মূল লেখায় যান
← সদস্য ও বক্তা

শেখ মনজুরুল হক (রাহাদ)

বাগেরহাট-২ · আসন ৯৬ · Bangladesh Jamaat-E-Islami (BJEI)

সদস্যের পরিচয়
রাজনৈতিক দল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আসনের অন্তর্ভুক্ত এলাকা
(ক)বাগেরহাট সদর এবং(খ) কচুয়া উপজেলা
জেলা ও বিভাগ
বাগেরহাট · খুলনা
পেশা
ব্যবসা
সংসদীয় ইমেইল
bagerhat.2@parliament.gov.bd
সংসদ
১৩

সংসদের সদস্য তালিকা থেকে ↗

এই বক্তার অডিও আলাদা করে তৈরি করা স্বয়ংক্রিয় পাঠ্য। উদ্ধৃতির আগে মূল সম্প্রচার শুনুন।

মডারেট স্পিকার আপনাকে ধন্যবাদ আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে আমি যে নোটিশটি প্রদান করেছি জিয়া মেমোরিবল অর ফানেস ট্রাস্ট সংক্রান্ত বাগেরহাট সদর উপজেলায় ফতেহপুর নামক এলাকায় 3.9 একর জমির উপরে 1994 সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এ মুস্তাফিজুর রহমান সাহেব এটি উদ্বোধন করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে এই প্রতিষ্ঠানটি যখন শুরু হয় তখন সেখানে দর্জি বিজ্ঞান ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স প্রশিক্ষণের মাধ্যমে অত্র এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিপুল সংখ্যক এতিমদেরকে সেখানে রেখে ভরণপোষণের ব্যবস্থা করা হতো ওই প্রতিষ্ঠানে 30 সজ্জা বিশিষ্ট আবাসিক ভবন ছিল প্রশিক্ষণ ভবন ছিল প্রশাসনিক ভবন ছিল ক্লিনিক ছিল মসজিদ ছিল পুকুর ছিল কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামের প্রতিষ্ঠান হওয়ার কারণে সেটা অবহেলা করেছে এবং বন্ধ করে দিয়েছে 2019 সাল থেকে একেবারে বন্ধ এলাকাবাসী সহ আমার প্রাণের দাবি যেহেতু ওই নামের কারণেই প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে ওই নামের প্রতি শুধু সরকারি দলের সদস্যদের দুর্বলতা নেই সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদেরও দুর্বলতা আছে সুতরাং আমার এবং এলাকাবাসীর প্রাণের দাবি প্রতিষ্ঠানটি রুগ্ন অবস্থায় পড়ে আছে কোটি কোটি টাকার বাংলাদেশের সম্পদের ক্ষতি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি চালু করে এলাকার বেকার সমস্যার সমাধান সহ এতিমদের কর্মসংস্থান ব্যবস্থা করা হোক

মূল সম্প্রচারে বক্তব্য শুনুন

· 7:257:26

· 69:1371:05

পরিচয়ের তথ্যসূত্র ↗