আমি

মোঃ রুহুল আমিন
চুয়াডাঙ্গা-২ · আসন ৮০ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- বাংলাদেশ জামায়াতে ইসলামী
- আসনের অন্তর্ভুক্ত এলাকা
- (ক)দামুড়হুদা, (খ)জীবননগর এবং (গ)চুয়াডাঙ্গা সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহঃ (১) তিতুদহ,(২) বেগমপুর(৩) নেহালপুর ও(৪) গড়াইটুপি ইউনিয়ন
- জেলা ও বিভাগ
- চুয়াডাঙ্গা · খুলনা
- পেশা
- আইনজীবী
- সংসদীয় ইমেইল
- chuadanga.2@parliament.gov.bd
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ আমার উত্থাপিত যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে স্পেশাল রেসপন্স
ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের অপরাধ জগতের সবচেয়ে আলোচিত ঘটনা আমাদের বিগত বছরগুলোতে যে বাহিনীগুলো করেছিল তার ভিতরে অন্যতম র্যাব এই র্যাপিড অ্যাাকশন ব্যাটালিয়ন যে বাহিনী ছিল এই বাহিনী বাংলাদেশের যে অপরাধগুলো করেছিল সেই অপরাধগুলো কোন অবস্থাতেই গ্রহণ যোগ্য নয় এখন সেই অপরাধের কারণে এই বাহিনীটাকে বিলুপ্ত করে নতুন একটি বাহিনী আমরা তৈরি করতে যাচ্ছি নতুন বাহিনীতে পুরাতন বোতলেই যদি আবার নতুন করে কোন কিছু দেওয়া হয় তাহলে যেমন হবে এমন হবে কিনা বিষয়টা একটু ভাবার জন্য আমি অনুরোধ করব মাননীয় স্পিকার বাংলাদেশের যারা গবেষণা করে টিআইবি তারা মনে করে এবং যারা বাহিনী নিয়ে ভাবেন তারা মনে করেন যে এই বাহিনী আরো চুলচেরা বিশ্লেষণ না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমেই একটি সমস্যার সমাধান হবে না যেই র্যাব টাকা খেয়ে মানুষ হত্যা করে যেই র্যাব আয়না ঘরে লোক রাখে যেই র্যাব বিনা কারণে মানুষকে তুলে নিয়ে যায় যেই র্যাব ওয়ারেন্ট ছাড়া মানুষ এরকম একটা বাহিনী যদি আবার নতুন করে তৈরি হয় শুধু নাম পরিবর্তনের মতো তাহলে কোন লাভ হবে না আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি অনেক ব্রিটিশ আমলের একটি বাহিনী বিডিআর এই বিডিআর বাহিনীকে বিজিবি করা হয়েছে কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে আমরা দেখলাম পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হলো কিন্তু ক্যারেক্টার যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকলো তাহলে মৌলিক যে বিষয় সেই বিষয়টুকু আমাদের হাত দেওয়া উচিত মাননীয় স্পিকার যদি সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য অথবা সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য কোন বাহিনী তৈরি হয় তাহলে সেটা জাতির জন্য ভালো কিছু হতে পারে না এজন্য এই বাহিনী এসআরবি তৈরির আগেই আমি এটাকে ভালো করে যাচাই বাছাইয়ের জন্য বিনীত অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার এই বাহিনী সদস্যরা যদি অপরাধ করেন সেই অপরাধটা কিভাবে যাচাই হবে এই বাহিনী তাদের চলার পথে যদি কোন অন্যায় করেন সেটা কি হবে এই বাহিনীর কার্যক্রম কার্যক্ষমতাটা কি সেই বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হয়নি বলে আমার মনে হয় এই কারণে এই বিলটা পাস করার আগে জনমতা যাচাইয়ের জন্য আমি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ
আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আসি চুয়াডাঙ্গা দুই নির্বাচনী এলাকার দর্শনা পৌরসভা এবং জীবননগর পৌরসভার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ প্রদান করেছিলাম মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার ভিতরে দুইটা পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি 1991 সালে যেটা দর্শনা পৌরসভা একটি 1997 সালে জীবননগর পৌরসভা গঠিত হয়। গঠিত হওয়ার পর থেকে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এবং ড্যাম্পিং স্টেশন কোন কিছুই হাটচালি কোন কিছুই নেই। মানুষের বসবাসকারী জনগণের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থাও নেই। সাধারণ মানুষ মাঝে মাঝে বলে মানে নামে তালপুকুর ঘটি রবে না মাননীয় স্পিকার আমরা বসবাস করি পৌরসভায় কিন্তু ইউনিয়ন কাউন্সিলের মত সুবিধাটাও আমরা পাই না এই পরিস্থিতিতে আমার নির্বাচনী অঞ্চলের এই গুরুত্বপূর্ণ দুটি জনপদ এই জনপদ দুটির অতি সত্তর ড্রেনের ব্যবস্থা সমূহ সমস্ত ব্যবস্থাগুলো নিয়ে নিরীক্ষণ করে সরজমিনে এটা পর্যবেক্ষণ করে যত দ্রুত সম্ভব হয় তার উন্নয়নের জন্য একটি স্পেশাল বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আমাদের কাছে পৌরবাসীর একটাই চাওয়া পৌরবাসী যেন তাদের মিনিমাম বসবাস করার সুযোগটা পেতে পারে তার দিকে লক্ষ্য রেখে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।