মাননীয় সংসদ সদস্য শানজিতা ইসলাম সংরক্ষিত 316 মহিলা আসন প্রস্তাবিত শানজিতা ইসলামের ঢাকার রাজধানীর জলবদ্ধতা দূরীকরণের সাথে খুলনা মহানগরী এই সিটি কর্পোরেশনের এখানে যে সামান্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয় যে কারণে এই উত্থাপিত সংসদীনী প্রস্তাবের সাথে খুলনা মহানগরী এই কথাটি সংযুক্ত করা হোক। ধন্যবাদ মডেল স্পিকার।

ড, আবদুল মঈন খান
নরসিংদী-২ · আসন ২০০ · Bangladesh Nationalist Party (BNP)
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
- আসনের অন্তর্ভুক্ত এলাকা
- পলাশ এবং নরসিংদী সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়ন সমূহঃ (১)আমদিয়া,(২) পাঁচদোনা,(৩) মেহেরপাড়া
- জেলা ও বিভাগ
- নরসিংদী · ঢাকা
- সংসদীয় ইমেইল
- narsingdi.2@parliament.gov.bd
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
হ্যালো।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি এই মহান সংসদের সকল সদস্যবৃন্দকে এবং বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে জলাবদ্ধতা ঢাকা শহর এবং আমরা সংশোধনী গুলিতে দেখেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে দুটি গুরুত্বপূর্ণ কারণ আমরা চিহ্নিত করেছি ঢাকা শহরের যে বিষয়টি সেটি আপনারা জানেন একটি শহরের একটি আয়তন সীমিত আয়তন এবং এখানে আজকে জনসংখ্যা প্রায় দুই কোটির উপরে কোন কোন হিসাবে প্রায় তিন কোটির কাছাকাছি ফলশ্রুতিতে যা হয়েছে মানুষ আবাসন করার জন্যে যে প্রাকৃতিক নিয়মে বৃষ্টির পানি গুলো নেমে যেত সেই এলাকাগুলো ভরাট করে তারা গৃহায়ন করেছে এবং এটি একটি বাস্তবতা যে বাস্তবতার সমাধান আমরা চিন্তা করছি এবং এই সমাধান ব্যয়বহুল এটাও অস্বীকার করার উপায় নেই আর যে সংশোধনী গুলোতে যে সমস্যাগুলো এসেছে আপনারা দেখেছেন অনেকে শুধু স্থানীয়ভাবে জলাবদ্ধতার কথা বলেননি তারা সামগ্রিক জলাবদ্ধতার কথা বলেছেন এ প্রসঙ্গে আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই যে বাংলাদেশের যে সামগ্রিকভাবে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার একটি মূল কারণ যে আমাদের যে নদী বিউথ নদী বিধ্বস্ত যে বাংলাদেশ সে বাংলাদেশের নদীগুলো অনেকাংশে ভরাট হয়ে গেছে এবং যার কারণ আমাদের যে উজানে যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে থেকে জল প্রত্যাহার করা হচ্ছে এবং তার সুদূর প্রসারী প্রভাবের কারণে বাংলাদেশের বিভিন্ন নদীতে পলি জমেছে বালি জমেছে এবং যে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমি সাধারণভাবে আপনাদের যে সমস্যাগুলো আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্পিকারের মাধ্যমে সংসদের মাননীয় সদস্যবৃন্দ তথা দেশবাসীর উদ্দেশ্যে আমি তার সংক্ষিপ্ত একটি বিবরণ দিয়েছি আজকে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের জবাবে নির্দিষ্টভাবে আমি আরো কয়েকটি কথা বলতে চাই যে কথাগুলো বললে আপনারা উপলব্ধি করবেন যে এই গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিভাবে জনগণের সেবায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রথমত জলাবদ্ধতা নিরসনে বর্তমান সরকার ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরগুলিতে স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি আমি স্বীকার করছি যেহেতু এই সমস্যাগুলো দীর্ঘ দশকের পর দশক ধরে সৃষ্টি হয়েছে এটা রাতারাতি সমাধান করা সম্ভব নয় এই বাস্তবতা আমাদের মেনে নিয়েই কিন্তু আমরা আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন পরিকল্পনা গুলো গ্রহণ করেছি সরকার রাজধানী শহর সব সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসন কল্পে অবিরাম কাজ করে যাচ্ছে রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে বর্তমান সরকার বহুমাত্রিক এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে এবং এই ধারাবাহিকতায় রাজধানীর দুটি প্রধান যে আমাদের মেশিনারি দুটি সিটি কর্পোরেশন তারা অত্যন্ত সক্রিয় এবং পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে প্রথম এক রাজধানীর জলাভ্যতার সমস্যা নিরসন কল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ রয়েছে তার প্রথম দীর্ঘ তালিকা রয়েছে আমি দুই একটি আপনাদের উদ্দেশ্যে পড়বো এবং পরবর্তীতে যদি মাননীয় স্পিকার আমাকে অনুমতি দেন আমি আজকে জানি আমরা সময়ের সীমাবদ্ধতা রয়েছে তিনি যদি আমাকে অনুমতি দেন পরবর্তী অংশগুলো পঠিত বলে গৃহীত হতে পারে কিন্তু আমি প্রথম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সংসদের মাননীয় সদস্যদের জন্য স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই প্রথমত জলাবদ্ধতা প্রবণ স্থান আমরা চিহ্নিত করছি আমরা ম্যাপিং করছি আমরা হটস্পট চিহ্নিত করছি এবং এই সমস্যাগুলো চিহ্নিত করার পরে তার দ্রুত সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি আমরা 10 টি অঞ্চল এভাবে চিহ্নিত করেছি এবং আমরা 21 টি কুইক রেসপন্স টিম কিউআরটি আমরা গঠন করেছি যার মাধ্যমে নিয়মিত পিট গ্যাস পিট ড্রেনেজ লাইন এবং হটস্পট পরিষ্কার পরিচ্ছন্ন করছি ফলে দেশের জলাবদ্ধতা আমি বলব হয়তো পুরোপুরি নয় কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে 2024-25 অর্থবছরে 110.93 কিলোমিটার রাস্তা এবং 105.89 কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে অথবা যেগুলো অতীতে নির্মাণ করা হয়েছিল সেগুলো উন্নয়ন এবং বিচ্ছন্ন করা হচ্ছে। 2025-26 অর্থবছরে 115 কিলোমিটার রাস্তা এবং 120 কিলোমিটার নর্দমা উন্নয়ন কার্য এখনো চলমান রয়েছে। ডিএনসিসির আওতাধীন এলাকা সমূহে প্রায় 108 টি জেলা পদ্ধতার স্থান আমরা চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি এভাবে আরো দীর্ঘ তালিকা রয়েছে মাননীয় সংসদ সদস্যকে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে আমন্ত্রণ জানাবো তিনি যদি মন্ত্রণালয় আসেন আমি বিস্তারিত তাকে অবহিত করব সংক্ষেপে খুব সংক্ষেপে বলছি ঢাকা ঢাকা রাজধানীর যে জলাবদ্ধতার সমস্যা নিরসন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন তারা যে ব্যবস্থাগুলো নিয়েছে আমি শুধু একটি বা দুটি আমি এখানে উল্লেখ করব দীর্ঘ কর্মসূচি রয়েছে সবগুলো হয়তো সময়ের অভাবে এখানে উপস্থাপন করতে পারছি না আমি প্রথমে বলছি যে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের বৃষ্টির পানি নির্গত গমনের জন্য আমরা তিনটি একটি কমলাপুরে একটি টিটিপাড়ায় এবং একটি ধোলাইখাল এলাকায় তিনটি আউটলেট রয়েছে এবং এই তিনটি আউটলেটের অধিক অধিক্ষেত্র অধিক্ষেত্রে মোট 109 বর্গ কিলোমিটার এলাকা রয়েছে এবং এই তিনটি যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মাধ্যমে এই 109 বর্গ কিলোমিটারের পানি আমরা নিষ্কাশন করার চেষ্টা করছি। আমি স্বীকার করি এটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আপনারা জানেন আমাদের বাংলাদেশ এটা একটা বৃষ্টি এখানে অত্যন্ত বেশি পরিমাণে হয় পৃথিবীর অনেক দেশ থেকে এবং এই বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ বিশেষ করে আমি একটু আগে যে কথা বলেছি যে ঢাকা শহরের যত ন্যাচারাল যেগুলো প্রাকৃতিক যে জল নিঃসরণের জন্য যেসব খাল নর্দমা এবং ছোট নদী ছিল সেগুলো অধিকাংশই ভরাট হয়ে গিয়েছে এবং সেই পরিস্থিতিতে দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের জন্য আমরা আরো দুটি আউটলেট নির্মাণের পরিকল্পনা নিয়েছি শ্যামপুর খালের পানির নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য আমরা খাল প্রকল্পের আওতায় বক্স কালভার্ট তৈরি করেছি এবং বৃহৎ বেশের অত্যন্ত বড় পাইপলাইন আট ফুট নর্দমার মাধ্যমে সে আউটলেট নির্মাণের যে কাজ সে কাজটি এখন চলমান রয়েছে আমি আরো দীর্ঘ তালিকা রয়েছে মাননীয় স্পিকার আপনি যদি অনুমতি তাহলে সেটা পঠিত হলে গুন হতে পারে।
মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি তুলেছিলেন যে সিদ্ধান্ত প্রস্তাবটি এই মহান সংসদে তিনি তুলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঢাকা শহরের প্রায় দুই থেকে তিন কোটি অধিবাসী অধিবাসীর জন্য এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি যার বিস্তৃত বর্ণনা আমি ইতিমধ্যেই মহান সংসদে উপস্থাপন করেছি এবং সেই প্রেক্ষিতে আজকে যিনি প্রশ্ন করেছেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে তিনি যদি বিবেচনা করেন তাহলে তিনি তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন।
কি হলো?