মূল লেখায় যান
← এই দিনের সব বক্তব্য

সংসদের বক্তব্যের পাঠ্য · এই সম্প্রচার থেকে

এই দিনের অন্য সম্প্রচারের বক্তব্যসহ একসঙ্গে পড়ুন →

কে কী বললেন

প্রতিটি বক্তার অডিও আলাদা করে পাঠ্য তৈরি করা হয়েছে। কণ্ঠ ও পাঠ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত; উদ্ধৃতির আগে মূল অডিও মিলিয়ে নিন।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

এবং খুবই আশ্চর্যের বিষয় বঙ্গোপসাগরে বাংলাদেশের ডানে এবং বামে যে প্রতিবেশী দেশগুলো আছে তারা সমুদ্র থেকে গ্যাস আরোহণ করছে কি এক অদৃশ্য ইশারায় মাননীয় স্পিকার মধ্যেখানে বাংলাদেশ মধ্যেখানে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর থেকে বিগত এক যুগেরও বেশি সময় ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি অনেকে বলে থাকে বিশেষ কোন দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তারা যাতে নিভিগে গ্যাস নিয়ে যেতে পারে সেই জন্যই বাংলাদেশের অংশে বঙ্গোপসাগরে গ্যাস ক্ষুপকণন করা হয়নি। মাননীয় স্পিকার অপরদিকে মধ্যপ্রাচ্যে ছিল আমাদের গ্যাস আমদানির প্রতি প্রধান উৎস এমন পরিস্থিতিতে সম্পূর্ণভাবেই দেশকে নির্ভরশীল করে ফেলা হয়েছিল জ্বালানি নির্ভর এই ঠিক এই পরিস্থিতিতে মাননীয় স্পিকার নির্বাচনের পরে সরকার গঠন করার 10 থেকে 12 দিন পরেই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে যে তেল এবং গ্যাস আমদানি করা হতো সেক্ষেত্রে বাধার সৃষ্টি হলো মাননীয় স্পিকার সকল পত্রপত্রিকায় সকল ইন্টারন্যাশনাল মিডিয়াতেই এই বিষয়গুলো পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে এই পরিস্থিতির ভিতরেই মাননীয় স্পিকার আমাদের যে দুটি এফএসআরআইও আছে তার একটিতে ইলেকট্রিক শকের কারণে দুর্ঘটনা ঘটে এবং সম্পূর্ণভাবে সেই এফএসসি গ্যাস সরবরাহ করতে সম্পূর্ণভাবে বিকল হয়ে যায় মাননীয় স্পিকার এটা একটা বাড়তি বিপদ যোগ করল এই সমস্যার মধ্যে এ কারণেই বর্তমানে গ্যাস এবং বিদ্যুতের জন্য জনগণকে এই ভোগান্তি সমগ্র দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে মাননীয় স্পিকার এই সমস্যা সমাধানে আমরা আমাদের বিরোধী দলীয় বন্ধুদের কাছে সহযোগিতা আশা করি অথচ আমরা দেখলাম মানে স্পিকার একটি বিশাল গাড়ির লং মার্চ আয়োজন করা হয়েছিল বিভিন্ন মানুষ বাইরে বিভিন্ন মানুষ একটি কথা বলে যে জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল কিনা মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, গাড়ির লং মার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করাই যেত তাহলে মাননীয় স্পিকার আমরাই সবচেয়ে আগে লং মার্চের আয়োজন করতাম মাননীয় স্পিকার।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাই স্কিপ স্পিকার এই প্রসঙ্গে আমি একটি কথা সকলেরই মনে আছে তারপর একটু স্মরণ করতে চাই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের যখন শুরু হলো সেই সময় সেই 2022 সাল সেই যুদ্ধের অজুহাতে মাননীয় স্পিকার বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য তখন অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্কুলগুলোকে একদিনের জায়গায় দুদিন বাড়িয়ে দুদিন ছুটি করা হয়েছিল ব্যাংকের লেনদেনের কর্মসূচিও পরিবর্তন করা হয়েছিল মাই স্পিকার আমি আগেই বলেছি কোন অজুহাত তুলে আমরা জনগণের দুর্ভোগের সমস্যার সমাধানকে আমরা এড়িয়ে যেতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে যারা 2009 সাল থেকে একটানা বছরের পর বছর বছরের পর বছর ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিয়ে ভোটের অধিকারকে কেড়ে