে ব্রাক নামের একটা সংগঠনের ঘুটিপোকা খাদ্য সে তুত গাছ রাস্তার পাশে ঘুটিপোকা এই তুত গাছের চাষ হতো এবং সেখান থেকে তুতের বা ঘুটিপোকা দিয়ে মন্ড তৈরি হতো সেই মন্ড থেকে সেলিকালচারের সেই মসলিনটা তৈরি হতো কিন্তু এখন যেহেতু এই ধরনের প্রকল্প নাই সেজন্য আমাদের তাতির এটা পুরোপুরি ভারত নির্ভরশীল হয়ে গেছে এবং মন্ডটা ভারত থেকে আমদানি করতে হয় বলে তাদের খুবই লোকসান হচ্ছে এবং এটা একটা রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। তা আমি শুধু বলতে চাই মাননীয় মন্ত্রীর কাছে এই তুত গাছের এই ধরনের প্রকল্পটি আবার পুনরুজ্জীবন করবে কিনা এবং আমাদের মুসলিন এই গর্ব করার মত শিল্পটি এই বস্ত্র শিল্পটি আবার বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি ধর্ম বিষয়ক মন্ত্রীর কাছে আমি জানতে চাই কুমিল্লা জেলার দেবিদ্যা চৌদ্দগ্রাম উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম চলমান আছে কিনা? আরেকটু বিষয় জানতে চাই যেহেতু এটাকে একটু নৈতিকতা সম্পন্ন বলা হয়েছে ধর্ম বিষয় শিক্ষার সাথে নৈতিকতা বিষয়টা কিভাবে সংযুক্ত উনি যদি একটু বলতেন এটি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 34:4335:08

· 56:4357:57

পরিচয়ের তথ্যসূত্র ↗