মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ · আসন ২৪৪ · Independent

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
স্বতন্ত্র
আসনের অন্তর্ভুক্ত এলাকা
(ক)সরাইল এবং(খ) আশুগঞ্জ উপজেলা
জেলা ও বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া · চট্টগ্রাম
পেশা
আইনজীবী
সংসদীয় ইমেইল
brahmanbaria.2@parliament.gov.bd
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তাতে এই সংসদে কোন ডিসেন্ট ভয়েস রেজ করা যায় বলে আমার মনে হয় নাই এবং আমি কথা বলবার পরে সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি সেটা কোন গণতান্ত্রিক দেশের সংসদে হয় না আমার কথার যদি কোন কাউন্টার বলার ব্যাপার থাকতো সেটা দাঁড়িয়ে বলা যেত আমি বক্তব্য শেষ করবার পরে বক্তব্য দেয়া যেত শুধু তাই নয় মাননীয় স্পিকার এই মহান সংসদে আমারই আশেপাশের সংসদ সদস্যগণ অকথ্য ভাষায় গালাগালি করেছেন এটা কোন সংসদীয় রীতি মধ্যে পড়ে না।

একটা সংসদে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে সংসদে স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্যরাও থাকবেন একেকজনের একেক রকম মত থাকতে পারে সেটা প্রকাশ করবার স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত এই সংসদে যখন আমি

এই সংসদে যখন একা দাঁড়িয়ে আওয়ামী লীগের 2018 এর সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলাম তখনও আমাকে এই জঘন্য একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এরপরে কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম সেখানে যদি ন্যূনতম কোন পরিবর্তন না ঘটে তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু নাতে ভোট দেয়ার জন্য থাকবার কোন দরকার আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার আজকে যে বিলটি এসেছে সেটির ধারা উপধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমি একটা রিসার্চ পেপার রেডি করেছি। সেটা আপনি যদি আমাকে দুটো মিনিট সময় দেন আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি।

অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার র‍্যাবকে বিলুপ্ত করবার ব্যাপারে শুধু বাংলাদেশের রাজনৈতিক আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোই যে কেবল ঐক্যমতে এসেছিল তাই নয় একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এই সংস্থাটি বাতিলের জন্য প্রশ্ন তুলেছিল। আমার বিনীত বক্তব্য হচ্ছে এর পরিবর্তে নতুন যে সংস্থা আমরা করতে যাচ্ছি সেটি যেন কেবলমাত্র পোশাক পরিবর্তনের মতন নাম পরিবর্তনে সকল কিছু পরিবর্তিত হয়ে যাওয়ার মতন ঘটনা না হয়। এর ইনভেস্টিগেশন সিস্টেম আটক আদেশ আটক করবার

নানান ভাবে মানুষকে হ্যানস্থা হতে দেখেছি মানুষকে নির্যাতিত হতে দেখেছি ভীত হতে দেখেছি ভবিষ্যতে আমরা এরকম আর কোন সংস্থার আচরণ চাই না মাননীয় স্পিকার বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে আমি আশা করব আমি আশা করব অন্তত এই সংসদে যারা উপস্থিত আছেন যে দলগুলো উপস্থিত আছে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বাহিনীগুলোকে সেটা পুলিশ বাহিনী হোক র‍্যাব হোক কিংবা অন্য কোন রাষ্ট্রীয় বাহিনী হোক তারা যাতে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে দলীয়করণ মুক্ত হয়ে প্রভাব মুক্ত হয়ে যার যার মতন কাজ পরিচালনা করতে পারেন সেই ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন সরকার দেখবেন আমি আশা করব ধন্যবাদ মাননীয় স্পিকার

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 13:1814:09

· 14:1014:12

· 14:5414:58

· 15:0215:18

· 15:2516:14

· 16:1917:00

· 17:0617:07

· 17:1317:23

· 17:2818:17

পরিচয়ের তথ্যসূত্র ↗