নিয়ে তাদেরকেও মাননীয় স্পিকার বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা করতে হয়েছিল বা করেছিল তারা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার জন্য সোকল নিশ্চিত মাননীয় স্পিকার কুইক রেন্টাল বসানো হয়েছিল এই কুইক রেন্টালের নামে এই রাষ্ট্রকে কিছু মানুষকে সুবিধা দিয়ে এই রাষ্ট্রকে ফতুর করে দেয়া হয়েছিল ঋণগ্রস্ত করে দেয়া হয়েছে মাননীয় স্পিকার তারপরেও কিন্তু তারপরেও কিন্তু মাননীয় স্পিকার বিদ্যুৎ সমস্যার বা জ্বালানি সমস্যার স্থায়ী সমাধান বের করে আনতে পারেনি তারা মাননীয় স্পিকার অথচ বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার দুই সপ্তাহের ভেতরেই মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়েছে সেই ইউক্রেন যুদ্ধ মাননীয় স্পিকার যে ইউক্রেন যুদ্ধকে লক্ষ্য করে বিভিন্ন পদক্ষেপ তখন তারা নেওয়া হয়েছিল সেই ইউক্রেন যুদ্ধ মাননীয় স্পিকার এখনো চলমান এর মধ্যে পড়ল মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি মাননীয় স্পিকার এর পাশাপাশি দুইটি এলেনজি দুইটি এফএসএরিওর অর্থাৎ দুইটি এলেনজি টার্মিনালের একটি গেল নষ্ট হয়ে। মাননীয় স্পিকার আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। এই সমস্যাগুলো বর্তমান সরকার এবং যেহেতু আমি বলেছি বিরোধী দলীয় সরকারের একটি অংশ। আমরা সকলেই এই সমস্যাগুলো বা জাতীয় এই সমস্যাগুলো উত্তরের দেখার সূত্রেই আমরা পেয়েছি মাননীয় স্পিকার সকলেই বেঞ্চের এপাশ বলি বেঞ্চের ওপাশ বলি মাননীয় স্পিকার জনগণের সামনে বিদ্যমান পরিস্থিতি তুলোধারার দায়িত্ব আমাদের যেমন রয়েছে যেহেতু জনগণ আমাদের সকলকেই ভোট দিয়ে পাঠিয়েছে আমি মনে করি এই সংসদের প্রতিটি সদস্য ডাজেন্ট ম্যাটার সেটি বিরোধী দলের হোক সেটি সরকারি আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক চিত্র বা বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাননীয় স্পিকার গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বিরোধী দল সরকারি দলকে চেষ্টা করবে হয়তো তাদের বিবেচনায় বিভিন্নভাবে ব্যালেন্স বা নিরপেক্ষ রাখার জন্য এটা হতেই পারে কিন্তু মাননীয় স্পিকার এই বর্তমান যে সংকট এই সংকটকে যদি সঠিকভাবে এড্রেস না করে এটিকে যদি মাননীয় স্পিকার উস্কানিমূলক আচরণ করা হয় এখানে তাহলে মাননীয় স্পিকার আমার প্রশ্ন বিগত এক যুগ ধরে যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে গিয়েছে 2024 এর আন্দোলনে যে 1400 মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে প্রায় 30 হাজার মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ যারা নির্যাতনের শিকার হয়েছে এই মানুষগুলো কি কষ্ট পাবে না কারণ এই পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন না করে এটির যদি সুযোগ না হয় তাহলে তো মাননীয় স্পিকার পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ চক্রই লাভবান হবে মাননীয় স্পিকার তাহলে এতগুলো আত্মদানের কি মূল্য থাকবে মাননীয় স্পিকার সরকার গ্যাস বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সরকারের পক্ষ থেকে এই সেশনে বেশ কয়েকদিন জাতীয় সংসদে একাধিকবার এভাবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে সেজন্য আমি আর বিস্তারিতভাবে কিছু তুলে ধরতে চাই না তবে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করে বলতে চাই ইতিমধ্যেই আমরা যথাসম্ভব অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে এই যে সমস্যা যাচ্ছে যেটি গ্যাস বা বিদ্যুতের সেই সমস্যার সমাধান করতে সক্ষম হব এবং দেশ এবং আর কি কে?

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

অবশ্যই আমাদের বিরোধী দলীয় বন্ধুদের বিরোধী দলীয় সহকর্মীদের সাথে নিয়ে দেশ এবং জাতিকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ বের করে আনতে সক্ষম হবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এতদিন আমরা আমদানি নির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার যে ব্যবস্থা বা যে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বরূপ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা যদি আমরা ইনশাল্লাহ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা শুধু গ্রাহক নয় বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হবো ইনশাল্লাহ মাননীয় স্পিকার এবং সেই সক্ষমতা সেই সক্ষমতা মাননীয় স্পিকার আমাদের রয়েছে কারণ আমাদের এই আত্মবিশ্বাস কারণ হচ্ছে আমাদের অভিজ্ঞতা মাননীয় স্পিকার আমাদের আত্মবিশ্বাসের কারণ হচ্ছে বিএনপির গৌরবময় অতীত ইতিহাস বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রত্যেকটি বার মাননীয় স্পিকার দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার ইতিহাস সাক্ষ্যে বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের প্রতিটি সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার প্রতিষ্ঠিত দল বিএনপি দেশের হাল ধরেছে এবং সফল হয়েছে মাননীয় স্পিকার

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাননীয় স্পিকার এই সংসদ সহ আপনিও একজন ব্যক্তি যাদেরকে আমরা দেশের সিনিয়র সিটিজেন হিসেবে অবশ্যই সম্মান করতে পারি এই সিনিয়র সিটিজেনদের অবশ্যই স্মরণ আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ বিএনপি সরকারি তলাবিহীন ঝুড়ির অপবাদ গুছিয়ে 70 এর দশকের শেষ দিকে বাংলাদেশকে কে খাদ্যের রপ্তানির দেশেও পরিণত করেছিলেন। মাননীয় স্পিকার শুধু তাই নয় সেই সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুঁজি কোন অভাব ছিল না। কিন্তু তাদের ছিল কর্মী বাহিনীর অভাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বাস্তবতায় বাংলাদেশের আমাদের যে বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে বিদেশে রফতানি করার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছিলেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার শুধু তাই নয় 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরও 1991 সালের নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। সেদিন মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেদিন জামাতে ইসলামী আমাদেরকে সমর্থন দিয়েছিলেন তার জন্য আজও আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার সেই সময়ের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশের শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন নারী শিক্ষায় বিপ্লব ঘটিয়েছিলেন এবং পুরুষের পাশাপাশি নারীরাও ব্যাপকভাবে সেদিন থেকে শ্রমবাজারে অংশগ্রহণ করেছিলেন সেই সময় প্রায় দুই কোটি মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল মাননীয় স্পিকার এবং এটির এটির ক্রেডিটও মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের যখনই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যখনই দেশের জনগণ অবাধ এবং নিরপেক্ষ ভোট দেবার সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ বেএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

ভাই স্পিকার 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের বীর ছাত্র জনতা যেই ফ্যাসিস্ট অপশক্তিকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল সেই ফ্যাসিস্ট অপশক্তি 2001 সালের 26শে জুন বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে জুলাই মাসে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নিয়েছিল এরপর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থাকে সঠিক পথে আনার জন্য সেদিন বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ বিএনপিকে আবার নির্বাচনের দায়িত্ব দিয়েছিল দেশ পরিচালনা করার জন্য এবং

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

2001 থেকে 2006 সালে সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে বিএনপি সরকারি দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে বের করে আনতে সক্ষম হয়েছিল মাননীয় স্পিকার। এটি আমার কথা নয় যে প্রতিষ্ঠানটি এই র‍্যাঙ্কিং গুলো করেছে সেই প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক গুলো যদি আপনারা দেখেন তাহলে এটি পরিষ্কারভাবে ভেসে উঠবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার 2001 সালে জনরায় প্রত্যাখাত অপশক্তি ষড়যন্ত্রের পথ ধরে যেই কথাটা মাননীয় বিরোধী দলীয় নেতা একইভাবে বলেছেন 2009 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আবার রাষ্ট্র ক্ষমতায় খুক্কিগত করে তারা জনগণের অধিকারকে কেড়ে নেয় 2024 সালের 5ই আগস্ট দেশ ছেড়ে পালানোর আগে পর্যন্ত তাদের দুঃশাসন দুর্নীতি লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশকে ঋণ খেলাপের অপবাদ সইতে হয়েছে মাননীয় স্পিকার এই ঋণ খেলাপের অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করার দায়িত্ব এখন বিএনপির কাঁধে পড়েছে মাননীয় স্পিকার এরা পালিয়ে গিয়েছে কিন্তু এই ঋণ রেখে গিয়েছে এই দেশের কাঁধে এই দেশের জনগণের কাঁধে মাননীয় স্পিকার এরা শুধু যারা পালিয়ে গিয়েছে ফ্যাসিবাদ এরা শুধু ঋণ খেলাপই করেনি বরং ঋণ খেলাপির পরিমাপের যে হিসাব নিকাশ সেটির মধ্যেও তারা জালিয়াতি করেছে মাননীয় স্পিকার 2024 সালের খেলাপির ঋণের পরিমাণ দেখানো হয়েছিল মাত্র 11 শতাংশ অথচ 2025 সালের পরে 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন ফরেন্সিক অডিটের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হয় তখন দেখা যায় মাননীয় স্পিকার ফ্যাসিবাদ যেটিকে 11 শতাংশ দেখেছিল সেটি 11 শতাংশ নয় বরং সেটি 35.5 শতাংশ মাননীয় স্পিকার এবং এমন পরিস্থিতিতে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে মাননীয় স্পিকার বাংলাদেশকে ঋণ খেলাপির অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে ঋণ খেলাপির অনুপাত কমে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার 32.6 শতাংশে

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

বিগত নির্বাচনের পরে যেখানে 35.5 ছিল সেখানে এটি নেমে এসেছে 32.6 মাননীয় স্পিকার অর্থাৎ পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করেছে মাননীয় স্পিকার বর্তমান বিএনপি সরকারের অধীনে মাননীয় স্পিকার ফ্যাসিস্ট চক্রের অনাচার লুটপাট দুর্নীতি এসকল উত্তরে থেকে সূত্রে পাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে বিএনপির যেভাবে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিল একই চক্রের কারণে 2026 সালে উত্তরাধিকার সূত্রে পাওয়ার ঋণ খেলাফির যে কলঙ্ক এর থেকেও বিএনপি বাংলাদেশকে ইনশাল্লাহ মুক্ত করে নিয়ে আসবে মাননীয় স্পিকার।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাননীয় স্পিকার বৈদেশিক ঋণের ভারে জর্জরিত একটি রাষ্ট্র আমরা পেয়েছি। যারা বাংলাদেশকে ঋণের ভারে জর্জরিত করেছে তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে মাননীয় স্পিকার। কিন্তু বাংলাদেশকে এখনো সেই ঋণ পরিশোধ করতে হচ্ছে। বর্তমান সরকার গত পাঁচ মাসে বিদেশী ঋণের আসল এবং সুদ বাবদ রেকর্ড 204 কোটি 76 লক্ষ মার্কিন ডলার পরিশোধ করেছে মান স্পিকার যদিও ফ্যাসিবাদের যদিও ফ্যাসিবাদের লুটতরাজ টাকা পাচারের কারণে এখনো দেশের কাঁধে জনগণের কাছে হাজারো কোটি টাকার বৈদেশিক ঋণ বাকি রয়ে গিয়েছে মানুষ পিকার

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাননীয় বিরোধী দল নেতা তার বক্তব্যে একটি বিষয় উল্লেখ করেছেন বিষয়টি আমিও উল্লেখ করতে চাই শিক্ষা স্বাস্থ্য ব্যাংক বীমা অর্থকরী প্রতিষ্ঠান প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি ক্ষেত্রেই ভঙ্গুর পরিস্থিতি ছিল এখনো ক্ষেত্রবিশেষে কিছু আছে এর পাশাপাশি রাষ্ট্র এবং সমাজে ধর্মীয় সামাজিক পারিবারিক যে মূল্যবোধের অবক্ষয় এটি মাননীয় স্পিকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে দৃশ্যমান যে কোন বিবেকবান শিক্ষিত মানুষের কাছে রুচিশীল ভদ্র মানুষের কাছে এটি এখন দৃশ্যমান মাননীয় স্পিকার ফ্যাসিবাদ শাসনামলে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কেড়ে নেওয়া হয়েছিল বাক স্বাধীনতা বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে বাক স্বাধীনতা অবারিত মাননীয় স্পিকার কিন্তু আমাদের মনে রাখা দরকার বাক স্বাধীনতা যেন বাক শালীনতার সীমা লঙ্ঘন না করে মাননীয় স্পিকার

