মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

হেলেন জেরিন খান

মহিলা আসন-৯ · আসন ৩০৯ · Bangladesh Nationalist Party (BNP)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)
পেশা
সমাজসেবা
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে মাদারীপুর জেলা পাট উৎপাদনের জন্য বিখ্যাত আরো বিখ্যাত হলো মাদারীপুরে পাট শিল্পকে কেন্দ্র করে অতীত দিনে বেশ কিছু মিল ছিল বিশেষ করে চর্মগুরিয়া বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হিসেবে পরিচিত ছিল এবং এখানে বেশ কিছু জুট মিল ছিল যেমন এয়ার হাওলাদার জুট মিল চর্মগুরিয়া জুট মিল মাদারীপুর স্পিনিং মিল সহ অনেকগুলো মিল বন্ধ আছে। এখানে প্রায় 20,000 এর মতো লোকের কর্মসংস্থান ছিল। বর্তমানে সেগুলো বন্ধ অবস্থায় আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই এগুলো নতুনভাবে আবার চালু করার কোন পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশে সৌরবিদ্যুৎ এর ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করণ প্রসঙ্গে বাংলাদেশে দিন দিন বিদ্যুৎ এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে আমদানি জ্বালানি বৈদেশিক মুদ্রার উপর চাপ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে সৌরবিদ্যুৎ হতে পারে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদী সমাধান মাননীয় স্পিকার যুগে যুগে পৃথিবীর সামনে এমন কিছু সমস্যা এসে দাঁড়ায় যে সমস্যা সমাধান করবার জন্য পৃথিবীকে নতুন ভাবে চিন্তা করতে হয় নতুন কিছু আবিষ্কার করতে হয় যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে ধরতে পারি কোভিড-19 অথবা সাম্প্রতিক কালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ইরান আমেরিকা ইসরাইলের যুদ্ধ এবং এই যুদ্ধকে সামনে রেখে পৃথিবী এখন নতুনভাবে ভাবতে শিখেছে আমরা জানি যত সমস্যা ততই সমাধান গ্রাম বাংলায় একটি কথা আছে যেখানে মুশকিল সেখানে আহসান অর্থাৎ মুশকিল যেখানে থাকে সেখানে আহসান চলে আসে অথবা যেখানে সমস্যা থাকে সেখানে সমাধান খুঁজে পাওয়া যায় ঠিক তেমনি আজকে বাংলাদেশে আমরা সহ সারা পৃথিবীতে একটি সমস্যা সারা পৃথিবীর দেশে দেশে ফেস করছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আমেরিকা চীন রাশিয়া পাকিস্তান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ ইউরোপীয় ইউনিয়ন সহ যে নতুন একটি বিষয় আবিষ্কার করতে চাচ্ছে সেটা হচ্ছে যে জ্বালানি জ্বালানির বিকল্প হিসাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র

আচ্ছা সেটি হচ্ছে সৌরবিদ্যুৎ আমি বলতে চাই মাননীয় স্পিকার আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশকে একটি তার যে বিখ্যাত স্লোগান সবার আগে বাংলাদেশ আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত অমর বাণী স্বনির্ভর বাংলাদেশ আমরা মনে হয় আবার নতুনভাবে সেই সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছি এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার জন্য নতুন ভাবে চিন্তা করছি। সেই কারণে আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার

নিকট জানতে চাই দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সরকার আগামী পাঁচ থেকে 10 বছরের জন্য কি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে একই সাথে সরকারি ভবন কৃষি শিল্প ও প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত সম্প্রসারণের জন্য কি কি কর্মসূচি নেওয়া হয়েছে মাননীয় স্পিকার আপনা কে ধন্যবাদ।

মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ দিচ্ছি। আমি প্রশ্ন করতে চাই কিছু দিনের মধ্যে কি জেলা ভিত্তিক সৌর জমি ও ছাদ মানচিত্র প্রকাশ করার কোন পরিকল্পনা আছে কিনা? এছাড়া বাংলাদেশ নদী মাত্রিক দেশ। বড় বড় নদীতে বিশাল জলরাশির উপর সোলার প্যানেল স্থাপনের কোন পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন সারা বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল 15 টি তার মধ্যে 11 টি রেজিস্ট্রেশন এবং জনবল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বাকি চারটি রয়েছে চারটির মধ্যে একটি হচ্ছে আমার নিজের জেলা রাজের উপজেলার একটি ইউনিয়নে কবিরাজপুর ইউনিয়নে আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে বাকি চারটিকে রেজিস্ট্রেশন করা এবং জনবল নিয়োগ করার ক্ষেত্রে কোন পরিকল্পনা আছে কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 43:5944:41

· 45:5248:10

· 48:1248:13

· 48:1848:56

· 49:1049:43

· 58:0558:29

· 26:2327:12

পরিচয়ের তথ্যসূত্র ↗