মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

মাছুম মোস্তফা

নেত্রকোনা-৫ · আসন ১৬১ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আসনের অন্তর্ভুক্ত এলাকা
পূর্বধলা উপজেলা
জেলা ও বিভাগ
নেত্রকোণা · ময়মনসিংহ
পেশা
শিক্ষকতা
সংসদীয় ইমেইল
netrokona.5@parliament.gov.bd
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই আমার নির্বাচনী এলাকা 168 নেত্রকোনা পাঁচ পূর্বধলা এই উপজেলায় বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা শতভাগ প্রদানের কোন পরিকল্পনা এই অর্থবছরে আপনার আছে কিনা ধন্যবাদ আপনাকে

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠনে অনিয়ম নির্বাচিত সংসদ সদস্যদের মতামত উপেক্ষা এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণপূর্বক এই সংসদকে অবহিত করছি যে দেশের বিভিন্ন এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের ক্ষেত্রে প্রচলিত আইন বিধি-বিধান ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না এমন গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের মতামত স্থানীয় বাস্তবতা এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক অভিভাবক ও অংশীজনদের গ্রহণযোগ্য মতামত উপেক্ষা করে কোন কোন ক্ষেত্রে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব তদবির ও স্বার্থ সংশ্লিষ্ট বিবেচনায় কমিটি গঠনের অভিযোগ রয়েছে এমনকি রাজনৈতিক প্রভাব ও ভীতির পরিবেশ সৃষ্টি করে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে আরো উদ্বেগের বিষয় হলো ভবিষ্যতে শিক্ষক কর্মচারী নিয়োগের সুযোগ দেওয়ার আশ্বাসে অগ্রিম অর্থ লেনদেন এবং কমিটি গঠনে কেন্দ্র কমিটি গঠনকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্যের অভিযোগ জনমনে ব্যাপক প্রশ্ন সৃষ্টি করেছে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে শিক্ষা খাতে সুশাসন স্বাবধীতা ও স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় উল্লেখিত অভিযোগ সমূহের বিশেষ নিরপেক্ষ তদন্ত প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী এডো কমিটি গঠন নিশ্চিত এবং কোন অনিয়ম বা অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 2:524:38

· 44:2844:51

পরিচয়ের তথ্যসূত্র ↗