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাননীয় স্পিকার আমরা যেরকম চাইনা দেশের জনগণের কাঁধে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসুক মাননীয় স্পিকার যেকোনো বিবেকবান মানুষ যেকোনো দেশপ্রেমিক রাজনীতিবিদ অবশ্যই আমরা চাইনা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেন সংস্কৃতি যেন গালাগালিতে পরিণত হয় এজন্যই মাননীয় স্পিকার আমাদের সবাইকে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার পারিবারিক পরিবেশে আমরা যে সকল কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না কেন আমরা জনপরিষদেও সেই শব্দগুলো ব্যবহার করবো। কেন আমরা জনপরিসরেও সেই শব্দগুলোকে পরিহার করবো না মাননীয় স্পিকার? আপনার মাধ্যমে

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি এটি সকল সদস্যের কাছে দেশের সকল বিবেকবান নাগরিকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। মাননীয় স্পিকার আমরা যদি সত্যিকারভাবে সবাই এ ব্যাপারে একমত হই আসুন আমরা তাহলে গালাগালি সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করি।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাননীয় স্পিকার এই দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের বিভিন্ন সময় লাখো মানুষ জীবন দিয়েছে 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী গণউদ্বোধন এর সময় গুলি করে পাখির মতন মানুষকে হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার ন্যায়পরায়ণতা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই সকল শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য বলে মাননীয় স্পিকার আমি বিশ্বাস করি দিলেও হবে রক্তের ঋণ পরিশোধ করা যেহেতু আমাদের পবিত্র দায়িত্ব মাননীয় স্পিকার সেজন্য গণতান্ত্রিক জনগণ একটি দলকে একটি দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং একটি দলকে বিরোধী দলের ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছে মাননীয় স্পিকার সুতরাং সরকারি দলই বলি বিরোধী দলই বলি আমরা সবাই মিলে আসুন একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি মাননীয় স্পিকার

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

এবং সে কারণে মাননীয় স্পিকার সব সময় আমি বলার চেষ্টা করি আমি বলে থাকি মাননীয় স্পিকার সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ মাননীয় স্পিকার

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মহাশয় স্পিকার বক্তব্যের শেষে এসে আমি একটি কথা বলতে চাই গণতন্ত্রের জনগণের কাছে আমার আহ্বান আসুন গণতন্ত্রের পক্ষের শক্তির মধ্যে বিভেদ বিরোধ কিন্তু শেষ পর্যন্ত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে পুনর্জীবিত করতে পারে সেই পথকেই হয়তো সুগম করতে পারে এটি যেন আমরা ভুলে না যাই মাননীয় স্পিকার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই শহীদদের প্রতি কর্তব্যের অংশ হিসেবেই অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র মেরামতের কাজ চালিয়ে যেতে হবে মাননীয় স্পিকার কর।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মাননীয় স্পিকার গণতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে সারা পৃথিবীতেই সেটি থাকে রাজনৈতিক প্রতিযোগিতাও থাকবে এটিও ডেমোক্রেটিক প্র্যাকটিস কিন্তু ভিন্ন মতকে যেন শত্রুতায় রূপ না নেয় মাননীয় স্পিকার সে ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মাননীয় স্পিকার পরিশেষে বক্তব্য শেষ করার আগে দিয়ে আমি আজকের এই অধিবেশনের সমাপ্তি যেহেতু ঘটবে সেজন্য মাননীয় স্পিকার সংসদ পরিচালনার জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই ডেপুটি স্পিকারকে মন্ত্রীসভার মাননীয় সদস্য মাননীয় চিফ হুইপ এবং হুইপ সহ মাননীয় বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় চিফ হুইপ সকল সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই ম্যাম স্পিকার।

