ধন্যবাদ।

মোঃ নূরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ-৩ · আসন ৪৫ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)
সদস্যের পরিচয়
- রাজনৈতিক দল
- বাংলাদেশ জামায়াতে ইসলামী
- আসনের অন্তর্ভুক্ত এলাকা
- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা
- জেলা ও বিভাগ
- চাঁপাইনবাবগঞ্জ · রাজশাহী
- সংসদ
- ১৩
এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল 2026 এ ব্যাপারে আমি সংসদীয় স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং বিস্তারিত লিখিতভাবে আমি সেখানে প্লেস করেছি। এরপরও আমি মনে করি যে সংসদে এ বিষয়ে আমার বক্তব্য তুলে ধরা উচিত। কোন পরামর্শ ছাড়াই এত বড় একটা বিল যেটি যে র্যাবের প্রতি আমাদের আতঙ্ক আছে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং গোটা বাংলাদেশে গুম এবং খুনের একটা নতুন মাত্রা যোগ করেছে এই ধরনের একটা বিল এই ঝুঁকিপূর্ণ বিলটিকে কোন ধরনের আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে মাত্র চার কর্মদিবসের মধ্যে এটিকে পাশ করার জন্য এখানে নিয়ে আসা এটা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমরা চাই যে স্টেট যারা এখানে ভুক্তভোগী আছে ফৌজদারি আইনজীবী যারা আছেন মানবাধিকার কমিশন আছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে সমস্ত সংস্থা আছে এসব কিছু মিলিয়ে বিচারিক আদালতে যারা ভূমিকা পালন করেছেন সবার মতামত প্রয়োজন এবং অধিকতর আলোচনা করে বিলটিকে সংসদে নিয়ে আসার জন্য দরকার ছিল এটি আমাদেরকে দাবি ছিল। দুই হচ্ছে র্যাব থেকে এসআরবিতে হস্তান্তরের সময় তাদের রেকর্ড পত্র কিভাবে সুরক্ষিত হবে এই আইনে এই সুরক্ষার জন্য কোন ব্যবস্থা রাখা হয়নি। আমরা যেটি মনে করি যে ধারা 24 এ যে কমিটি গঠন করা হয়েছে অভিযোগ প্রতিকারের জন্য এসআরবির বিরুদ্ধে আসলে এই কমিটি অভিযোগের প্রতিকার করার মত সামর্থ্য রাখে কিনা কোনভাবেই সামর্থ্য রাখে না কারণ উইথ ইন ব্যাটালিয়ন অভিযোগ প্রতিকারের জন্য কমিটি করা হয়েছে এর বাইরে আসলে স্বাধীন বিচার বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে একটা সামগ্রিকভাবে একটা কমিটি গঠিত হওয়া উচিত বলে আমরা মনে করি মামলা আদালতে যাওয়ার আগেই এসআরবির কাজ এসআরবির কাজ কে তদারক করবে সেই ব্যাপারে কোন সুনির্দিষ্ট নির্দেশনা নেই কারণ মামলায় যাওয়ার আগে আদালতে যাওয়ার আগে অনেকগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া কারা নিয়ন্ত্রণ করবে সে ব্যাপারে এখানে কোন নির্দেশনা নেই এসআরবির কোথায় একজন ব্যক্তিকে আটক রাখবে সেই ব্যাপারেও সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এসআরবি যতগুলো স্থাপনা থাকবে অফিস থাকবে কার্যালয় থাকবে সেগুলোর সেগুলোর গেজেট হওয়া দরকার এবং সেখানে কতক্ষণ থাকবে অনতি বিলম্বে বলা হয়েছে অনতি বিলম্বেটা কতদিন সেটিও নিশ্চিত হওয়া দরকার। ছয় হচ্ছে প্রেসনে আসা কর্মকর্তা তখন যখন পুলিশের ভূমিকা রাখবেন তখন কিভাবে সেটি প্রয়োগ করবেন তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রয়োজন। বেআইনি আদেশ মানতে অস্বীকার করবেন।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উপস্থাপনীয় বিষয় চাপাই নবাবগঞ্জ পৌরসভার জলবদ্ধতা নিরসনে জরুরী ও স্থায়ী ব্যবস্থা প্রসঙ্গে চাপাই নবাবগঞ্জ পৌরসভার বৃষ্টি হলেই ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক বাজার শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যায় ফলে সাধারণ মানুষ শিক্ষার্থী ব্যবসায়ী ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় এটি শুধু প্রাকৃতিক বৃষ্টির সমস্যা নয় অপর্যাপ্ত ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা সংকীর্ণ ও অকার্যকর ড্রেন এবং পানি নিষ্কাশনের পথ দখল ও প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে প্রতিবছর বর্ষা এলেই মানুষকে একই দুর্ভোগের মুখোমুখি হতে হয় সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যা সমাধান সম্ভব নয় এ অবস্থায় প্রয়োজন স্থায়ী ও সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা চাপাইনবাবগঞ্জ পৌরসভার জলবদ্ধতা প্রবণ এলাকাগুলোকে জরুরী ভিত্তিতে চিহ্নিত করে পূর্ণাঙ্গ ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন পুরানো ড্রেন সংস্কার ও প্রয়োজনীয় স্থানে বড় ড্রেন নির্মাণ পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ ও খাল পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় পাম্পিং ও নিষ্কাশন ব্যবস্থা নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত কার্যকর প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ করা হোক চাপাই নবাবগঞ্জ বাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় মন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি এটি একটি জাতীয় সমস্যা পুরো বাংলাদেশের চিত্র এক রাজধানী এ ব্যাপারে আরো অনেক জলবদ্ধতা সৃষ্টি হয় সুতরাং পুরো বাংলাদেশের সার্বিক জলবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা উচিত বলে আমি মনে করি আমার মন্ত্রীর বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম