মূল লেখায় যান
← এই দিনের সব বক্তব্য

সংসদের বক্তব্যের পাঠ্য · এই সম্প্রচার থেকে

এই দিনের অন্য সম্প্রচারের বক্তব্যসহ একসঙ্গে পড়ুন →

কে কী বললেন

প্রতিটি বক্তার অডিও আলাদা করে পাঠ্য তৈরি করা হয়েছে। কণ্ঠ ও পাঠ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত; উদ্ধৃতির আগে মূল অডিও মিলিয়ে নিন।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

তারকা চিহ্নিত প্রশ্ন 869 উত্থাপন করার জন্য মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর দুই কে আহ্বান জানাচ্ছি

মোঃ জাহান্দার আলী মিয়া

মাদারিপুর-২ · আসন ২১৯

সম্মানিত স্পিকার আমি মোহাম্মদ জাহানদার মিয়া 219 মাদারপুর 2 সড়ক পরিবহন ও সেতু মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমান মাদারপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতায় রাস্তার পরিমাণ কত উপজেলা ওয়ারে হিসাব কি এবং উক্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হইবে কিনা ধন্যবাদ স্পিকার

শেখ রবিউল আলম

ঢাকা-১০ · আসন ১৮৩

ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে মাদারীপুর জেলার সড়ক ও জনপদ বিভাগের আওতায় রাস্তার পরিমাণ 158 কিলোমিটার শিবচর উপজেলায় 21 কিলোমিটার মাদারীপুর সদর উপজেলায় 64 কিলোমিটার কালকিনি উপজেলায় 32 কিলোমিটার রাজইর উপজেলায় 18 কিলোমিটার ডাসার উপজেলায় 23 কিলোমিটার এবং এই জেলা এবং উপজেলা পর্যায়ের রাস্তা সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প যেগুলি চলমান আছে এবং যেগুলি গৃহীত হয়েছে বিস্তৃত এখানে উল্লেখ করা আছে অতএব এটা একটু বেশ বড় আপনি যদি পঠিত আকারে গণ্য করেন পহলে অনুরোধ করছি, কি পটিক আকারে গণ্য করবো আজকে?

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

মাননীয় মন্ত্রী পঠিত বলে গণ্য করা হোক। মাননীয় সদস্য জাহান্নার আলী মেয়ে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।

মোঃ জাহান্দার আলী মিয়া

মাদারিপুর-২ · আসন ২১৯

মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয় যথার্থ উত্তর দিয়েছেন আমি উনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমি মাদারীপুর দুই আসন থেকে নির্বাচিত হয়েছি আপনি মাদারীপুর 1991 সালের আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন আপনি মাদারপুরা বন্যা জনিত এলাকা পরিদর্শন করেছেন আমাদের সেই দিনের মরহুম শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ইউনুস খান সাহেবের সাথে আমি সেই মাদারপুর দুই আসন যে আসনটি কলঙ্কিত করেছেন পেসি সরকারের

মোঃ জাহান্দার আলী মিয়া

মাদারিপুর-২ · আসন ২১৯

প্রশ্ন করবো। যে আমি যাচ্ছি মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আজকে সেই জায়গায় গত 17 বছরের কাজের নামে রাস্তা সংস্কার করতে গিয়ে রাস্তা নতুন করতে গিয়ে প্রচুর অর্থ আত্মসাৎ এর মাধ্যমে বিদেশে পাচার করেছেন। আজকের সেই রাস্তাগুলো সংস্কার জরুরি করা প্রয়োজন আমি মনে করছি এবং মাদারপুর বাসী বিশেষ করে আমার আমাদের রাজহুর টেকের আট থেকে শুরু করে বরিশাল পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আপনি ওই পথ দিয়ে যাতায়াত করেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার সড়ক সেতু মন্ত্রীর কাছে বিনয়ের সহিত আবেদন করছি যে আপনার আজকে মাদারপুরের মানুষ বিভিন্নভাবে আমাদের তিরস্কার করছেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কোন গাড়ি গাড়া ঠিকমতো চলছে না প্রত্যেকদিন একটি করে নয় বেশ কিছু আপনার দুর্ঘটনা ঘটে যার ফলে অকালে জীবন ঝরে যায় আমি সেই ট্র্যাকের হাট থেকে ভোর ঘাটা পর্যন্ত রাস্তা সংস্কার কতদিনে মাননীয় মন্ত্রী মাদ্রাসা কাপড় মাধ্যমে জানতে চাই এবং

মোঃ জাহান্দার আলী মিয়া

মাদারিপুর-২ · আসন ২১৯

শিবচরে এবং পদ্মা সেতুর সাথে সড়কটি মারাত্মকভাবে অকার্যকর যাতায়াতের খুবই খারাপ অবস্থা মানুষ কিন্তু অন্যান্য জায়গা দিয়ে মানুষ

শেখ রবিউল আলম

ঢাকা-১০ · আসন ১৮৩

ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমি মূল প্রশ্নই বলেছি যে মাদারীপুরের যে সমস্ত সংস্কার কার্যক্রম চলমান আছে সেটা উল্লেখ করা আছে এখানে আবার কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমি নিশ্চিত যে মাননীয় সংসদ সদস্য যে রাস্তাটি সংস্কারের কথা বলেছেন সেটি এই বছরের সংস্কারের কাজের মধ্যে অন্তর্ভুক্ত আছে কারণ যেহেতু 148 কিলোমিটার রাস্তা প্রত্যেকটা উপজেলার এই আমাদের সড়ক বিভাগের অধীনে যে রাস্তাগুলি আছে তা সংস্কারের অন্তর্ভুক্ত করার জন্য পিএমপি পদ্ধতিতে উল্লেখ করা হয়েছে এবং ডিও লিটারগুলি আমলে নিয়ে প্রকল্প নেয়া হয়েছে। আমার বিশ্বাস যে উনার ওই দাবীকৃত রাস্তাটি এ বছরই সংস্কারের আওতাভুক্ত থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মুহাম্মাদ আলী আছগার

পাবনা-৩ · আসন ৭০

ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন প্রশ্নের উত্তর দিয়ে মাননীয় স্পিকার আমার সম্পূরক প্রশ্ন হলো আমার নির্বাচনী এলাকা পাবনা তিন তিনটি উপজেলা নিয়ে গঠিত চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর এই তিনটি উপজেলায় অসংখ্য রাস্তা অসংখ্য সড়ক এগুলো বেহাল দশা এই বেহাল দশা এই সবগুলো সরব পিএমপির আওতাভুক্ত করা হয়েছে কিনা না হয়ে থাকলে এর আওতাভুক্ত করা হবে কিনা হলে কবে নাগাদ মাননীয় স্পিকার আমি আপনার মাঝে মহানি মন্ত্রী মহোদয় কাছে জানতে চাই। ধন্যবাদ মহানি মন্ত্রী।

শেখ রবিউল আলম

ঢাকা-১০ · আসন ১৮৩

ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য পিএমপি একটা চলমান প্রক্রিয়া রাস্তাগুলি সংস্কার করা হয় তো সেই চলমান প্রক্রিয়া উপজেলা পর্যায়ে যে বিস্তীর্ণ রাস্তার কথা উনি বলেছেন সেটা রোডস এন্ড হাইওয়ে রাস্তা কিনা এটা আমি নিশ্চিত নই তো এখানে এলজিআরডি রাস্তাও আছে সেই রাস্তাও হয়তো সংস্কারের প্রয়োজন হতে পারে কিন্তু মহাসড়ক বিভাগের অধীনে যে সমস্ত রাস্তা আছে পিএমপি চলমান প্রক্রিয়ায় উপজেলা ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যে মধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর তার দাবিকৃত রাস্তাটি যদি গ্রহণ করা না হয়ে থাকে তো সুনির্দিষ্ট নোটিশ দিলে আমি অথবা ডিও দিলে আমি সেটা গ্রহণ করে নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।

ফাহমিদা হক

মহিলা আসন-১৮ · আসন ৩১৮

নীয় স্পিকার, মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মহোদয়ের কাছে অনুগ্রহ করে বলবেন কি, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ থেকে ২০২৫ এর মেয়াদকাল শেষ হইবার পর এই সময়কার অর্জন, ঘাটতি ও ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন করে ২০২৬ পরবর্তী সময়ের জন্য নতুন জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য হেল্পলাইন, পুলিশ, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা সমন্বিত ডিজিটাল রেফারেল সিস্টেম চালুর উদ্যোগ আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।

ফারজানা শারমীন

নাটোর-১ · আসন ৫৮

মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আসলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি যেহেতু আমাদের নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন এখানে উপস্থিত নেই আমি তার হয়ে উত্তরটা দেয়ার চেষ্টা করছি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা 2013 থেকে 2025 এর মেয়াদ শেষ হবার পর অর্জন ঘাটতি ও নতুন ঝুঁকি মূল্যায়ন করে 2026 পরবর্তী সময়ের জন্য নতুন জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন মাননীয় স্পিকার এটি একটি লম্বা উত্তর আমি শুধু অল্প একটু বলে বাকিটুকু পঠিত বলে গন্ড হলে ভালো হতো একটু বলে দিচ্ছি 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের প্লাটফর্ম ফর এক্সচেঞ্জ এর 124 যে অনুচ্ছেদে সকল স্তরের নারীর প্রতি স্বয়ংসেধক দৈর্ঘ্যকরণে একটি সমন্বিত পরিকল্পনার প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে 1993 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারীর প্রতি স্বয়ংসা বিলোপ ঘোষণার ধারা 4 ই এ নারীর প্রতি যেকোনো ধরনের স্বয়ংসা প্রতিরোধে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গীকার সমূহের যথাযথ বাস্তব এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ও সমাজের সম্মিলিত প্রতিষ্ঠানের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন বন্ধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নারী ও শিশুর প্রতি স্বয়ংসা প্রতিরোধে জাতীয় পরিকল্পনা 2013 2025 প্রথম মেয়াদে প্রণয়ন করে ইতিমধ্যে 2015 2030 মেয়াদে জাতীয় সংঘ টেক্সি উন্নয়ন অভিষ্ট গ্রহণ করেছে। দারিদ্রতা নির্মূল জেন্ডার সমতা অর্জন নারী কন্যা শিশুর সুরক্ষা এবং ক্ষমতায়ন ইত্যাদি অর্জনে এসডিজিতে বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্থভুক্ত করা হয়েছে। ফলে 2013-2025

ফাহমিদা হক

মহিলা আসন-১৮ · আসন ৩১৮

মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই, কবে নাগাদ সমন্বিত ডিজিটাল রেফারেল ব্যবস্থা থেকে আমরা সুযোগ পেতে পারি?

ফারজানা শারমীন

নাটোর-১ · আসন ৫৮

ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এটার কম্পাইলেশন থেকে শুরু করে যে সিস্টেম ডেভলপমেন্টের প্রয়োজন আছে এই কাজগুলো পরিকল্পনা মাফিক চলছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আপনারা এটা ইনিশিয়েটিভটা দেখতে পাবেন এবং আস্তে আস্তে পরিবার কল্পনার বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় স্পিকার।

লুৎফুর রহমান

কক্সবাজার-৩ · আসন ২৯৬

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার তারা চিহ্নিত প্রশ্ন 871 এই মহান সংসদে উপস্থাপন করলাম রেল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দেশে রেলপথের পরিমাণ কত মিটার গেজ ও ব্রডগেজ পৃথকভাবে হিসাব কি এবং নতুন রেলপথ সম্প্রসারণ করিবার পরিকল্পনা আছে কিনা থাকলে তাহা কি ধন্যবাদ মাননীয় স্পিকার

শেখ রবিউল আলম

ঢাকা-১০ · আসন ১৮৩

ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে বলছি বর্তমানে বাংলাদেশের মোট রেলপথ রুট হিসেবে হচ্ছে 3428.09 কিলোমিটার এবং ট্রাক হিসেবে আছে 4828.09 কিলোমিটার গেজের হিসাবটা ঠিক এরকম মিটার গেজ 1591.43 কিলোমিটার ব্রড গেজ 1066.60 কিলোমিটার ডুয়েল গেজ 770.06 কিলোমিটার মোট 3428.09 কিলোমিটার হচ্ছে রুটের হিসাব ট্রাকের দৈর্ঘ্য যদি আমি ধরি মিটার গেজ আছে 2307.3 83 km ব্রড গেজ আছে 1434.19 km এবং ডুয়েল গেজ আছে 1084.526 km। ইতিমধ্যে যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে বিস্তৃত উল্লেখ আছে পঠিত হিসেবে গণ্য করার জন্য অনুরোধ।

লুৎফুর রহমান

কক্সবাজার-৩ · আসন ২৯৬

মাননীয় স্পিকার আপনাকে এবং মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। আমার প্রশ্ন হলো বাংলাদেশের রেল পরিসভা একটা অলাভজনক প্রতিষ্ঠান। অথচ পার্শ্ববর্তী দেশ এবং অনেক দেশেই রেল পরিসভা একটা লাভজনক। গত অর্থবছরে আমার আমি যদি ভুল না করি 2025 2026 সালে

লুৎফুর রহমান

কক্সবাজার-৩ · আসন ২৯৬

পরিবহন বাবদ ক্ষতি হয়েছে লোকসান হয়েছে 1890 কোটি টাকা আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীকে যে রেলকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কোন আপনার মন্ত্রণালয়ের কোন পরিকল্পনা আছে কিনা এবং কক্সবাজারে একটা সুন্দর রেল আইকনিক রেল স্টেশন হয়েছে এখানে যদিও ক্যাপাসিটি 24 টা রেল চট্টগ্রাম এবং এবং ঢাকা অভিমুখে যাওয়ার চাহিদা যাওয়া যেতে পারে কিন্তু যায় মাত্র চারটা এবং এটা কক্সবাজার চট্টগ্রাম এবং কক্সবাজার ঢাকার এই রেলপথ রেলওয়ে হিসাব মতে এটা একটা লাভজনক পথ তো আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন রাখতে চাই যে এই লাভজনক পদে আরো অধিক লাভ হওয়ার জন্য তিনি আরো অধিক রেল বগি অথবা রেল চালু করবেন কিনা এই পথে ধন্যবাদ মাননীয় স্পিকার।

শেখ রবিউল আলম

ঢাকা-১০ · আসন ১৮৩

ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য রেল খাতে এ বছরের যে লসের কথা উল্লেখ করেছেন 10890 এটা সঠিক পাশাপাশি বলি এই গত ছয় মাসে রেল গত বছরের চেয়ে অধিক উপার্জন করেছে 225 কোটি টাকা অর্থাৎ গত বছরের চেয়ে কিন্তু লস 225 কোটি টাকা কমেছে ছয় মাসে এটা সত্য যে আমাদের লস হয় কিন্তু আমাদের রেললাইন গুলি সেই 1930 1940 এবং 1970 সালের মধ্যে আমাদের এই লাইনগুলি আপনার ওই সময় স্থাপন করা হয় যার জন্য অনেক পুরানো লাইন হয়ে যাওয়ার ফলে আর মিটার গেজ লাইনের আপনার যন্ত্র অংশ এভেলেবেল না হওয়ার কারণে এটার মেইনটেনেন্স ব্যাটা অনেক বেশি আমরা এটা কমিয়ে আনার চেষ্টা করছি আর কক্সবাজার টু ঢাকা যে রেললাইনটা আছে এটার চাহিদা আছে দুই জোড়া ট্রেন চলে লোকমোটিভ এবং ক্যারেজের অভাবে আমরা ট্রেন সংখ্যা বাড়াতে পারছি না আমরা লোকমোটিভ এবং ট্রেন আপনার ক্যারেজ সংগ্রহের জন্য ইতিমধ্যে দুটি প্রকল্প নিয়েছি আমরা অতি অল্প সময়ের মধ্যে লোকমোটিভ এবং ক্যারেজ পেয়ে যাব পাশাপাশি বেসরকারি খাতে এই লাইনটির জন্য বেশ কয়েকটি প্রস্তাবনা আছে ট্রেন চলাচল করবার জন্য সেগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি বিবেচনাধীন নিয়েছি আশা করছি বেসরকারি উদ্যোগেও এই লাভজনক লাইনটি আপনার টেল সার্ভিস নিশ্চিত করবা তে আমরা সক্ষম হবো অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মারজিয়া বেগম

মহিলা আসন-৩৮ · আসন ৩৩৮

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ রেলপথ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি লক্ষীপুর জেলা এখনো জাতীয় রেলওয়ে স্টেশনের নেটওয়ার্কের বাইরে থাকায় অত্র এলাকার লাখো মানুষের যাতায়াত এবং কৃষি ও বাণিজ্য পণ্য ও পরিবহনে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হইতেছে বিষয়টি মন্ত্রণালয় অবগত আছে কিনা অবগত থাকলে লক্ষীপুর জেলার অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সহজ যোগাযোগের সুবিধার্থে পার্শ্ববর্তী জেলা যেমন নোয়াখালী চৌমহনি বা চাঁদপুর হইতে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে জেলাটিকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনিবার কোন পরিকল্পনা সরকারের আছে কিনা এবং থাকিলে জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে এই রুটে নতুন রেললাইন স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্প গ্রহণের কার্যকর পদক্ষেপ সরকার কবে নাগাদ গ্রহণ করিবে ধন্যবাদ মাননীয় স্পিকার

শেখ রবিউল আলম

ঢাকা-১০ · আসন ১৮৩

ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য বর্তমানে বাংলাদেশে 49 টি জেলায় রেল সংযোগ আছে অর্থাৎ 15 টি জেলায় রেল যোগাযোগ নেই এই 15 টি জেলার মধ্যে থেকে 10 টি জেলায় রেল সংযোগ নতুন করে স্থাপনের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি যে 10 টি জেলার পরিকল্পনা গ্রহণ করেছি লক্ষীপুর তার মধ্যে আছে এবং এই 10 টি জেলার মধ্যে পাঁচটি জেলার ফিজিবিলিটি স্টাডি মানিকগঞ্জ শুরু হয়েছে লক্ষ্মীপুর অফ ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। আমরা মনে করছি যে ফিজিবিলিটি স্টাডির পর নতুন যে 10 টি জেলা আমরা রেল যোগাযোগ স্থাপন করতে চাই, নেটওয়ার্কের আওতায় আনতে চাই। লক্ষ্মীপুর তার মধ্যে প্রাধান্য পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।

মোঃ আব্দুস সাত্তার

নীলফামারী-১ · আসন ১২

মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আব্দুস সাত্তার 12 নীলফামারী এক বস্ত্র পাট মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 12 নীলফামারী এক ডোমা ডিমলায় একসময় পাটের সোনালী যৌবন ছিল বর্তমানে পাট চাষীরা পাট চাষে অনাগ্রহী কারণ তারা তেমন কোন দাম পাইতেছে না পাট ভিত্তিক কলকারখানা গড়িয়া না উঠায় পাট চাষীদের মানবতার জীবন যাপন করতে হইতেছে। পাঠভিত্তিক কলকারখানা গড়িয়া তুলেতে সরকার করো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মানে

মোঃ শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ · আসন ১৬৭

ধন্যবাদ মাননীয় স্পিকার পাশাপাশি ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকেও সারাদেশে সোনালী আজ খ্যাত পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে সরকার ইতিমধ্যে যে সকল পদক্ষেপ গ্রহণ করছে তার নিম্নরূপ পাট শিল্প উন্নয়ন আভ্যন্তরীণ বাজারে পাটজাত পণ্যের চাহিদা ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পাটের ন্যায্য দাম নিশ্চিত কল্পে এবং কৃত্রিম মোড়ক ব্যবহার জনিত দূষণ রোধকল্পে বাধ্যতামূলক পাটজাত মোরক ব্যবহার নিশ্চিত করনের লক্ষ্যে সরকার পণ্যে পাটজাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 প্রণয়ন করেছে। পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক প্রণোদনা প্রদান করছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার পিএলসি জেডিপিসি এর মাধ্যমে সরকার ক্ষুদ্র পাট শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা প্রদান করছে পাটপণ্যের প্রচার প্রসারের লক্ষ্যে বিভিন্ন দূতাবাসে পাটপণ্য কর্নার স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট অধিদপ্তর ও জেডিপিসি যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পাটপণ্য মেলার আয়োজন করছে ইতিমধ্যে বিজিএমসির প্রতিষ্ঠা মিলের উৎপাদন কার্যক্রম সরকার ঘোষিত 31 দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা বা পিপিপি এর মাধ্যমে চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই এপিপি এবং পিপিপি এবং এই ইজারা পদ্ধতির মাধ্যমে বেশ কিছু মিলও আমরা এই সরকারের এই ছয় মাসের মাথায় আমরা বেসরকারি উদ্যোক্তাদেরকে হস্তান্তর করেছি এবং এই অবস্থায় সরকারিভাবে দেশে নতুন কোন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বরং সরকারি নীতি সহায়তা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে ও এই সেক্টরে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করা এই সরকারের লক্ষ্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ

মোঃ আব্দুস সাত্তার

নীলফামারী-১ · আসন ১২

মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ। কৃষি দপ্তরের বিভিন্ন তথ্য অনুযায়ী ডুমার ও ডিমনা উপজেলায় সাধারণত প্রায় 2000 হেক্টর জমিতে পাট চাষ হয়ে থাকে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বিজেএমসি এর অধীনে থাকা বন্ধ পাটকলগুলো সরকার মূলত বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা? নীলফামারী জেলায় বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত নীলফামারী টেক্সটাইল মিলস পিপিপি এর পিপিপি এর অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে পুনরায় চালু করা হবে কিনা এবং সেই সাথে ডোমার উপজেলায় নতুন পাটকলের কোন প্রকল্প চালু করার সিদ্ধান্ত সরকারের আছে কিনা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রী মহোদয়ের কাছে আরো জানতে চাই ডোমার ও ডিমনা উপজেলার বিপুল সংখ্যক বেকার যুব সমাজকে বস্ত্র কল ও তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি হিসেবে করিয়া তুলিবার জন্য একটি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত সরকারে আছে কিনা এ বিষয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংশোধিত বিষয় মন্ত্রীর কাছে জানতে চাই ধন্যবাদ আপনাকে