তারেক রহমান

ঢাকা-১৭ · আসন ১৯০প্রধানমন্ত্রী

মান স্পিকার আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মন্ডলীর মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সচিবালয় সার্জেন্ট আর্মস সচিব সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে আমি আবার আরো ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক পুলিশ ফায়ার সার্ভিস সহ গণপূর্ত বিদ্যুৎ টেলিফোন বিভাগ নিরাপত্তা বাহিনী সহ যে সকল সাংবাদিক ভাইয়েরা পার্লামেন্টে কাজ করেন সহ সংশ্লিষ্ট সকল সেবা দানকারী সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশন সহ গণমাধ্যমের সকল সাংবাদিক কর্মকর্তা এবং কর্মচারী দিবেন্দ্রকে আবারও মাননীয় স্পিকার আপনাকে সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

মাননীয় সদস্যবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রথমে পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি অধিবেশন জুড়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রমকে এগিয়ে নিতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় সদস্যবৃন্দ মতের ভিন্নতা গণতন্ত্র সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ পরস্পরের শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক চর্চাকে আরো সমৃদ্ধ করে কিছুক্ষণ আগেই মাননীয় সংসদ নেতা গালাগালি সংস্কৃতি পরিহার করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন অতএব আগামী অধিবেশন সমূহে সকল মাননীয় সদস্য সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্যকে সমন্বিত রাখবেন বলে আশা করি দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে সর্বোচ্চ স্থানে রেখে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব এই প্রত্যাশা ব্যক্ত করছি মাননীয় সদস্যবৃন্দ ত্রিদেশ জাতীয় সংসদে অধিবেশনের কার্যক্রম শুরু হয় 27শে আগস্ট 2026 তারিখে এবার অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই অধিবেশনে ছয়টি বিল উত্থাপিত এবং ছয়টি বিল পাস হয়েছে আইন প্রণয়ন কার্যবলীর পাশাপাশি এই অধিবেশনে 35 টি সংসদীয় কমিটি গঠন ও পুনঃ গঠন করা হয়েছে এছাড়াও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে সংসদীয় কার্যপ্রণালীর বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ প্রদান করেছেন এবং বিধি মোতাবেক নোটিশ সমূহ নিষ্পত্তি করা হয়েছে এই উদ্বিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সম্মানিত সদস্যগণ সর্বমোট 144 টি প্রশ্নের নোটিশ প্রদান করেছেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 15 টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য 2676 টি প্রশ্নের নোটিশ পাওয়া যায় এর মধ্যে মাননীয় মন্ত্রীগণ এ অধিবেশনে 1678 টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন মাননীয় সদস্যবৃন্দ সংসদ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই একই সঙ্গে ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলের নেতাকে মন্ত্রীসভার সম্মানিত সদস্যবৃন্দকে মাননীয় চিফ হুইপ হুইপ বৃন্দ এবং মাননীয় বিরোধী দলের চিফ হুইপ এবং এই সংসদের সকল মাননীয় সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় ডেপুটি স্পিকার এবং সভাপতি মন্ডলী সকল সদস্যের প্রতি যাদের প্রজ্ঞা অভিজ্ঞতা ও সহযোগিতায় অধিবেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে ধন্যবাদ জানাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরের কর্মকর্তা কর্মচারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চিকিৎসক ফায়ার সার্ভিস গণপূর্ত বিদ্যুৎ এবং টেলিফোন বিভাগ সহ সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে একই সঙ্গে জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ সংস্থা বাংলাদেশ বেতার সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমে সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় সদস্যবৃন্দ সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সুসংহতকরণে আমাদের সম্মিলিত দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে সংসদীয় রীতি ও কার্যপ্রণালীর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা জনগণের আশা প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবো এটাই প্রত্যাশা দেশ ও জাতির অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে আমি ত্রয়দশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করছি

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

বিজ্ঞাপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি তৃতীয় 2026 খ্রিস্টাব্দের তৃতীয় অধিবেশন 1433 বঙ্গাব্দের 26 এ ভাত্র মোতাবেক 2026 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করছি। স্বাক্ষর করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মাননীয় সদস্যবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ।