ধন্যবাদ মাননীয় স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন 610 আপনার মাধ্যমে আমি মহান জাতীয় সংসদে উত্থাপন করছি আমার প্রশ্ন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ঐতিহাসিক কুসুমবা শাহী মসজিদ এবং ঠাকুরমান্দা শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দির এই এলাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা হওয়ায় মসজিদ এবং মন্দির গুলি উন্নয়নের জন্য বিশেষ কোন কল্পনা রয়েছে কিনা থাকলে তা কি এবং কবে নাগাতা বাস্তবায়ন করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।

ইকরামুল বারী টিপু
নওগাঁ-৪ · আসন ৪৯ · Bangladesh Nationalist Party (BNP)
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
- আসনের অন্তর্ভুক্ত এলাকা
- মান্দা উপজেলা
- জেলা ও বিভাগ
- নওগাঁ · রাজশাহী
- পেশা
- চিকিৎসক
- সংসদীয় ইমেইল
- naogaon.4@parliament.gov.bd
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
ধন্যবাদ মাননীয় স্পিকার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের উন্নয়নের যে পরিকল্পনার কথা মাননীয় মন্ত্রী বলেছেন সেখানে রাসায়নিক পরিচর্চা সম্পর্কে সম্পন্ন করা হবে বলা হয়েছে আসলে জিনিসটা বোধগম্য হচ্ছে না রাসায়নিক পরিচর্চা কি মসজিদের এইটা একটা পরিষ্কার হওয়া দরকার আর আমি যে কথাটি বলতে চাই এই ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ সুলতানি আমলে নির্মিত হয়েছে শুধু মসজিদ নয় এই মসজিদের সামনে একটা বিশাল আকার দিঘি রয়েছে এই দিঘি এবং এই মসজিদকে কেন্দ্র করে একটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা গেলে এবং এইখানে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থী পর্যটক এখানে আসেন সেই কারণে এই মসজিদ ভিত্তিক এলাকাকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এখানে একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব সেই কারণে একটা সার্ভে করে বড় একটা প্রকল্প হাতে নিয়ে আমরা এই কাজটা করতে পারি মাননীয় মন্ত্রী মহোদয়কে এটা অনুরোধ করব এই মসজিদের যে ছবি আমাদের এই দেশের কাগজে পাঁচ টাকার নোটে এই ঐতিহাসিক কুসুমবা মসজিদের ছবি দীর্ঘদিন ছিল কিন্তু এই বছর হঠাৎ করে আমরা দেখেছি যে ওই সেই পাঁচ টাকার নোট থেকে আমাদের এই মসজিদকে সরিয়ে অন্য একটি মসজিদ দেয়া হয়েছে এতে এলাকার সর্বস্তরের জনগণের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে আমি মনে করি এরকম একটা প্রত্নতত্ত্ব তাত্ত্বিক মসজিদ গ্রাম এলাকায় অবস্থিত হবার কারণে এবং দীর্ঘদিন পাঁচ টাকার মুদ্রায় এটা ছবি থাকবার কারণে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল এলাকার পরিচিতি হিসেবে সেটা পুনঃস্থাপন করবার জন্য আবারও পাঁচ টাকার কাগজে মুদ্রায় এরকমের এই মসজিদের কুসুম ঐতিহাসিক মসজিদের ছবি প্রতিস্থাপন করা দরকার এখানে মাননীয় সংস্কৃতি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন আমি এই
দাবি জানাই। একই সঙ্গে এই শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দির যেটা প্রায় 300 বছর আগে আমাদের এই মান্দা উপজেলার ঠাকুর মান্দা নামক স্থানে স্থাপিত হয়েছিল এবং সেই
চৌত্র মাসের নবমী তিথিতে হাজার হাজার দর্শনার্থী দেশ বিদেশ থেকে আসে ভারত থেকে আসে অন্যান্য দেশ থেকে আসে আমাদের দেশের দর্শনার্থী আসে এবং এই মন্দিরের উন্নয়ন কার্যক্রম 1998 সালে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল পরবর্তীতে আর তেমন কোন উন্নয়ন হয়নি যে কারণে আজকে এই ঠাকুরমন্দির শ্রী রঘুনাথ জিও মন্দিরকেও একটা উন্নয়ন প্রকল্পের আওতায় এনে এই মন্দির এবং কুসুমবা মসজিদকে কেন্দ্র করে আমরা একটা পর্যটন এলাকা গড়ে তুলতে পারি সেরকম একটা পরিকল্পনা মাননীয় মন্ত্রী গ্রহণ করবেন কিনা আমি আজকে আপনার মাধ্যমে জানতে চাই।