মোঃ শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ · আসন ১৬৭

ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে আমি একটু আগেই বলেছি বন্ধ পাটকল গুলো বেসরকারি কর্মের মাধ্যমে চালু করার প্রক্রিয়া চলমান আছে মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্বের সহিত এই বিষয়টি বিবেচনা করছেন আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল যে কর্মসংস্থান বৃদ্ধি করা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের আলোকে আমরা সরকার গঠনের পরেই প্রত্যেকটা বন্ধ মিলগুলো চালু করার ক্ষেত্রে দেশি বিদেশি উদ্যোক্তাদেরকে নিয়ে কিভাবে সহজীকরণে অতি দ্রুত সময়ের মধ্যে এগুলো বেসরকারি খাতে দেওয়া যায় সে ব্যাপারে কার্যক্রম চলছে ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য বলেছেন উনার এলাকায় নীলফামারী টেক্সটাইল মিল চালু করার ব্যাপারে আমি আপনাকে অবগত করতে চাই আমার 25 টা জুট মিলের মধ্যে নীলফামারী টেক্সটাইল মিলের আসলে এই নামটা আমি আমার কাছে হচ্ছে না তবে নীলফামারীতে একটি জুট মিল আছে দারওয়ানি জুট মিল এই দারওয়ানি জুট মিলটি ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য বেসরকারি সেক্টরকে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া করে ইভ্যালুয়েশন করে চূড়ান্ত অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আছে কিছুদিনের মধ্যেই এই মন্ত্রী পরিষদের যে কমিটি আছে সেই কমিটিতে অনুমোদন হলে আমরা এই মিলটি অতি দ্রুত সময় চুক্তি সম্পন্ন করে চালু হবে ইনশাআল্লাহ বেসরকারি করনের মাধ্যমে আপনাকে নিশ্চিত করতে পারি এই মিলটি দ্রুত সময়ের মধ্যে চালু হবে। পাশাপাশি আপনি বলেছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আপনার নির্বাচনী এলাকা ডোমারে হবে কিনা? আমি আগেই বলেছি আমরা এখন নতুন করে আসলে কোন ইনস্টিটিউট কোন টেক্সটাইল টিভিআই অথবা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অথবা কলেজ স্থাপন করার আমরা কোন কর্মসূচি গ্রহণ করিনি কারণ ইতিমধ্যেই যে প্রতিষ্ঠানগুলো চালু আছে এই প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেন্ধেন করে এটাকে প্রকৃত অর্থে যাতে কার্যকরী হয় এখান থেকে যারা ছাত্ররা বের হবে বিভিন্ন ডিপ্লোমা কোর্স করবে বিভিন্ন কোর্স করে বের হবে তাদেরকে আমরা কর্মক্ষম করা কাজের পরিবেশ করে দেওয়া এবং তাদেরকে ডাটাবেস করা আমরা ইতিমধ্যে দেখেছি এ যাবতকালে যারা এখান থেকে বের হয়েছে আসলে এটার কোন ডাটা নাই এরা আসলে কি চাকরিতে আছে তারা কি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা এই সেক্টরে আছে না অন্য কোন সেক্টরে চলে গেছে। আমরা এটাকে একটা মনিটরিং একটা পদ্ধতির মাধ্যমে নিয়ে আসছি যে এই ট্রেনিংগুলো করার পরে তারা কোথায় কোথায় যাচ্ছে এবং আমরা আগেই বলেছি একটু আগেই যে তাদেরকে আমরা এই ইন্টার্নি করার জন্য প্রাইভেট সেক্টরে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে আমরা চুক্তিবদ্ধ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমরা টিবিআই অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বা ধন্যবাদ মানুষকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।

হেলেন জেরিন খান

মহিলা আসন-৯ · আসন ৩০৯

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে মাদারীপুর জেলা পাট উৎপাদনের জন্য বিখ্যাত আরো বিখ্যাত হলো মাদারীপুরে পাট শিল্পকে কেন্দ্র করে অতীত দিনে বেশ কিছু মিল ছিল বিশেষ করে চর্মগুরিয়া বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হিসেবে পরিচিত ছিল এবং এখানে বেশ কিছু জুট মিল ছিল যেমন এয়ার হাওলাদার জুট মিল চর্মগুরিয়া জুট মিল মাদারীপুর স্পিনিং মিল সহ অনেকগুলো মিল বন্ধ আছে। এখানে প্রায় 20,000 এর মতো লোকের কর্মসংস্থান ছিল। বর্তমানে সেগুলো বন্ধ অবস্থায় আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই এগুলো নতুনভাবে আবার চালু করার কোন পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।

মোঃ শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ · আসন ১৬৭

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ আমি আগেই বলেছি অবশ্যই সরকারি ব্যবস্থাপনায় যে মিলগুলো আছে বন্ধ এগুলো চালু করার প্রক্রিয়া দিন চলছে বেসরকারি অনেক উদ্যোক্তরা আছেন বিভিন্ন সমস্যার কারণে সেই মিলগুলো তারাও চালাতে পারছেন না আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে নীতি সহায়তা দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের অর্থনৈতিক সমস্যা থাকলে সরকার অনেকগুলো পদক্ষেপ এবার গ্রহণ করেছে বন্ধ মিলগুলো চালু করার ক্ষেত্রে ইভেন বিভিন্ন প্রণোদনা বিভিন্ন সেক্টর ওয়াইজ মানে অর্থমন্ত্রী এখানে আছেন প্রায় 60 হাজার কোটি টাকা এই বন্ধ মিলগুলো চালু করার জন্য একটা বিভিন্ন সেক্টর ওয়াইজ বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রজেক্ট দেয়া হয়েছে যারা যথাযথ কাগজপত্র তারা স্থাপন করে প্রোভাইড করে তাদের এই রোগ্ন শিল্পগুলোকে যদি সত্যিকার অর্থের অভাবে সেখানেও সরকার অনেকগুলো ব্যবস্থা করেছে মিলগুলো চালু করার জন্য। এখানে মাদারীপুর স্পিনিং মিলের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই মিলটি আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ। গত সরকারের সময় এই মিলটি এরকম অনেকগুলো মিল আছে। তারা বিভিন্নভাবে এই মিলগুলো অনেকগুলো বিক্রি করেছে। অনেকগুলো তারা প্রাইভেট সেক্টরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। আসলে যে মিলগুলো বিক্রি হয়ে গেছে চূড়ান্তভাবে একদম বিক্রি চুক্তি সম্পন্ন করে সবকিছু কমপ্লিট হয়ে গেছে এ ব্যাপারে আমাদের আসলে সরাসরি কোন কিছু করার থাকে না। তবে মাদারীপুর টেক্সটাইল মিলের কর্তৃপক্ষরা আমার কাছে এসেছিল। আমরা মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী সহ আমরা বসেছি। আমরা তাদেরকে সহায়তা দেওয়া তারা চালানোর জন্য চেষ্টা করছে আমরা তাদেরকে সহায়তা দেওয়ার জন্য বিভিন্নভাবে তাদের যে সমস্যা আছে সে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তাদেরকে ব্যাংকিং সেক্টরে সহায়তা দেওয়া যায় আমি আপনার কাছে মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে সবাইকে বলতে চাই আমরা সরকারি মিলগুলো যেমনিভাবে চালু করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করছি বেসরকারি প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই যারা এই শিল্পকে আপনারা সমৃদ্ধ করতে চান যারা প্রাইভেট সেক্টর ও মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালু করতে চান আমরা সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা ব্যাংকিং সেক্টরে কোন লোন বা যেকোনো বিষয়ে সহায়তার প্রয়োজন হলে আমরা আপনাদেরকে সহায়তা করব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সচে আপনাকেও ধন্যবাদ

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। আমি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে একটি বিবৃতি রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

মীর শাহে আলম

বগুড়া-২ · আসন ৩৭

ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা বিরোধী নেতা এবং মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এটার প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি বিবৃতি দানের জন্য দাঁড়িয়েছি পয়লা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল 45475 জন এর মধ্যে মৃত্যুবরণ করেছে 130 জন বর্তমান চিকিৎসাধীন রয়েছে 3218 জন গতকাল এই বিষয়টি আমলে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমরা যারা দায়িত্ব পালন করি প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে যৌথভাবে উনি একটি মিটিং করেছেন এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেঙ্গুর সবচাইতে এলার্মিং সময়টা হচ্ছে মার্চ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস আমরা যে রোগী এ পর্যন্ত পেয়েছি এর ডবল সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তিন মাস যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12ই সেপ্টেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত তিন মাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 জাতীয় একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এই কর্মসূচিটি আগামী 12 ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থিত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন যেমন রেড কিসেন্টের সদস্য স্কাউট রোভার স্কাউট বিএনসিসির সদস্য গার্লস গাইড দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের স্বেচ্ছাসেবক দল বিডি ক্লিন সহ এরকম যে সমস্ত স্বেচ্ছাসেবক সংগঠন আছে তাদের সমন্বয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে এটি উনি অন্তুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং সপ্তাহের প্রত্যেক শনিবার সারাদেশে এই কার্যক্রমটি জাতীয়ভাবে বা সরকারিভাবে পরিচালিত হবে আর প্রত্যেকদিন এটা তো সিটি কর্পোরেশন পৌরসভা তারাও তো এই কার্যক্রম পরিচালনা করবেই এবং 12ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যখন যে সময় এই কর্মসূচি উদ্বোধন করবেন একই সময় আরো 11 টি সিটি কর্পোরেশন 330 টি পৌরসভা 64 জেলা প্রশাসন 503 টি উপজেলা প্রশাসন ওই একই সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনের স্কাউট রেড ক্রিসেন্ট বিএনসিসি গার্লস গাইড দুর্যোগ ব্যবস্থাপনার কর্মীদের নিয়ে তারা উপস্থিত থেকে এই কর্মসূচিতে একসঙ্গে অংশগ্রহণ করবেন মাননীয় সংসদ সদস্য এবং সহকর্মীবৃন্দ এই রোগের প্রতিরোধের ব্যবস্থা আমরা এই কারণে দিচ্ছি যাতে রোগের রোগীর পরিমাণটা কম হয় এরপরেও আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সিলেট রাজশাহী এবং রংপুর বেদিত বাকি বিভাগগুলোতে অ্যালার্মিং অবস্থায় রয়েছে এই রোগ এটা আমরা রোগীদেরকে সনাক্ত করে তাদের ঠিকানা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক বিভাগ যৌথভাবে আমরা আইডেন্টিফাই করেছি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ এই বিভাগগুলোতে আপনার আক্রান্ত রোগীর পরিমাণ অনেক বেশি এবং এডিস মশার লারবার উৎপত্তিস্থল অনেক বেশি এই কারণে আমি মাননীয় সহকর্মীদের সংশোধন অনুরোধ করব আপনারা একটু মানুষের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে মানুষকে একটু সচেতনতা বৃদ্ধির ব্যাপারে একটু কাজ করবেন সবাইকে অনুরোধ করবেন যাতে বাড়ির আশেপাশে আঙ্গিনা ছাদ যেখানে ময়লা আবর্জনা পানি আটকে থাকতে পারে এডিজ মোসা লারবা উৎপত্তিস্থল যেগুলো রয়েছে বা এডিজ মোসা যেখান থেকে জন্ম নিতে পারে এই জায়গাগুলো আমরা নিজে জেলায় এবং সবাই মিলে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এর বাহিরেও অ্যালার্মিং জেলাগুলোতে উপজেলাগুলোতে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যেটি এর আগে ছিল না। একদম উপজেলা লেভেলের হসপিটালগুলোতে পাঁচটি সজ্জা ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে রেডি রাখতে বলা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিট এবং স্যালাইন সরকারের হাতে পর্যাপ্ত রয়েছে। আমি শুধু আরেকবার আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব আগামী শনিবার থেকে আগামী এবং প্রত্যেক হসপিটালে বসরের ব্যবস্থা করা হবে যাতে ওই রোগী থেকে নতুন মশা আবার কামড় দিয়ে আরেক জায়গায় গিয়ে যাতে নতুন করে রোগী তৈরি করতে না পারে আমি শুধু সহকর্মীদের এবং মাননীয় সংসদ অনুরোধ করব যে আমাদের এই কর্মসূচিতে আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে সবাই মিলে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস ডেঙ্গু হওয়ার যে মুখ্যম সময়টুকু আমরা যেন দেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্রতিরোধ গড়ে তুলতে পারি এবং এই রোগীর সংখ্যা যাতে আমরা কমিয়ে আনতে পারি ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। জনাব মুজিবুর রহমান রাজশাহী এক আপনি কি পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখতে চান? জি মুজিবুর রহমান সাহেবকে মাইক দেন।

মোঃ মুজিবুর রহমান

রাজশাহী-১ · আসন ৫২

জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাননীয় স্পিকার সংবিধানে একটা ধারা ছিল আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা সকল কাজের মূল উৎস ফাসিস্ট সরকারের আমলে এটাকে বাতিল করা হয়েছিল বাংলাদেশের শতকরা 90 জন তার চাইতেও বেশি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং মুসলমান বলে ধারণা করি আমরা আপনি কিছুক্ষণ আগে আসরের আধা ঘন্টা বিরতি দিয়েছিলেন মাগরিবের সময় আরো আধা ঘন্টা বিরতি আপনি দেবেন টার্গেট হচ্ছে আল্লাহর সেই বিধানকে তার প্রতি যারা ঈমান এনেছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে বাংলাদেশের মানুষ এই নামাজ যারা আদায় করে তাদেরকে সম্মান করে তাদেরকে সৎ বলে জানে এবং তাদের উপর আস্থা রাখে সংবিধান এটাকে গুরুত্ব দিয়েছে মাননীয় স্পিকার সেজন্য আমি আজকে আপনার এই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলতে চাই যে যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদে নামাজকে 84 বার পর্যন্ত ব্যবহার করেছে তোমরা আকিমুস সালাতু আতু জাকাত যে তোমরা নামাজ আদায় করো মানুষের চরিত্র ভালো করার জন্য যাকাত তোমরা আদায় করো যাতে ক্ষুধা দারিদ্র বেকারত্ব বাংলাদেশ থেকে দূর হয়ে যায় মাননীয় স্পিকার এই সমস্ত আলোচনা আর এই যে ঘন্টা বা আধা ঘন্টা যে সময়টুকু আপনি দিচ্ছেন এটা তো আমাদের কল্যাণের জন্য পালন মানে এটা বাস্তবায়ন হওয়া উচিত অত্যন্ত দুঃখের সাথে মসজিদে যখন যায় মাননীয় স্পিকার আপনিও আপনার মাজায় ব্যথা আছে আমি জানি এবং কিছু কষ্ট আছে আপনার আপনার সাথে সফর করে এই অভিজ্ঞতা আমার হয়েছে কিন্তু অনেকেই আছেন এখানে সুস্থ মাননীয় প্রধানমন্ত্রীও মাঝে মাঝে তিনি ফিল করেন আমি দেখেছি যে তার শারীরিক এর কারণেই মসজিদে যেতে পারেন না অথবা সেভাবে ওখানে হাজির হতে পারেন না কিন্তু অলমোস্ট অল এখানে নারী পুরুষ যারাই আছে অমুসলিমরা তাদের তো যা ধর্মীয়ভাবে যে তাদের বিশ্বাস আছে সেটা তারা পালন করবে সেখানে কোন বাধা নাই মাননীয় স্পিকার এই যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমরা এগুলা কাজে লাগানোর জন্য ঘোষণা দিচ্ছি এবং আমরা কথা বলছি এই ব্যাপারে মাননীয় স্পিকারকে আমি বলব আপনার যদি কোন ভাগ দেওয়ার সুযোগ থাকে অথবা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি এবং আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা যাদের হাতে ক্ষমতা দিবেন তার এক নম্বর কাজ হচ্ছে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে মাননীয় যাকাত আর এক মিনিট মানুষ এক মিনিটে আমি শেষ করছি। যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করবে। মাননীয় স্পিকার আমি এজন্যই বলছি মরার পর সবাই আমরা মরে যাব। মরার পরে কবরে গিয়ে প্রথম জিজ্ঞাসা কিন্তু নামাজের হবে। অতএব আমরা যাতে নিজেরা নামাজ দেশে নামাজ যাতে কায়েম হয় আমাদের সন্তানাদি যাতে সাত বছরের নামাজের প্রশিক্ষণ পায় এবং 10 বছর হলে তাকে প্রশাসনের প্রশাসনিকভাবে তাকে নামাজি বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আমি আশা করি আমার শুধু ব্যক্তিগত ব্যাপার না সকল সংসদ সদস্যের উপকারে লাগবে 100 বছর পরে কেউ থাকবে না সংসদে মাননীয় স্পিকার আপনিও থাকবেন না আমরাও থাকবো না কবরে কি অসুবিধা হবে সেদিন টের পাওয়া যাবে অতএব মেহেরবানী করে মাননীয় স্পিকার আপনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে এবং মহামান্য রাষ্ট্রপতি যিনি এখন আছেন কনসাল্ট করে যারা মূল দায়িত্ব পালন করছেন বাংলাদেশের তারা যেন সালাত কায়েম করে যাকাত চালু বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো করে দেয় এবং এ দেশটাকে সুন্দর একটি অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যায় সেজন্য আমি বিশেষ আবেদন করছি সম্মানিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

মাননীয় সদস্য এটা তো পুরোই একটা ধর্মীয় ব্যাপার প্রত্যেকের স্বাধীনতা রয়েছে নিজ নিজ ধর্ম পালন করার জন্য এবং ইসলাম মানবতার ধর্ম আপনারা নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি জানেন ধর্ম সম্পর্কে এই ধর্ম সঠিকভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে আর ধর্ম পালনে অবহেলা করলে তাকে জাহান্নামে যেতে হবে এটি তো ধর্মীয় বিধান এই ব্যাপারে তো মাননীয় সংসদ সদস্যরা সবাই অবগত আছেন এবং আশা করি তারা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহর প্রদত্ত নির্দেশ মেনে চলবেন এটা তো আমাদের উপরে অবশ্য করণীয় এটা সংসদীয় স্পিকারের নোটিশ দিয়ে এটা বলবৎ করা যাবে না তবুও আপনি আপনার সেন্টিমেন্টকে আমরা সম্মান করি এবং আমরা নিশ্চয়ই আল্লাহর প্রদত্ত নির্দেশ মান্য করার জন্য সচেষ্ট থাকবো এটা আমরা সবাই আস্তস্ত করতে পারি মাননীয় সদস্যবৃন্দ

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

এটার উপর আর না তারটা আমি পয়েন্ট অফ অর্ডার হতে পারে কারণ এটা সংসদ কাজের শৃঙ্খলার সাথে নামাজের টাইমিং বিরোধী সাথে কিছুটা সম্পর্ক আছে বাট এইটা নিয়ে তো কিছু না আচ্ছা বলেন কি মাননীয় সদস্য কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন আপনি আশা করি আপনি রুলস অফ প্রসিডিউর বইটা পড়েছেন কি ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার পেশ করা যায় নিশ্চয়ই আপনার ধারণা আছে বলেন তবু মিস্টার রাশেদুল ইসলাম রাশেদ মাননীয় সদস্য বলুন পয়েন্ট অফ অর্ডার কি

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ

শেরপুর-১ · আসন ১৪৩

আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজ আমাদের জাতীয় জীবনে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন আমি আপনার মাধ্যমে মাননীয় আপনার মাধ্যমে জাতীয় সংসদে এবং সারাদেশবাসীকে এই ব্যাপারে অবহিত করলাম মানুষকে আপনাকে ধন্যবাদ।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

মাননীয় সদস্য এটা পয়েন্ট অফ অর্ডার হলো না আবারও আমাকে বলতে হচ্ছে পয়েন্ট অফ অর্ডার চলমান কোন বিষয়ের উপর সংসদে আলোচনা হচ্ছে এমন বিষয়ে কোন ভুল ভ্রান্তি থাকলে সেটা কারেক্ট করার জন্য বলতে পারে অথবা সংসদ কাজের শৃঙ্খলা বিধানের জন্য সুতরাং এটা পয়েন্ট অফ অর্ডার হলো না আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন যত পয়েন্ট অফ অর্ডার পাই 90% তার ইনভ্যালিড বলুন আপনি আপনার পয়েন্ট অফ ফখরুদ্দিন আহমেদ মাই মি সিং

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

মাননীয় সদস্য দয়া করে বসুন এগুলো কোন বিতর্কের বিষয়বস্তু নয় মাননীয় সদস্যবৃন্দ আজ কার্যপ্রণালী বিধিতে জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 56 টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে নোটিশ দাতা মাননীয় সদস্যগণ হলেন শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা 2 মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4 মতিউর রহমান জিনাইগা 3 নাওয়াজ হালিমা আরলি মহিলা আসন 5 আব্দুল বাড়ি সরদার রাজশাহী চার নাজমুন নাহার মহিলা আসন 40 সাবিকুন নাহার মহিলা আসন 39 মাহফুজা হান্নান মহিলা আসন 41 শওকত আরা আক্তার মহিলা আসন 33 মোহাম্মদ গোলাম রসুল যশোর চার সরোয়ার আলমগীর চট্টগ্রাম দুই মোহাম্মদ আবুল হাসান আবুল হাসান সিলেট পাঁচ শেখ সুলতানা মহিলা আসন দুই মনির হক চৌধুরী কুমিল্লা ছয় মঞ্জুরুল ইসলাম দিনাজপুর এক রেজা আহমেদ কুষ্টিয়া এক শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ পাঁচ মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী পাঁচ মাসুদ সাইদি দিনাজপুর ফিরোজপুর এক সেলিমা রহমান মহিলা আসন এক মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট এক ইমরান আহমেদ চৌধুরী সিলেট ছয় এস কে আজিজুল বারিক খুলনা চার মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ এক এশাদুল্লাহ চট্টগ্রাম আট শামী আক্তার মহিলা আসন 22 নুরুল ইসলাম ভোলা চার মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারী এক এ মাহবুব উদ্দিন নোয়াখালী এক মোহাম্মদ কামাল হোসেন ঢাকা পাঁচ সাবিরা সুলতানা মহিলা আসন 14 এডভোকেট মোঃ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2 খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3 মোঃ ফাহিম চৌধুরী শেরপুর 2 সর্দার শরফুদ্দিন আহমেদ বরিশাল 2 মোঃ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আতাউর রহমান নরাইল 2 এস আই জিন্নাহ কবির মানিকগঞ্জ 1 সুলতানা আহমেদ মহিলা আসন 17 মোঃ ফখরুল ইসলাম নোয়াখালী 5 মোঃ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ এক নিলুফার চৌধুরী মনি মহিলা আসন 10 মজহারুল ইসলাম কিশোরগঞ্জ এক এসএম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18 মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা পাঁচ মোহাম্মদ মোবাশের আলম ভুইয়া কুমিল্লা 10 মোসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন ছয় আরিফা সুলতানা মহিলা আসন 30 মোঃ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর তিন মোঃ এনামুল হক চট্টগ্রাম 12 আবুল কায়সার মোঃ আবুল কাউসার মোঃ নজরুল ইসলাম গাইবান্ধা তিন ফখরুদ্দিন আহমেদ ময়মনসিংহ 11 মোঃ আব্দুল খালেক সাতক্ষীরা দুই রুবিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই সাইদ উদ্দিন আহমেদ হানজালা মাদারীপুর এক হেলেন জেরিন খান মহিলা আসন নয় মাননীয় সদস্যবৃন্দ আজ আমি কোন নোটিশ গ্রহণ করছি না তবে বিডিও রেওয়াজ অনুযায়ী নোটিশদাতা সদস্যদের মধ্য থেকে প্রত্যেকে নিজ নিজ বিষয়বস্তু সম্পর্কে দুই মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন মাননীয় সদস্যবৃন্দ বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না এখন দুই মিনিট বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি মাহফুজা হান্নান মহিলা আসন 41

মাহফুজা হান্নান

মহিলা আসন-৪১ · আসন ৩৪১

বিসমিল্লাহির রাহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি যে বিষয়ে নোটিস উপস্থাপন করছি সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ বাংলাদেশে ফিটনেস সনদ থাকা বাধ্যতামূলক তবে প্রায় 17 লক্ষ যানবাহনের মধ্যে প্রায় 6 লাখ যানবাহনের ফিটনেস সনদ নেই অথচ তারা রাস্তায় বহাল তবিয়তে তাদের যানবাহন চালাচ্ছে। শব্দ দূষণ পরিবেশের ক্ষতি হয়েই চলছে। 15 থেকে 20 লাখ চালক লাইসেন্স বিহীন অবস্থায় রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন চালাচ্ছেন। প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে। মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে স্লিপার বাসের নামে অরক্ষিত বাস চলছে প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন এই সকল বাস যেন না চলে তেমন দৃশ্যমান কোন ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে না এক বছরে একাধিক স্লিপার বাস দুর্ঘটনা ফিটনেস বিহীন অনুমোদনহীন এইরকম রমরমা ব্যবসার তথ্য দেশবাসীকে হতভাগ করেছে সুতরাং শতভাগ গাড়ির ফিটনেস বাস্তবায়ন শতভাগ লাইসেন্স বাধ্যতামূলক এবং নিয়ম অনুযায়ী গাড়ি পরিচালনা ও বৈধ স্লিপার বাস নিষিদ্ধকরণে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে অকালে এই দেশের জনগণ প্রাণ না হারায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম।

মোঃ মনজুরুল ইসলাম

দিনাজপুর-১ · আসন ৬

বিসমিল্লাহ রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে বলতে চাই আজকের উত্থাপনীয় বিষয় দিনাজপুর জেলার সিংরা জাতীয় উদ্যানের অবকাঠামোগত উন্নয়ন সীমানা নির্ধারণ প্রাচীন নির্মাণ আধুনিক ইকোটুরিজম সুবিধা বৃদ্ধি এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ দিনাজপুর জেলার সিংরা বন বিটের মোট বনভূমির পরিমাণ প্রায় 750 একর 755 একর যার মধ্যে প্রায় 70 একর বনভূমি বর্তমানে জবল দখলকৃত অবস্থায় রয়েছে যথাযথ উন্নয়ন ও সংরক্ষণের অভাবে এর প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র মারাত্মকভাবে হুমুখির মুখে পড়েছে বর্তমানে জাতীয় উদ্যানের প্রধান প্রবেশ পথের ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় দর্শনার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। একই সাথে উদ্যানের সুস্পষ্ট সীমানা নির্ধারণ না থাকায় অবৈধ দখল, বন উজাড় ও অনিয়ন্ত্রিত প্রবেশের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যা বন সংরক্ষণের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও উদ্যানের অভ্যন্তরে পর্যাপ্ত অবকাঠামো যেমন পরিবেশবান্ধব রাস্তা, ওয়াকওয়ে ভিউ টাওয়ার, পিকনিক স্পট ইত্যাদিভাবে এর পর্যটন সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ইকোটুরিজম সুবিধা তথ্যকেন্দ্র ও বিশ্রামগার না থাকায় এই উদ্যানটি একটি মানসম্মত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি। অপরদিকে জীব বৈচিত্র্য সংরক্ষণের কার্যকর উদ্যোগের ভাবে বন্যপ্রাণীর বিচরণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। অযত্নে উপহেলায় বৃহত্তর দিনাজপুরের অতি মূল্যবান এই বনসম্পদ বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এমত অবস্থায় সিংরা জাতীয় উদ্যানের জবদখল মুক্তকরণ, ভেঙ্গে যাওয়া অপকঠাম ও পুনর্নির্মাণ, সীমানা নির্ধারণ ও প্রাচীন নির্মাণ, আধুনিক ইকোটোনিজম সুবিধা উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জরুরি ভিত্তিতে কার্যকর ও সমযোজ্য

রেজা আহাম্মেদ

কুষ্টিয়া-১ · আসন ৭৫

তারপরও বলি প্রতিমন্ত্রী মহোদয় আছেন আমার নোটিশের উপর উত্থাপনীয় বিষয় কুষ্টিয়া জেলার দৌদপুর উপজেলার এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ প্রসঙ্গে আমার নির্বাচন এলাকা কুষ্টিয়া একের আওতাধীন দৌদপুর উপজেলা নিয়ে কঠিত দৌদপুর উপজেলা কুষ্টিয়া জেলার মধ্যে আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় দৌদপুর উপজেলা ভারতীয় সীমান্ত সীমান্তবর্তী হওয়ায় এখানকার চালচলন ভিন্ন ধরনের বর্তমানে কুষ্টিয়া জেলার মধ্যে দোদপুর উপজেলার অবহিত ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা শুধু উন্নয়নের ফাঁকা বুলি ছড়িয়েছে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে তাদের নিজের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত সহ সকল সুযোগ সুবিধা নিয়েছে অন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আমাদের সমর্থিত শিক্ষকরা আছে যেগুলি বেগম খালেদা জিয়ার সময় মরহুমা বেগম খালেদা জিয়ার সময় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেগুলি এমপিও ভুক্ত করার সকল শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও এমপিও ভুক্ত করা হয়নি বর্তমান সরকার জনগণের সরকার দেশের ও জনের জনগণের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ক্ষেত্রে কাজ করে চলেছেন তার অংশ হিসেবে আমার এলাকায় অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও এমপিও ভুক্ত করা অত্যন্ত জরুরি। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারী বর্তমানে মানবতার জীবনযাপন করছে। বিষয়টি অতীব জরুরী জনগুরুত্ব গুরুত্বসম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। বিশেষ করে আমার নোটিশের

মোঃ আশরাফ উদ্দিন

নরসিংদী-৫ · আসন ২০৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ধন্যবাদ মাননীয় স্পিকার আমার কার্যপ্রণালী বিধি একাত্ত্ব বিধি অনুসারে আজকে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার বর্তমান সমস্যাগুলো হলো যে দেশের ক্রমবর্তমান বিদ্যুৎ চাহিদা উৎপাদন ব্যয় শিল্পগত প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় এবং এখন জাতীয় অর্থনীতি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সাথে সাথে অপচয় রোধ দক্ষ প্রযুক্তি ব্যবহার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যমান বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে সেই ক্ষেত্রে অনেক শিল্প কারখানায় নিম্নমানের মোটর পাম্প কম্প্রেসর সার্কিট সহ ব্যবহৃত হওয়া হতে বিদ্যুৎ অপচয় হচ্ছে এবং এটা কিভাবে রোধ করা যায় তারপর কোল স্টোরেজ পুরাতন কম্প্রেসর চেঞ্জ করা অপর্যাপ্ত ইনসুলেশন নির্মাণের কোলিং সিস্টেম কে পরিবর্তন করা শিল্প ভবন বাণিজ্যিক ভবন স্থাপনায় ইনসুলেশন ব্যবহার করে শীততাপ নিয়ন্ত্রণ অত্যন্ত লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করা অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্যাস সংযোগ বিদ্যুৎ চুরি অনুমতি লোড ব্যবহার করে করার কারণে সিস্টেম অপচয় ও আর্থিক ক্ষতি হচ্ছে এগুলো রোধ করা লোকসানে বা দীর্ঘদিন কম লাভে পরিচালিত প্রতিষ্ঠানে অদক্ষ যন্ত্রপাতি ব্যবহার হলে উৎপাদন ব্যয় বাড়ছে সেগুলোকে রোধ করা। পুরাতন এবং কম দক্ষ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে সেগুলো রোধ করা। বিদ্যুৎ শাস্ত্রী প্রযুক্তি ব্যবহারে অনেক উদ্যোক্তার পর্যাপ্ত জ্ঞান অর্থায়ন ও প্রণোদনা অভাব রয়েছে সেগুলো উন্নয়ন করা। সেই সাথে আমি আরো কিছু বলতে চাই যে অবস্থা করণীয়। দীর্ঘদিন লোকসানী বা কম লাভে পরিচালিত সরকারি প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধ ব্যবহারের দক্ষতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার একীভূত করণ অথবা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোলসুর যে হাই ইফিশিয়েন্সি কম্প্রেসর ভেরিফি ভেরিফিবল স্পিড ড্রাইভ আধুনিক কন্ট্রোল সিস্টেম এগুলো উন্নত করা নতুন শিল্প ভবনে গ্রীন বিল্ডিং প্রযুক্তি ব্যবহার করা সেই প্রকার ছাদ দেয়াল পাইপলাইনে উন্নত ইনসুলেশন ব্যবহার করা এবং পুরাতন

মাসুদ সাঈদী

পিরোজপুর-১ · আসন ১২৭

মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনের বিষয়টি ছিল পিরোজপুর সদর থেকে নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা পর্যন্ত 17 কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ থাকার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং অনতিবিলম্বে কাজ শুরু করা প্রসঙ্গে মাননীয় স্পিকার পিরোজপুর জেলা সদর থেকে নাজিরপুর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বৈঠাঘাটা বাজার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 17 কিলোমিটার সড়কটি বিগত দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে সড়কটির পিচ কার্পেটিং ও খোঁয়া সম্পূর্ণ উঠে গিয়ে বর্তমানে এটি একটি বিশাল খানাখন্দ ডোবায় পরিণত হয়েছে। মাননীয় স্পিকার অনুসন্ধানে জানা যায় বিডিআই আর ডাব্লিউএসপি প্রকল্পের আওতায় নাজিরপুর বৈঠাকাটা সড়কের 17 কিলোমিটার কার্পেটিং 6 কিলোমিটার আরসিসি সড়ক এবং 33 টি কালভার্ট নির্মাণের জন্য প্রায় 44 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছিল। 2024 সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন শেষ হওয়ার চূড়ান্ত সময়সীমা নির্ধারিত থাকলেও নির্ধারিত মেয়াদের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কোন কাজই সম্পন্ন করেনি বরং কোন কাজ না করেই প্রকল্পের প্রায় পুরো অর্থ জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে এই নজিরবিহীন আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়টি বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত রয়েছে এই আইনী তদন্ত জটিলতার কারণে বিগত চার বছরের বেশি ধোঁয়াই ধরে সড়কটির নির্মাণ ও সংস্কার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে স্থবির হয়ে আছে যার খেসারো দিতে হচ্ছে সাধারণ জনগণকে মাননীয় স্পিকার এই সড়কটির নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া মালিখালী দীর্ঘা দেউলবাড়ী দোবরা এবং নাজিরপুর সদস্য মোট পাঁচটি ইউনিয়নের লাখো মানুষের জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম সড়কটির বেহাল দশার কারণে এই রুটে চলাচলকারী রাখো মানুষ প্রতিদিনই অবর্ণনীয় কষ্ট ভোগ করছে এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম তার সংসদ সচিবালয় এবং এবং তার কার্যালয়ে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বন্ধ থাকা রাস্তাগুলির নির্মাণ কাজ শুরু হবে কিন্তু মাননীয় স্পিকার সামান্য বৃষ্টি হলে পিরোজপুর সদর থেকে নাজিরপুর উপজেলা বৈঠকটা পর্যন্ত সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যার ফলে মুমুর্স রোগীদের জেলা সদর হাসপাতালে

সেলিমা রহমান

মহিলা আসন-১ · আসন ৩০১

বিসমিল্লাহির রাহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনীয় বিষয় ছিল প্রতিবন্ধীদের জন্য সরকারি আবাসন ও সুরক্ষা বিষয় বাংলাদেশের প্রতিবন্ধী সংখ্যা কত এটা একটা বিতর্কিত বিষয় বাংলাদেশের পরিসংখ্যান বিভিন্ন সময় আদম সুমারিতে বা জরিপে বিভিন্ন রকম সংখ্যা ঘোষণা করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় একেক সময় একক তথ্য দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ও বিশ্ব ব্যাংকের মতে পৃথিবীর জনসংখ্যার অন্তত 15% মানুষ প্রতিবন্ধীতা নিয়ে বসবাস করছে। পরিসংখ্যান বুরো থেকে দেওয়া একটা জরিপে আছে যেটি জাতিসংঘের আঞ্চলিক দপ্তর পরিসংখ্যান বিভাগ নিরীক্ষা করেছে। স্বীকৃতি দিয়েছে 2010 সালে প্রকাশিত 9.07% এই দুটি জরিপে দেশে প্রতিবন্ধীদের সংখ্যা দেড় থেকে দুই কোটি এবং প্রায়শো ঘরে ঘরে প্রতিবন্ধী অটিস্টিকদের সংখ্যা বাড়ছে বর্তমানে এই প্রতিবন্ধীদের অনেকেই বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে পুঁথিগত শিক্ষা ও কারিগরি শিক্ষায় তাদের মেধাবীতিক দক্ষতা অর্জনের চেষ্টা করছে এবং কর্মসংস্থান খুঁজে পাচ্ছে সেটা প্রয়োজন তুলনায় অপুতুল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের এই জনগোষ্ঠীর প্রতিবন্ধীদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন। কর্মসংস্থানের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন এবং ভাতাও বরাদ্দ করছেন। কারণ এরা সমাজেরই একটি অংশ। তদুপরি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকাংশ আর্থসামাজিক অবস্থায় দাড়ি দিয়ে সম্মুখীন হয়ে থাকে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে তাদের কর্মসংস্থার ব্যবস্থা করছে কিন্তু যারা মানসিক অটিস্টিক প্রতিবন্ধী তারা বড় অসহায় যতদিন তাদের মা-বাবা বেঁচে থাকে

মোঃ মশিউর রহমান খান

বাগেরহাট-১ · আসন ৯৫

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার আসন বাগেরহাট এক ফকিরহাট মোল্লাহাট চিতলমারি নিয়ে গঠিত এ আসনটি দেশের দক্ষিণাঞ্চলে হওয়ার কারণে লবণাক্ততা ক্রমান্বয়ে ধেয়ে আসছে যার কারণে অত্র এলাকায় শুকিয়ে পানির চরম সংকট দেখা দিয়েছে তিনটি উপজেলার মধ্যে ফকিরহাট এবং মোল্লাহাট উপজেলায় ডিপ টিউবওয়েল সাকসেস হয় কিন্তু কিন্তু চিতলমারী উপজেলায় ডিপ টিউবল সাকসেস হয় না যার কারণে পানীয় জলের অভাবে জনসাধারণ নিরাপদ পানি না পেয়ে লবণাক্ত পানি এবং আর্সেনিক সম্পন্ন পানি পান করে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে এজন্য আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে জোর দাবি জানাতে চাই জনস্বাস্থ্য বিভাগের অধীনে ডিপ টিউবওয়েল গভীর নলকূপ এবং পার্শ্ববর্তী মধুমতি নদী থেকে পাইপলাইনের মাধ্যমে সুপি পানির ব্যবস্থা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় আজকের এই বিষয়ে আমি নোটিশ দিয়েছিলাম আশা করি আমার এই আসনের মানুষ সুপেয় পানির অভাব থেকে মুক্ত হবে

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলা-৩ · আসন ১১৭জাতীয় সংসদের স্পিকার

মাননীয় সদস্য বিন্দু সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। সহযোগিতার জন্য ধন্যবাদ।