মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

সাবিকুন্নাহার

মহিলা আসন-৩৯ · আসন ৩৩৯ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
পেশা
আইনজীবি
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদান করার জন্য আমরা জানি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বেশ কিছু সমস্যা এবং দুর্বলতা গুলো রয়েছে বিগত স্বৈরাচারের সময় থেকে এগুলো বহন করে এসেছে প্রধানতম যে সমস্যাগুলো হচ্ছে নদীর নাব্যতা সংকট অবৈধ দখল ও দূষণ নৌপথে নিরাপত্তাহীনতা বন্দর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আভ্যন্তরীণ নৌপথের অপব্যবহার দুর্নীতি ও অনিয়ম দক্ষ জনবলের অভাব জলবায়ু প্রভাব তো সার্বিক বিচারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমন্বয়মূলক কার্যক্রমের দরকার এই নৌপথের দুর্নীতি এবং অব্যবস্থাপনা প্রতিরোধের জন্য বিশেষ করে আমরা জানি যে নদীগুলো যে দখল হয়ে যাচ্ছে এই বিষয়ে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কাছে জানতে চাচ্ছি নদী দখল ও দূষণ রোধে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটি কতটা অবৈধ স্থাপনা এ পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে তাদের আওতাধীনে এবং পুনরদখল ঠেকাতে কি ব্যবস্থা নেয়া হয়েছে আর এ ধরনের যারা দখল করে রাখছে তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে কিনা আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 9:1110:27

পরিচয়ের তথ্যসূত্র ↗