মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

মারদিয়া মমতাজ

মহিলা আসন-৪৪ · আসন ৩৪৪ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
পেশা
শিক্ষকতা
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশে গত ফ্যাসিস্ট রেজিমে একটি প্রকল্পের মাধ্যমে ২২ কোটি, সাড়ে ২২ কোটি, সোয়া ২২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে সরকারি বেসরকারি পাঠাগারগুলোতে এবং প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার স্থাপিত হয়েছিল। ২৪ এর অগাস্টের পরে এই নোটিশগুলো সরিয়ে নেয়া হয় বা হেডিংগুলো সরিয়ে নেয়া হয় কিন্তু পাঠাগারগুলো সেখানেই অরক্ষিত অবস্থায় আছে। এর মধ্যে ৬৫,৭০০ কপি আমি পত্রিকায় পেয়েছি। আটটি বই দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রিয় খাবার ইত্যাদি ইত্যাদি বই। আমার মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে প্রশ্ন যে এই লাইব্রেরীগুলোকে যদি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং জুলাই কর্নারে রূপান্তরিত করা হয় তাহলে এটি বাংলাদেশের মানুষের জন্য সুদূরপ্রসারী কল্যাণের কাজ হতে পারে। এ ব্যাপারে কোন চিন্তা আছে কিনা? আপনাকে ধন্যবাদ।

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 26:3027:26

পরিচয়ের তথ্যসূত্র ↗