মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতেই বলতে চাই আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি দক্ষ এবং বিশেষায়িত বাহিনী আমাদের খুবই প্রয়োজন কিন্তু প্রশ্ন হচ্ছে র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি করলেই কি আমাদের সেই কাঙ্খিত সংস্কার এবং যেটা আমাদের চাহিদা সেটি বাস্তবায়ন হবে মাননীয় স্পিকার এই বিলের সবচেয়ে দুর্বলতা আমি এখানেই দেখছি র্যাবের জনবল সম্পদ নথিপত্র স্থাপনা দায়দেনা প্রায় সবকিছুই কিন্তু এসআরবি হস্তান্তর করা হবে বা এই প্রস্তাব রাখা হয়েছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে পরিবর্তনটা আসলে কোথায় হচ্ছে শুধু নামের পরিবর্তন নাকি কাঠামো এবং জবাবদিহিতার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা র্যাবের অতীত নিয়ে অনেক অভিযোগ শুনেছি এবং এখানে সেটি বিস্তর আলোচনা করা হয়েছে গুম হেফাজতে নির্যাতন আইনে আটক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়গুলো আমাদের সামনে এসেছে আমি মনে করি নতুন একটি বাহিনী করতে হলে অতীতের এইসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায় আমার আপত্তি হলো অভিযোগের তদন্ত বা এই তদন্তের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে সেটিকে আরো স্বাধীন করা প্রয়োজন যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সেই বাহিনীর প্রভাবমুক্ত একটি অভিযোগ তদন্ত ব্যবস্থা না থাকলে আলটিমেটলি সাধারণ মানুষ কিভাবে আস্থা পাবে আমি মনে করি এখানে অবসরপ্রাপ্ত বিচারপ্রতি মানবাধিকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন তদন্ত অভিযোগ ব্যবস্থা জোরদার করা দরকার বা নিশ্চিত করা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আটক ও জিজ্ঞাসাবাদ। একজন মানুষকে গ্রেফতার বা আটক করার পর সে কোথায় যাচ্ছে? সেই জায়গাটা স্পেসিফিক ভাবে নজরদারিতে আনার জন্য পূর্ণাঙ্গ রেকর্ড থাকা দরকার কোন মানুষ যেন রাষ্ট্রের হেফাজতে গিয়ে অদৃশ্য না হয়ে যায় বা যে ভয়ঙ্কর দৃশ্যগুলো ঘটেছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে একইভাবে রেগ রেগের পুরনো সব অপারেশন রেকর্ড কাস্টোডি রেজিস্টার সিসিটিভি ফুটেজ অস্ত্রের রেকর্ড সহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করতে হবে কারণ বাহিনীর নাম পরিবর্তন হতে পারে কিন্তু অতীতের দায় মুছে দিতে দেওয়া যাবে না কোনভাবেই মাননীয় স্পিকার আমরা শক্তিশালী বাহিনী চাই কিন্তু সেই শক্তি হতে হবে আইনের মাধ্যমে জবাবদিহিতার মাধ্যমে এবং জনগণের অধিকার রক্ষার বিষয়টি এখানে সবচেয়ে ফোকাস পয়েন্ট সেটি হলো আমাদের জন্য মূল বিষয় তাই আমার অনুরোধ থাকবে এই বিলটি শুধু র্যাবের নাম পরিবর্তনের আইন না হয়ে সত্যিকারের সংস্কারের আইন হোক প্রয়োজনে সংশোধনী এনে একটি দক্ষ জবাবদিহিতামূলক এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল বিশেষায়িত বাহিনী হিসেবে গড়ে তোলা হোক এ লক্ষ্যে বিলটির উপর জনমত যাচাই এবং বাছাইয়ের প্রস্তাব করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ
শেরপুর-১ · আসন ১৪৩ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- বাংলাদেশ জামায়াতে ইসলামী
- আসনের অন্তর্ভুক্ত এলাকা
- শেরপুর সদর উপজেলা
- জেলা ও বিভাগ
- শেরপুর · ময়মনসিংহ
- পেশা
- সংসদ সদস্য
- সংসদীয় ইমেইল
- sherpur.1@parliament.gov.bd
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজ আমাদের জাতীয় জীবনে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন আমি আপনার মাধ্যমে মাননীয় আপনার মাধ্যমে জাতীয় সংসদে এবং সারাদেশবাসীকে এই ব্যাপারে অবহিত করলাম মানুষকে আপনাকে ধন্যবাদ।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার একটা করুণ অভিজ্ঞতা হয়েছে দেশের বিভিন্ন স্কুল মাদ্রাসায় বিজ্ঞানাগার আছে এবং সেখানে বেশ কিছু যন্ত্রপাতি আছে উপকরণ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলোর যে কিভাবে ব্যবহার করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সেই নীতিমালা মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্ট না। আমি একটা স্কুলে গিয়ে দেখেছি যে লিটমাস পেপার যেটা দিয়ে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করা হয় দ্রবণে দ্রবীভূত করা হয় সেই লিটমাস পেপার বুকমার্ক হিসেবে ব্যবহার করে। সেখানে অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো রক্ষণাবেক্ষণ করবে কে বা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এটা দেখবে নাকি শিক্ষা মন্ত্রণালয় দেখবে এটার নিয়ন্ত্রক সংস্থা কি এটা একটু আমি জানতে চাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে আপনাকে ধন্যবাদ